এক্সপ্লোর

Suvendu Adhikari : বিধানসভায় ফের সাসপেন্ড বিরোধী দলনেতা, 'তৃণমূল পাকিস্তানের দালাল', নিশানা শানালেন শুভেন্দু

Suvendu Adhikari Suspended : ঘটনার প্রতিবাদে তৃণমূল সরকারকে নিশানা করে বিরোধী দলনেতা বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান।

কলকাতা : বিধানসভায় ফের সাসপেন্ড বিরোধী দলনেতা। চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে তাঁকে। ৪ সেপ্টেম্বর বিধানসভার বিশেষ অধিবেশনের শেষ দিন। নিয়ম না মেনে তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে বাইরে এসে অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একইসঙ্গে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। মেয়ো রোডে মঞ্চ খোলার পর এদিন সেনার ট্রাক আটকায় পুলিশ, এনিয়ে বিধানসভায় সরব হয় বিজেপি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনার প্রতিবাদে তৃণমূল সরকারকে নিশানা করে বিরোধী দলনেতা বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান। একইসঙ্গে স্লোগান তুলে বিক্ষোভ দেখান বিজেপির অন্যান্য বিধায়করাও।

বিধানসভার বাইরে বেরিয়ে এসে শুভেন্দু বলেন, "আজ ব্রাত্য বসু যখন ভারতীয় সেনাকে অপমান করেন, তাদের গায়ে রাজনীতির ছোঁয়া লাগান এবং বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের সঙ্গে ভারতীয় সেনার তুলনা করেন গতকাল অবৈধ ছাবড়া ভাঙা নিয়ে, আমরা ভারতীয় সেনা জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, ভারতীয় সেনার অপমান মানছি না মানব না...এবং ভারতীয় সেনা সম্পর্কে ওঁর বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিলাম। অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়...অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তাঁর চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন। আমি গর্বিত যে, রামপুরহাটের বগটুইতে মুসলমান মহিলা-শিশু পোড়ানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল। পরবর্তীকালে দেবীদুর্গার মূর্তি ভাঙা নিয়ে আমাকে সাসপেন্ড করেছিল। আজ ভারতীয় সেনার হয়ে বলার জন্য, ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। আমি গর্বিত ভারতীয়, আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি এবং তৃণমূল পাকিস্তানের দালাল।"

যদিও বিরোধী দলনেতার অভিযোগ উড়িয়ে ব্রাত্য বসু বলেন, "১৯৭১-এর ২৫ মার্চ পাকিস্তানের সেনাবাহিনী, খান সেনার দল ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে নিরীহ সাধারণ নিজের রাষ্ট্রের বাঙালির উপর গুলি চালিয়েছিল কি চালায়নি ? ইতিহাসকে কি মুছে ফেলতে পারি নাকি ? ইতিহাসকে আমরা মুছে ফেলতে পারি না। যা সত্য তা সত্য। '৭১ সালের ২৫ মার্চের পর সেই দিনটা থেকে স্বাধীন বাংলাদেশের দাবি আরও জোরাল, আরও পাকাপোক্ত হয়েছিল। ১৯৭১ সালের ২৫ মার্চের ঘটনার জন্য আমি যদি পাকিস্তান সেনার নিন্দা করে থাকি, আমি বেশ করেছি। আবার করব। পাকিস্তান সেনা সেদিন যেটা চালিয়েছিল, একটা বর্বর, অমানুষিক ঘটনা। পাকিস্তান সেনাকে নিন্দা করব না তো কী করব '৭১ সালের ঘটনায় ?"

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget