এক্সপ্লোর

Suvendu Adhikari PA Murder : চন্দ্রনাথ খুনে ব্যবহৃত গাড়িতে মেলেনি কোনও ফিঙ্গারপ্রিন্ট! গ্লাভস পরে ছিল আততায়ীরা? কী তথ্য সামনে?

আপ্তসহায়ক হিসাবে কাজের পাশাপাশি বিধানসভায় বিরোধী দলনেতার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসাবেও নিয়োগ করা হয় চন্দ্রনাথ রথকে। বুধবার রাতে মধ্যমগ্রামের রাস্তায় তাঁকেই গুলিতে ঝাঁঝরা করে দেয় আততায়ী।

সুপারি কিলারের হাতে খুন হয়েছেন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। বায়ুসেনার কাজ থেকে স্বেচ্ছাবসরের পর শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বৃত্তে আসেন তিনি। আপ্তসহায়ক হিসাবে কাজের পাশাপাশি বিধানসভায় বিরোধী দলনেতার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসাবেও নিয়োগ করা হয় চন্দ্রনাথ রথকে। বুধবার রাতে মধ্যমগ্রামের রাস্তায় তাঁকেই গুলিতে ঝাঁঝরা করে দেয় আততায়ী।

মাত্র ৫০ সেকেন্ডে শেষ অপারেশন 

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে, পুরো হামলার ঘটনাটি ঘটে মাত্র ৫০ সেকেন্ডের মধ্যে। প্রথমে পরিকল্পনামাফিক রাস্তা আটকে চন্দ্রনাথ রথের স্করপিও গাড়ি দাঁড় করানো হয়। তারপর কয়েকজন আততায়ী মুহূর্তের মধ্যে গাড়ি ঘিরে ধরে পরপর গুলি চালাতে শুরু করে। হামলা শেষ হতেই বাইকে চেপে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা।
তদন্তকারীদের বক্তব্য, এত কম সময়ে এত নিখুঁতভাবে গোটা অপারেশন চালানো সাধারণ দুষ্কৃতীদের পক্ষে সম্ভব নয়। পুরো হামলার ধরন দেখে পুলিশের অনুমান, আগে থেকেই পরিকল্পনা করে এবং রেকি চালিয়েই এই হামলা করা হয়েছে।

কালো কাচ ভেদ করেও নির্ভুল নিশানা  

তদন্তে উঠে এসেছে, চন্দ্রনাথ রথ যে স্করপিও গাড়িতে ছিলেন, তার কাচ কালো ফিল্মে ঢাকা ছিল। অর্থাৎ বাইরে থেকে গাড়ির ভিতরে কে কোথায় বসে রয়েছে, তা স্পষ্ট বোঝার কথা নয়। কিন্তু তবুও আততায়ীরা ঠিক সেই দিক থেকেই গুলি চালায়, যেদিকে বসেছিলেন চন্দ্রনাথ। পুলিশ সূত্রে খবর, প্রায় ১০ রাউন্ড গুলি চালানো হয়েছিল। তার মধ্যে অন্তত তিনটি গুলি চন্দ্রনাথ রথের বুক ভেদ করে বেরিয়ে যায়। তদন্তকারীদের দাবি, গুলির আঘাতে তাঁর হৃদপিণ্ডও ক্ষতিগ্রস্ত হয়। পুলিশের অনুমান, বন্দুক কাচের খুব কাছ থেকে বা কাচে ঠেকিয়েই গুলি চালানো হয়েছিল। চন্দ্রনাথ খুনে ব্যবহৃত নিসান মাইক্রা গাড়িটিতে মেলেনি কোনও ফিঙ্গারপ্রিন্ট গ্লাভস পরে ছিল আততায়ীরা? সন্দেহ তদন্তকারীদের

টার্গেট ছিলেন শুধুই চন্দ্রনাথ 

পুলিশ প্রায় নিশ্চিত, এই হামলার মূল লক্ষ্য ছিলেন চন্দ্রনাথ রথই। কারণ, গুলি চালানো হয়েছে গাড়ির সামনের বাঁদিকের কাচ লক্ষ্য করে। সেই সিটেই বসেছিলেন চন্দ্রনাথ। প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়-র বক্তব্য, গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়নি। বরং কালো কাচের ভিতর থেকেই নির্দিষ্ট টার্গেটকে নিশানা করে গুলি করা হয়েছে।
তদন্তকারীদের মতে, কালো কাচের ওপার থেকে এত নিখুঁতভাবে গুলি চালানো অত্যন্ত দক্ষ শ্যুটারের পক্ষেই সম্ভব। কারণ, বাইরে থেকে ভিতরের অবস্থান বোঝা কঠিন হলেও আততায়ীরা জানত ঠিক কোন সিটে বসেছিলেন চন্দ্রনাথ। ড্রাইভার গুলিবিদ্ধ হলেও তিনি টার্গেট ছিলেন না।  ঘটনার সময় গাড়িতে ছিলেন চালক এবং আরও এক অতিরিক্ত ড্রাইভার। সামনের সিটে বসা চালকও গুলিবিদ্ধ হন। তবে পুলিশ মনে করছে, ড্রাইভার মূল টার্গেট ছিলেন না। তদন্তকারীদের বক্তব্য, চন্দ্রনাথের একেবারে পাশেই বসেছিলেন চালক। ফলে একই লাইনে গুলি যাওয়ার কারণে তাঁর শরীরেও গুলি লাগে। তবে আততায়ীদের লক্ষ্য ছিল একমাত্র চন্দ্রনাথ রথকেই হত্যা করা। গাড়ির মাঝের সিটে বসা অতিরিক্ত ড্রাইভারই পরে গুলিবিদ্ধ চন্দ্রনাথ এবং আহত চালককে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

‘শার্প শ্যুটার’ তত্ত্বে জোর তদন্তকারীদের 

পুরো ঘটনার ধরন দেখে তদন্তকারীরা মনে করছেন, এই হামলায় জড়িত ছিল প্রশিক্ষিত সুপারি কিলারদের দল। পুলিশের ধারণা, আততায়ীদের মধ্যে অন্তত একজন শার্প শ্যুটার ছিল, যার কাজ ছিল নির্দিষ্ট টার্গেটকে নিশ্চিতভাবে খতম করা।
মাত্র ৫০ সেকেন্ডে রাস্তা আটকানো, গাড়ি ঘিরে গুলি চালানো এবং দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যাওয়া—সবকিছুই ছিল অত্যন্ত পরিকল্পিত। আর সেই কারণেই এখন তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে, এই পেশাদার খুনিদের ভাড়া করল কারা?

আরও পডুন :  'শুভেন্দু দা বলেছিল .... ' চন্দ্রনাথ চলে যেতেই প্রতিবেশীর মুখে সেই কথা 

আরও পড়ুন, 'আমার পাশ দিয়েই ওই খুনি ক্রস করেছিল, তারপর...' শিউরে ওঠা ঘটনা জানালেন প্রত্যক্ষদর্শী

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget