এক্সপ্লোর

Suvendu Adhikari: 'সারদায় সবচেয়ে বড় সুবিধাভোগী মমতা', দাবি শুভেন্দুর, সরাসরি চিঠি মোদিকে

Saradha Scam: চিঠির পাল্টা চিঠি। বঙ্গ রাজনীতিতে ফের পত্র-যুদ্ধ।

উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, শুভেন্দু ভট্টাচার্য: সারদা চিটফান্ড (Saradha Scam) কেলেঙ্কারির 'সবচেয়ে বড় সুবিধাভোগী' মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই কি তাঁর বিরুদ্ধে CBI পদক্ষেপ করতে দ্বিধাগ্রস্ত? আট বিরোধী দলের পাল্টা,  এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখে এই অভিযোগ জানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নারদকাণ্ডে তাঁকে কেন ছেড়ে রাখা হয়েছে? পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল, এমনকি সিপিএম-ও।

বঙ্গ রাজনীতিতে ফের পত্র-যুদ্ধ, মমতাকে নিয়ে চিঠি শুভেন্দুর

চিঠির পাল্টা চিঠি। বঙ্গ রাজনীতিতে ফের পত্র-যুদ্ধ। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে। রবিবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিল তৃণমূল-সহ আট বিরোধী দল। যেখানে শুভেন্দুর ক্ষেত্রে ED, CBI-এর নিষ্ক্রিয়তার অভিযোগও তুলে ধরা হয়েছিল। তার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন শুভেন্দু (Saradha Case)।

চিঠিতে মমতাকে সারদাকাণ্ডের 'সবচেয়ে বড় সুবিধাভোগী' বলে দাবি করে, CBI-এর পদক্ষেপে দ্বিধাবোধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, "সারদার থেকে বড় কেলেঙ্কারি সাম্প্রতিক কালে হয়নি। আর এই কেলেঙ্কারির আসল মুখ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন সিবিআই তাঁকে জেরা করবেন না, এই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীক চিঠি পাঠিয়েছি।"

আরও পড়ুন: Suvendu Adhikari: 'সারদায় সবচেয়ে বড় সুবিধাভোগী মমতা', দাবি শুভেন্দুর, সরাসরি চিঠি মোদিকে

নারদ-প্রসঙ্গ টেনে পাল্টা খোঁচা দিয়েছে তৃণমূল। দলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "নারদকাণ্ডে অভিযুক্ত, ওকে গ্রেফতার করেনি কেন? কেন ছেড়ে রাখা হয়েছে?"

রবিবার প্রধানমন্ত্রীকে লেখা আট বিরোধী দলের চিঠিতে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার পাশাপাশি, শুভেন্দুর নাম টেনে লেখা হয়েছিল যে, নারদকাণ্ডে CBI ও ED-র স্ক্যানারে রয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু, তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর আর তাঁর বিরুদ্ধে তদন্ত এগোয়নি।সোমবার মোদিকে পাঠানো চিঠিতে শুভেন্দু আবার লিখেছেন, 'যিনি প্রশাসনের সর্বোচ্চ স্থানে রয়েছেন এবং ক্ষমতার অপব্য়বহার করে, সারদাকাণ্ডের সবথেকে বড় সুবিধা ভোগ করেছেন, তাঁকে CBI খুঁজে বার করবে বলে প্রত্যাশা ছিল। সেই ব্য়ক্তি আর কেউ নন, মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এই কারণেই কি CBI দ্বিধাগ্রস্ত? নাকি চেয়ারের উচ্চতার জন্য় তাঁর বিরুদ্ধে পদক্ষেপে অনীহা?'।

যদিও শুভেন্দুকে পাল্টা কটাক্ষ করেছেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর বক্তব্য, "আচ্ছা নারদের টাকা ওর কাছে নেই? সারদার টাকাও তো নিয়েছে! যে কারণে ওকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। আগে একটা নৈতিক জায়গায় পৌঁছক।"

দড়ি টানাটানিই চলছে, আমানতকারীদের টাকা ফেরত আসেনি এখনও

প্রায় এক দশক কাটতে চললেও, সারদাকাণ্ডে এখনও তদন্ত শেষ করে উঠতে পারেনি CBI. প্রতারিত আমানতকারীরা কবে টাকা ফেরত পাবেন সেই উত্তর নেই কারও কাছে। শুধু রাজনৈতিক দড়ি টানাটানি চলছে সমান তালে।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'আমার যাবার সময় হল...', ইন্দ্রনীল গ্রেফতার হতেই মমতার নাম করে গান ধরলেন মুখ্যমন্ত্রী, কী জানালেন ?
'আমার যাবার সময় হল...', ইন্দ্রনীল গ্রেফতার হতেই মমতার নাম করে গান ধরলেন মুখ্যমন্ত্রী, কী জানালেন ?
West Bengal News Live: নিউটাউনে অ্যাপ বাইকে স্ত্রী, পিছনে স্বামীর গাড়ির ধাক্কা, দুজনের অবস্থা আশঙ্কাজনক, লাইভ আপডেট
নিউটাউনে অ্যাপ বাইকে স্ত্রী, পিছনে স্বামীর গাড়ির ধাক্কা, দুজনের অবস্থা আশঙ্কাজনক, লাইভ আপডেট
Cancer treatment: সুপ্রিম কোর্টের ভর্ৎসনা, ৭০ শতাংশ পর্যন্ত দাম কমছে ক্যানসারের ওষুধের! কবে থেকে কার্যকর হবে?
সুপ্রিম কোর্টের ভর্ৎসনা, ৭০ শতাংশ পর্যন্ত দাম কমছে ক্যানসারের ওষুধের! কবে থেকে কার্যকর হবে?
RG Kar Hospital: ফের গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যালের পর কাঠগড়ায় আর জি কর হাসপাতাল
ফের গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যালের পর কাঠগড়ায় আর জি কর হাসপাতাল

ভিডিও

DA Hike News | উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার
DA Hike News | ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র
Rahul Gandhi | টাটা গোষ্ঠীকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা চলছে, অভিযোগ রাহুলের
Kajal Sheikh : হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ | TMC | ABP Ananda
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্রAnanda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget