এক্সপ্লোর

Suvendu Adhikari: "দিদির অবসর হয়ে যাবে তাও আচার্য হতে পারবেন না", কটাক্ষ শুভেন্দুর

এদিন এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, "দিদিমণি অবসর নিয়ে নেবে, তবে আর আচার্য হতে পারবে না। আমার নাম কোট করে লিখে রাখুন।"  

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিশ্ববিদ্যালয়ের আচার্য করতে চেয়ে বিধানসভায় বিল পাস হয়েছে আজ। রাজ্যপালের (Governor) বদলে মুখ্যমন্ত্রীকে আচার্য করতে চেয়ে বিল পাস হয়। বিলের পক্ষে এদিন ভোট পড়ল ১৮২, বিপক্ষে ভোট পড়ল ৪০টি। বিধানসভায় রাজ্য বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল পাস। এবার রাজ্যপালের অনুমোদনের জন্য যাবে সংশোধনী বিল। 

এদিন এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, "নিজেদের রাজনীতির স্বার্থ চরিতার্থ করার জন্য এসব করছেন। মুখ্যমন্ত্রীকে আচার্য করতে চাওয়ার চেষ্টা হচ্ছে তো। ঘোড়ার ডিম হবে। আমাদের লোকেরা বিরোধিতা করেই যাবে। এরপর ভোটিংয়ে যাবে। এক ইঞ্চি কম্প্রোমাইজ করব না। এরপর রাজ্যপালের কাছে যাবে। আর সেটা রাজ্যপাল দিল্লি পাঠাবে। এটা লিস্টেই আছে। দিল্লিতে গিয়ে বঙ্গ নামের মতো আমাদের কাছে পড়ে থাকবে। দিদিমণি অবসর নিয়ে নেবে, তবে আর আচার্য হতে পারবে না। আমার নাম কোট করে লিখে রাখুন।"     

আরও পড়ুন, এবার প্রাইমারিতে ২৬৯ জনকে বরখাস্তের নির্দেশ, বেতনও বন্ধ

এদিকে, মুখ্যমন্ত্রীর মতো রাজনৈতিক ব্যক্তিকে কেন আচার্য, বিরোধীদের প্রশ্নের মুখে পাল্টা সওয়াল করা হয়। এদিন, গুজরাতের প্রসঙ্গ তুলে বিলের পক্ষে সওয়াল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী হলে, রাজ্যের ক্ষেত্রে আপত্তি কীসের?’   

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রী, সিদ্ধান্তের বিরোধিতায় বিবৃতি বিশিষ্টদের। তাঁদের তরফে জানান হয়, কোনও শিক্ষাবিদকে আচার্য করা হোক। বিবৃতি দিয়ে বলা হয়, ‘রাজনৈতিক বা প্রশাসনিক প্রধান আচার্য হলে ভঙ্গ হবে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকার’, বিবৃতিতে স্বাক্ষর বিভাস চক্রবর্তী, কৌশিক সেন, সমীর আইচ, অনীক দত্ত-সহ আরও অনেক বিশিষ্টদের।   

কৌশিক সেন বলেন, "রাজ্যপালের আচার্য পদে থাকাটাও আমরা সমর্থন করি না। আবার বদলি হিসেবে মুখ্যমন্ত্রীর থাকাটাও সমীচিন নয়। তাঁর কারণ কোথাও যেন শিক্ষাঙ্গনে রাজনীতি না আসে। রাজ্যপালও যেমন বাধা বিঘ্ন সৃষ্টি করছিলেন সেটাও কাম্য নয়। কিন্তু সেটার বদলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই পদে চাইছি না। এমন একজন আসুন যিনি শিক্ষাবিদ, নিরপেক্ষ মানুষ, যিনি রাজনৈতিক প্রভাব মুক্ত একজন মানুষ, তাঁর থাকা উচিত।"    

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CPIM Bookstall: রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget