এক্সপ্লোর

Suvendu Adhikari : 'ডিসেম্বরে বড় ডাকাতকে জেলে ঢোকাতে পারিনি, এইবার তুলব', ফের হুঁশিয়ারি শুভেন্দুর

BJP : কাকে বড় ডাকাত বললেন বিরোধী দলনেতা ? কাকে ধরার কথা বলছেন তিনি ? কেন্দ্রীয় এজেন্সি কি কাউকে গ্রেফতার করতে চাইছে ? সে কথাই কি বলতে চাইলেন শুভেন্দু অধিকারী ?

পূর্ব মেদিনীপুর : ডেডলাইনের পথে আর না হেঁটেও নতুন করে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভগবানপুরের সভা থেকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার বার্তা, 'ডিসেম্বরে বড় ডাকাতকে জেলে ঢোকাতে পারিনি, এইবার তুলব।' পাশাপাশি কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, 'ছোট ডাকাতকে আপনারা উপড়ে নেবেন তো?'

সঙ্গে দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের উদ্দেশ্যে ফের আক্রমণ শানিয়ে তাঁর সংযোজন, 'চোরদের গ্রাম থেকে তাড়াতে হবে, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে'। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে সুর চড়ান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'যাঁরা ঘর পাননি, তাঁদের একজোট করুন, জনস্বার্থ মামলা করব। এক সপ্তাহের মধ্যে তালিকা তৈরি করতে হবে, টাকা ফেরত করাবোই'।

কার দিকে ইঙ্গিত ?

শুভেন্দু অধিকারীর যে মন্তব্যের পরই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা। কাকে বড় ডাকাত বললেন বিরোধী দলনেতা ? কাকে ধরার কথা বলছেন তিনি ? কেন্দ্রীয় এজেন্সি কি কাউকে গ্রেফতার করতে চাইছে ? সে কথাই কি বলতে চাইলেন শুভেন্দু অধিকারী ?

রাজ্যে এখন নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার মামলার তদন্ত করছে সিবিআই-ইডির মতো কেন্দ্রীয় এজেন্সি। গ্রেফতার হয়েছেন তৃণমূলের একের পর এক হেভিওয়েট। আর এই প্রেক্ষাপটেই শুভেন্দু অধিকারীর হুঙ্কারে নতুন জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

রাজ্যের বিরোধী দলনেতা সুর চড়িয়ে এদিন বলেছেন, 'এই চোরেদেরকে সাফাই করতে হবে। বড় চোর-ডাকাতটাকে ডিসেম্বরে পারিনি, এর মধ্যে ধরব। বড় ডাকাতটাকে আমরা তুলব। ছোটগুলোকে আপনারা একদম, থেকে উপড়াবেন তো? সব গ্রাম রেডি তো? সব গ্রাম থেকে চোরেদের তাড়াতে হবে। চোরেদের তাড়াতে হবে। চোরেদের তাড়িয়ে পশ্চিমবাংলায় রাষ্ট্রবাদী সরকার, ডাবল ইঞ্জিন সরকার তৈরি হবে'।

ডিসেম্বর ডেডলাইন-তরজা 

এর আগে ডিসেম্বর ডেডলাইনের উল্লেখের পর তিনটি দিনের উল্লেখ করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, ডিসেম্বরের ১২, ১৪ এবং ২১ এই তিনটে দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওয়েট এন্ড ওয়াচ। বিরোধী দলনেতার উল্লেখ করা এই ৩ দিনে, রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ কোনও ঘটনা না ঘটলেও ১২ ডিসেম্বর, বীরভূমের রামপুরহাটে সিবিআই হেফাজতে রহস্যজনক ভাবে মৃত্যু হয় বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের। ১৪ ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মারা যান ৩ জন। এরপর ২১ ডিসেম্বর, তেমন কোনও বড় ঘটনা ঘটেনি রাজ্য-রাজনীতিতে।

আরও পড়ুন- বাংলার মানুষের জন্য তৃণমূলের নতুন অ্যাপ দিদির দূত, ঘোষণা অভিষেকের, কী সুবিধে এতে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
Annapurna Yojana Website: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন
অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget