এক্সপ্লোর

R G Kar Protest: আলো নিভিয়ে প্রতিবাদের আহ্বান চিকিৎসকদের, আজ ফের রাত দখলের ডাক

West Bengal: রাত পোহালেই সুপ্রিম কোর্টে শুনানি। তার আগে ফের রাত দখলের ডাক। আলো নিভিয়ে প্রতিবাদের আহ্বান জুনিয়র ডাক্তারদেরও

কলকাতা: আগামীকাল কাল সুপ্রিম কোর্টে (Supreme Court) আরজি কর মামলার শুনানি। তার আগে সুবিচারের ফের রাত দখলের ডাক। কলকাতা থেকে জেলায় আজ ফের দিকে দিকে রাত দখলের ডাক। রাত ৯ থেকে ১০টা আলো নিভিয়ে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এদিন আর জি করের আন্দোলনে যোগ দিচ্ছে নির্যাতিতার পরিবারও। 

আলো নিভিয়ে প্রতিবাদের আহ্বান: গত ৯ অগাস্ট আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা ঘটে।আগামীকাল এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সর্বোচ্চ আদালতে। তার আগে 'বিচার পেতে আলোর পথে'র ডাক দিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাঁদের আহ্বান রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা ঘরের আলো নিভিয়ে কোনও প্রদীপ বা মোমবাতি নিয়ে বাইরে বেরিয়ে আসুন। নিজেদের এলাকাতেই মানব বন্ধন গড়ার আহ্বানও জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। সুবিচারের দাবিতে এই কর্মসূচি বলেই জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। গতকাল ডা. অনিকেত মাহাতো জানান, রাত ৯টা থেকে আলো বন্ধ রাখব। আলো বন্ধ করে বাইরে বেরিয়ে আসুন অভয়ার বিচারের দাবিতে। যে যেভাবে পারবেন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন।''                       

এর পাশাপাশি ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছে। এর আগে প্রাক স্বাধীনতা দিবসের রাতে এমনই রাত দখলের ডাক দিয়েছিলেন মেয়েরা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে দেখা যাচ্ছে, এলাকা ভিত্তিক রাত দখলের ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন তালিকা অনুযায়ী, কলকাতা তো বটেই তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও এই রাত দখলের ডাক দেওয়া হয়েছে। এমনকী ভিন রাজ্যেও রাত দখলের ডাক দেওয়া হয়েছে।                                      

এদিকে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন দক্ষিণ কলকাতার বিভিন্ন স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। এদিন  বালিগঞ্জে সিটিজেন্স পার্ক থেকে মিছিল শুরু করেন তাঁরা। গড়িয়াহাট মোড়ে মানব বন্ধন করেন অভিভাবকরা। মিছিল যাবে সাদার্ন অ্যাভিনিউ পর্যন্ত। এই প্রতিবাদে অ্যাকাডেমি থেকে নিজাম প্যালেস পর্যন্ত কংগ্রেসের বিক্ষোভ মিছিল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Aparajita Bill: 'কঠোর আইন প্রয়োজনীয়, কিন্তু কড়া পদক্ষেপ আরও জরুরি' মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রীর

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget