এক্সপ্লোর

Suvendu Adhikari On CAA : একজনেরও যদি নাগরিকত্ব যায় তাহলে আমি বিধায়ক পদ থেকে পদত্য়াগ করব, শুভেন্দুর চ্যালেঞ্জ

Suvendu Adhikari On CAA : 'মিথ্য়াবাদী মমতা ব্য়ানার্জি। একজনেরও যদি কোনওভাবে তার সুবিধাতে বাধা সৃষ্টি হয়, পদত্য়াগ আপনি করবেন তো? আমি করব।' শুভেন্দুর চ্যালেঞ্জ।

সমীরণ পাল, হাবরা : ২০১৯-এর লোকসভা ভোটে যা ছিল প্রতিশ্রুতি, এবারের নির্বাচনের দোরগোড়ায় এসে সেই CAA আইন কার্যকর করেছে মোদি। এর বিরোধিতায় ক্রমাগত সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, উত্তর ২৪ পরগনায় দক্ষিণ হাবরার সভা থেকে পাল্টা তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী।  বললেন, একজনেরও যদি নাগরিকত্ব যায় তাহলে আমি বিধায়ক পদ থেকে পদত্য়াগ করব। 

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দু বলেন, 'আমি আপনাকে আজকে চ্য়ালেঞ্জ করছি একজনেরও যদি নাগরিকত্ব যায় তাহলে আমি বিধায়ক পদ থেকে পদত্য়াগ করব। আর একজনেরও যদি নাগরিকত্ব না যায়, আপনি পদত্য়াগ করবেন তো। করবেন তো আপনি? ' 

হালফিলে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সিএএ নিয়ে সতর্ক করেছেন মানুষকে। তিনি বলেছেন, ' এই আইনটা মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য। অত্যন্ত ভয়ঙ্কর! কালাকানুন! ' মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলে এসেছেন, ' যদি CAA দেখিয়ে, NRC নিয়ে এসে কারও, যাঁরা এখানকার নাগরিক, তাঁদের নাগরিকত্ব ক্যানসেল করা হয়, তা হলে কিন্তু আমরা কেউ চুপ থাকব না। আমরা জোরালভাবে এটার প্রতিবাদ করব। আর CAA এর নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে, এই চালাকিও আমরা করতে দেব না। ' 

অতীতে মুখ্যমন্ত্রীকে জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। 'মমতাজিকে খোলাখুলি চ্যালেঞ্জ জানাচ্ছি যে, এই আইনে একটি ধারা দেখান, যেখানে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার সংস্থান রয়েছে।... এতে ডিটেনশন ক্যাম্পের কোনও বিষয়ই নেই...কেউ অবৈধভাবে ভারতে এলেও, শরণার্থীরূপে স্বীকৃতি দেবে এই আইন। কোনও ফৌজদারী মামলা আপনার বিরুদ্ধে হবে না। আর ভারতে আপনার যাবতীয় কর্মকাণ্ডকে স্বীকৃতি দেওয়া হবে। কারও ভয় পাওয়ার প্রয়োজন নেই' 

এবার সেই সুর শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। তিনি বললেন, 'মিথ্য়াবাদী মমতা ব্য়ানার্জি। একজনেরও যদি কোনওভাবে তার সুবিধাতে বাধা সৃষ্টি হয়, পদত্য়াগ আপনি করবেন তো? আমি করব। চ্য়ালেঞ্জটা নেন না। চ্য়ালেঞ্জটা আপনি নিতে পারবেন না।' শুভেন্দু দাবি করেছেন, শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুররা ফর্ম ফিল-আপ করছেন। আর এই প্রেক্ষাপটেই প্রশ্ন তুলেছে তৃণমূল। 'যদি নাগরিকই না হন। ভোটে লড়ছেন কীভাবে? ' 

সেই ২০১৯ থেকে বিতর্ক-বাগযুদ্ধের কেন্দ্রে CAA। ২০২৪ এর ভোটের আগে ফের একবার শিরোনামে সিএএ।  শেষপর্যন্ত কারা এই ইস্যুকে কাজে লাগিয়ে লাভবান হবে, সে উত্তর সময়ই দেবে। 

আরও পড়ুন : 

Arjun Singh Exclusive : বিজেপি-তৃণমূল বাপের বাড়ি-শ্বশুরবাড়ি? অর্জুনের ফুল-বদলের রহস্য জানত বিজেপি? এক্সক্লুসিভ অর্জুন সিংহ      

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget