এক্সপ্লোর

Sundarbans News: কন্টেনার সমেত লুঠ ৭৫ লক্ষের জেরক্স মেশিন, ধৃত ১, চিরুনি তল্লাশি পুলিশের

Sundarbans News: গত ১২ জানুয়ারি চেন্নাই থেকে জেরক্স মেশিনগুলি বোঝাই করে বাংলার উদ্দেশে রওনা দেয় একটি কন্টেনার। সেগুলির সামগ্রিক মূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা।

জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা:  একটি বা দু’টি নয়, লুঠ হয়ে গিয়েছিল জেরক্স মেশিনে (Xerox Machines) ঠাসা আস্ত একটি কন্টেনারই (Container Looted)। রহস্য সমাধানে পুলিশ যখন হন্যে হয়ে ঘুরছে, সেই সময় লুঠ হয়ে যাওয়া চারটি জেরক্স মেশিনের হদিশ মিলল সুন্দরবনে। শুধু সুন্দরবনই নয়, ডায়মন্ড হারবার (Diamond Harbour), কাকদ্বীপ (Kakdwip)-সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে একাধিক জেরক্স মেশিন উদ্ধার হয়েছে। যেগুলি ভিন্ রাজ্য থেকে কন্টেনারে বোঝাই করে আনা হচ্ছিল। হদিশ মিলেছে লুঠ হয়ে যাওয়া কন্টেনারটিরও। এর পিছনে বড় কোনও চক্র কাজ করছে বলে অনুমান পুলিশের।

লুঠ হয়ে যাওয়া জেরক্স মেশিনগুলি ক্যানন সংস্থার। সেগুলির সামগ্রিক মূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা। গত ১২ জানুয়ারি চেন্নাই থেকে জেরক্স মেশিনগুলি বোঝাই করে বাংলার উদ্দেশে রওনা দেয় একটি কন্টেনার।  কিন্তু হাওড়ার ধূলাগড়ে (Dhulagarh) পৌঁছনোর পর কার্যত গায়েব হয়ে যায় কন্টেনারটি। এ ভাবে আস্ত কন্টেনারটি লুঠ হয়ে যাওয়ায় ফাঁপরে পড়ে পুলিশও। তদন্তকারী দল গড়ে তোলা হয়। বিভি্নন জেলার থানার সঙ্গে সংযোগ রেখে শুরু হয় তল্লাশি অভিযানও।

আরও পড়ুন: Murshidabad : প্রায় ৭ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, সুতিতে গ্রেফতার অভিযুক্ত

তাতেই মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন (Sundarbans Police) জেলার পুলিশ হারুডপয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত আনন্দনগরে আরিফ শেখ নামের এক ব্যক্তির বাড়িতে পৌঁছয় তদন্তকারীদের দল। সেখান থেকে লুঠ হয়ে যাওয়া চারটি জেরক্স মেশিন উদ্ধার হয়। এর পর সুন্দরবন থানার পুলিশের তরফেও জেলায় একটি তদন্তকারী দল গড়ে তোলা হয়। ডায়মন্ড হারবার থানার পুলিশও তদন্ত শুরু করে। তাতে রামনগর থানার ভাদুড়া থেকে উদ্ধার করা গিয়েছে লুঠ হয়ে যাওয়া আস্ত কন্টেনারটি।

এ ছাড়াও, কন্টেনার থেকে লুঠ হয়ে যাওয়া আরও বেশ কিছু জেরক্স মেশিন উদ্ধার করা গিয়েছে। কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সব মিলিয়ে এখনও পর্যন্ত ২১টি জেরক্স মেশিন উদ্ধার করা গিয়েছে। বাকিগুলির খোঁজ চলছে। ধৃত আরিফকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। ধূলাগড়ে লুঠ হওয়া জেরক্স মেশিন তাঁর বাড়িতে কী করে এল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় আর কে কে যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা চলছে। কন্টেনারের চালক পলাতক। তাঁর খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Halo Phenomenon : সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Bardhaman Terrorist Arrest: পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

LPG Gas Price LIVE: মাসের শুরুতেই বড় সুখবর, দাম কমল বাণিজ্যিক LPG সিলিন্ডারের
Blood Bank Scam: ভিনরাজ্যে রক্ত পাচারকাণ্ডের তদন্তে নজিরবিহীন পদক্ষেপ Swasthya Bhawan-র | ABP Ananda
Kulgam Shootout News: কুলগামে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা, একজনের মৃত্যু, একজন আহত
Birbhum Tulu Mondal News: ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ, কী কী মিলল? ABP Ananda LIVE
Suvendu Adhikari: আজ থেকেই কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget