এক্সপ্লোর

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর ওপর হামলার পরিকল্পনা বাংলাদেশি জঙ্গিদের, দাবি কেন্দ্রীয় গোয়েন্দাদের

Bangladeshi Terrorists: কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে খবর। 

কলকাতা: শুভেন্দু অধিকারীর ওপর হামলার পরিকল্পনা বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলির। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর তরফ থেকে সতর্ক করা হয়েছে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশকে। একটি জনসভায় শুভেন্দু অধিকারী বাংলাদেশ বিরোধী মন্তব্য করেন। তার জেরেই হামলার পরিকল্পনা, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে খবর। (Suvendu Adhikari)

বাংলাদেশের দুটি জঙ্গি সংগঠন হারাকত-উল-জিয়াদ-আল-ইসলামি ও হিজাব-উদ-তাহিরের পরিকল্পনা, দাবি কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর। তিন জন বাংলাদেশি দুষ্কৃতীকে হামলার দায়িত্ব দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে দাবি করা হয়েছে। সেই মতোই রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে খবর। (Bangladeshi Terrorists)

কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে খবর, ২৪ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে শুভেন্দুর উপর হামলার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি একটি জনসভায় বাংলাদেশকে আক্রমণ করেন শুভেন্দু। বাংলাদেশের বর্তমান সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। তার জেরেই শুভেন্দুর উপর হামলার ছক রয়েছে বলে দাবি করা হয়েছে। রাজ্য এবং কলকাতা পুলিশের নিরাপত্তা বিভাগের আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের।

এমনিতেই Z ক্যাটেগরির নিরাপত্তা পান শুভেন্দু। তার পরও জনসভায় বা কোথাও তাঁর নিরাপত্তায় যাতে কোনও খামতি না থাকে, তার জন্য সকলকে সতর্ক করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্র খবর, তাঁদের হাতে যে তথ্য এসেছে, সেই নিরিখেই সতর্কবার্তা জারি করা হয়েছে। যে তিন দুষ্কৃতীকে দায়িত্ব দেওয়া হয়েছে হামলার, তারা রাজ্যে কোথাও হামলা চালানোর পরিকল্পনা করছে বলে খবর।

সম্প্রতি একটি জনসভায় শুভেন্দুকে বলতে শোনা যায়, "হাসিমারাতে ৪০টি রাফাল (যুদ্ধবিমান) আছে। আরও বহু জায়গায় রয়েছে। কাছাকাছির নামটা বললাম। মাত্র দু'টো রাফাল যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে।" শুধু তাই নয়, বাংলাদেশের তরফে ভারতীয় পণ্য বয়কটের যে ডাক ওঠে, তা নিয়েও কটাক্ষ ছুড়ে দেন শুভেন্দু। তাঁকে আরও বলতে শোনা যায়, "আমরা বাংলাদেশের উপর নির্ভর করি না। বাংলাদেশ আমাদের উপর নির্ভরশীল। আমরা যদি পণ্য না পাঠাই, তোমরা চাল-ডাল, জামাকাপড় কিছু পাবে না। ঝাড়খণ্ডে উৎপাদিত বিদ্যুৎ যদি না পাঠাই তোমাদের ৮০ শতাংশ গ্রাম অন্ধকারে ডুবে থাকবে।"

শুভেন্দুর ওই মন্তব্য নিয়ে আগেও বিতর্ক হয়। বাংলাদেশ থেকেও কটাক্ষবার্তা উড়ে আসে। কিন্তু এই বক্তৃতার জন্যই কি শুভেন্দুর উপর হামলার ছক? তা যদিও নির্দিষ্ট করে খোলসা করা হয়নি। তবে জনসভায় বাংলাদেশকে যেভাবে আক্রমণ করেছেন শুভেন্দু, তার জন্যই বাংলাদেশি জঙ্গিরা তাঁকে নিশানা করছে বলে দাবি। 

সেরা শিরোনাম

CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget