এক্সপ্লোর

Suvendu Adhikari:'জরুরি অবস্থার সময়ও এমন হয়নি', রাজভবনে ঢুকতে না পেরে মমতা-প্রশাসনকে তোপ শুভেন্দুর

Raj Bhavan:ভোট পরবর্তী সন্ত্রাসে ঘরছাড়াদের নিয়ে রাজভবনে ঢুকতেই পারলেন না শুভেন্দু অধিকারী। রাজভবনের সামনে টানটান নাটক

রুমা পাল ও শিবাশিস মৌলিক, কলকাতা: ভোট পরবর্তী সন্ত্রাসে (Post Poll Violence 2024) ঘরছাড়াদের নিয়ে রাজভবনে ঢুকতেই পারলেন না শুভেন্দু অধিকারী (suvendu adhikari raj bhavan march)। রাজভবনের সামনে টানটান নাটক। ২০০ জনকে প্রবেশের অনুমতি রাজভবনের, ব্যারিকেডেই আটকে দিল পুলিশ।

বিশদ... 
১৪৪ ধারা জারির কারণ দেখিয়ে রাজভবনের বাইরে আটকে দিল পুলিশ। শুভেন্দুর তীব্র আক্রমণ, 'রাজ্যপালের লিখিত অনুমতি সত্ত্বেও ঢুকতে দিল না পুলিশ। জরুরি অবস্থার সময়ও এমন হয়নি।' ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা। হাইকোর্টে মামলারও হুঁশিয়ারি দেন তিনি। শুভেন্দুর কথায়, 'রাজভবনের বাইরের রাস্তা, যেহেতু পুলিশের দায়িত্বে...যা করেছে, অত্যন্ত অন্যায় করেছে। রাজ্যপালের ওএসডি আমাকে যা জানিয়েছেন, তাতে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল।' নন্দীগ্রামের বিধায়কের দাবি, এখানে ১৪৪ ধারার নাম করে আটকানো যায় না। কারণ তাঁরা মিছিল করে যাননি। শুভেন্দুর কথায়, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব, একটি ডেপুটেশন ভিতরে জমা দিলে আমাদের প্রতিবাদের আওয়াজ যতটা জোরাল হত, আপনার পুলিশ আমাদের বাধা দিয়ে যা করল, স্বাধীনতার পরে ...এই লড়াই আরও তীব্র হবে।' 
এদিন ডেকার্স লেনের কাছেই নন্দীগ্রামের বিজেপি বিধায়কের গাড়ি আটকে দেওয়া হয় বলে অভিযোগ। ব্যারিকেডের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে চলে যান তিনি। তবে, যাওয়ার আগে হুঁশিয়ারি, ঘরছাড়াদের জন্য ফের আদালতের দ্বারস্থ হবেন। সঙ্গে এও জানান, চাইলে ব্যারিকেড সরিয়ে বা ভেঙেও রাজভবনে ঢুকতে পারতেন। কিন্তু আইন ভাঙেননি তিনি। এবার সেই আইনি পথেই রাজভবনে আসবেন, জানান বিরোধী দলনেতা। তাঁর আরও দাবি, রাজ্যপাল রাজ্যের কাছেও জানতে চাইবেন, কেন তাঁকে ঢুকতে দেওয়া হল না। ভোট-পরবর্তী হিংসা নিয়েও রিপোর্ট চাইবেন রাজ্যপাল, এমনও জানান শুভেন্দু। 

রাস্তায় ধর্না...
রাজভবনে প্রবেশ করতে না পেরে বাইরেই বসে পড়েন ঘরছাড়ারা। তাঁদের সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী, অভিজিৎ দাস ববি। ঘরছাড়াদের সঙ্গে নিয়ে তিনিও বসে পড়েন। সামনে তখনও, রাজভবনের নর্থ গেটের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা। ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী জানালেন, রাজভবনে আসতে গিয়ে এরকম অভিজ্ঞতা আগে কখনও হয়নি। তাঁর কথায়, 'গত কাল শুভেন্দুদা আমাদের বলেছিলেন, বিভিন্ন জেলায় যাঁরা অত্যাচারিত, তাঁদের নিয়ে আজ রাজভবনে সাক্ষাতের সময় নিয়েছেন। অথচ আসতেই আমাদের গাড়িগুলিকে আটকে দিচ্ছিল...যাই হোক...গাড়িগুলিকে ছাড়া হয়। কিন্তু এখানে এসে দেখি, চারিদিকে ব্যারিকেড করা রয়েছে। এবং ওই দিকে শুভেন্দুদাকেও আটকে রাখা হয়েছে।'

সেরা শিরোনাম

Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget