এক্সপ্লোর

Sundarban Tiger Attack : কাঁকড়া ধরতে গিয়ে সোজা বাঘের মুখে, মৎস্যজীবীকে টেনে-হিঁচড়ে নিয়ে গেল বাঘ

Sundarban Tiger Attack : সুন্দরবনের জঙ্গল লাগোয়া এলাকায় মাছ-কাঁকড়া ধরাই বহু মানুষের জীবন জীবীকা। অনেকেই প্রাণ হাতে করে এই কাজ করতে যান

ঝড়খালি : ফের সুন্দরবনের ( Sundarban )  জঙ্গলে মাছ, কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার কবলে পড়লেন এক মৎস্যজীবী। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের নেতিধোপানীর কাছে পীরখালির জঙ্গলে। নদীর চরে কাঁকড়া ধরার সময় মৃত্যুঞ্জয় সুতার নামে এক মৎস্যজীবীকে বাঘে তুলে নিয়ে যায়। বয়স মাত্র ২৮।

ঝড়খালি ( Jharkhali ) আশ্রম পাড়ার বাসিন্দা মৃত্যুঞ্জয় শনিবার সকালে সঙ্গীদের সাথে বেরিয়েছিলেন মাছ, কাঁকড়া ধরতে। সেখানেই ঘটে যায় এমন ভয়ানক ঘটনা।  ইতিমধ্যেই বিষয়টি বন দফতরকে জানিয়েছেন মৃত্যুঞ্জয়ের সঙ্গীরা। ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর।

পাশাপাশি এলাকায় মৃত্যুঞ্জয়ের খোঁজে চলছে বলে জানিয়েছে বন দফতর। তবে এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঠিক একদিন আগে ঝড়খালির আরও এক মৎস্যজীবী সুশান্ত প্রামাণিক বাঘের কবলে পড়ে প্রাণ হারান। তবে সঙ্গীরা বাঘের সাথে লড়াই করে তাঁর দেহ উদ্ধার করে আনে। কিন্তু এবার মৃত্যুঞ্জয়কে ফিরিয়ে আনতে পারেনি তাঁর সঙ্গীরা।

প্রসঙ্গত সুন্দরবনের জঙ্গল লাগোয়া এলাকায় মাছ-কাঁকড়া ধরাই বহু মানুষের জীবন জীবীকা। অনেকেই প্রাণ হাতে করে এই কাজ করতে যান। এর আগেও বহুবার বাঘের হানায় মৎস্যজীবীদের মৃত্যু হয়েছে। এখানে মৎস্যজীবীদের বাঘের হামলার মুখে পড়া নতুন কিছু নয়। ২০২২ এও একাধিক বাঘের হামলায় প্রাণ যাওয়ার একাধিক ঘটনা ঘটেছিল। 

গত জুলাই মাসে সুন্দরবনে  কাঁকড়া ধরতে গিয়ে বাঘের  হামলায় পড়েন এক মৎস্যজীবী (fisherman)।  সুন্দরবনের বিজুয়াড়া জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে  গুরুতর আহত হন এক মৎস্যজীবী। আহত মৎস্যজীবীর নাম ছিল দিলু মল্লিক । তিনি পাথরপ্রতিমার বাসিন্দা।

কিছুদিন আগেই বাঘের আতঙ্ক ছড়ায় মৈপীঠের গৌড়ের চক গ্রামে। তিনদিন ধরে ছড়ায় বাঘের আতঙ্ক। শেষমেষ স্বস্তিতে ফেরে মৈপীঠের গৌড়ের চক গ্রাম। খাঁচায় ধরা না পড়লেও, বনকর্মীদের তাড়া খেয়ে নদীতে সাঁতরে আজমলমাড়ি জঙ্গলে নিজের আস্তানায় ফিরে যায় দক্ষিণ রায়। ঘটনার কয়েকদিন আগে থেকেই কুলতলির এই গ্রামে বাঘের আনাগোনা টের পাচ্ছিলেন বাসিন্দারা। লোকালয়ে মিলছিল পায়ের ছাপ। এতেই রাতের ঘুম উড়ে যায় গ্রামবাসীদের। তারপর  খাঁচা পাতে বন দফতর। যদিও সবাইকে ফাঁকি দিয়ে রাতে খাঁচা পর্যবেক্ষণ করেই গা ঢাকা দেয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। খাঁচার আশপাশে মেলে তার পায়ের ছাপ। তারপরের দিন সাঁতরে নিজের ডেরায় ফিরে যায় রয়্যালবেঙ্গল। 
অন্যদিকে, পাথরপ্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানার উপেন্দ্রনগরে ঠাকুরান নদীর চরেও কয়েকদিন আগে মেলে বাঘের পায়ের ছাপ। তিনদিন আগে গ্রামবাসীরা পায়ের ছাপ দেখতে পাওয়ার পর থেকেই আতঙ্কে ভুগতে থাকেন। খাঁচা না পাতলেও পুলিশ ও বন দফতরের তরফে চলে টহল। বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'সেবাশ্রয়' নিয়ে আরও বিপাকে অভিষেক, রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা ববি
Abhishek Banerjee: 'সেবাশ্রয়' নিয়ে আরও বিপাকে অভিষেক, রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা ববি
West Bengal News LIVE: ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
NEET CJP Delhi Protest: যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget