এক্সপ্লোর

Tangra Murder Update :'মরতে চেয়েও মরা হল না', এবার কী পরিণতি হবে দে-পরিবারের ২ ভাইয়ের? কী ভবিষ্যৎ নাবালকের?

পুলিশ সূত্রে দাবি, ট্য়াংরাকাণ্ডে জিজ্ঞাসাবাদে এমনটাই দাবি করেছেন দুই ভাই। পুলিশ সূত্রে খবর, ২ ভাই সুস্থ হলেই তাঁদের গ্রেফতার করা হতে পারে।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : ট্যাংরার হাড়হিম করা ঘটনায় রহস্য কেটেও কাটেনি। রয়ে গিয়েছে বহু প্রশ্ন। গত ১৭ তারিখ, অর্থাৎ মঙ্গলবার, ওষুধ মেশানো পায়েস খেয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় গোটা পরিবার। কিন্তু, তাতে বাড়ির ছোট মেয়ে, প্রিয়ম্বদা ছাড়া আর কারোরই মৃত্য়ু হয়নি। তারপরই ২ বউ ও কিশোরকে খুনের সিদ্ধান্ত নেন দুই ভাই। কিন্তু খুনের মুহূর্তে জেগে যায় নাবালক। তারপরই তিনজন বাড়ি থেকে বেরিয়ে পড়েন। রাস্তায় দুর্ঘটনা ঘটিয়ে আত্মহত্য়ার পরিকল্পনা নেন। পুলিশ সূত্রে দাবি, ট্য়াংরাকাণ্ডে জিজ্ঞাসাবাদে এমনটাই দাবি করেছেন দুই ভাই। পুলিশ সূত্রে খবর, ২ ভাই সুস্থ হলেই তাঁদের গ্রেফতার করা হতে পারে।

এদিকে সূত্রের খবর, শনিবারই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন বড় ভাই প্রণয় দে ও তাঁর নাবালক ছেলে। পুলিশ সূত্রে খবর, সম্পূর্ণ সুস্থ নন বলে প্রণয়কে সরকারি হাসপাতালে ভর্তি করা হবে। ছোট ভাই প্রসূন এখনও রুবি জেনারেল হাসপাতালেই ভর্তি রয়েছেন।এখন প্রশ্ন, এদের ভবিষ্যৎ কী হবে ? ৩ মহিলার খুনি কে? জানতে আজ ৩ জনকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। নাবালক ছেলের ভবিষ্যৎই বা কী হবে ? তাঁর মায়ের মৃত্যু হয়েছে। বাবাও আহত। অপরাধী প্রমাণিত হতে , তাঁর শাস্তি হতে পারে। তাহলে নাবালকের দেখভালই বা করবে কে ? হাসপাতাল সূত্রে খবর, প্রথম দিন পারিবারিক বন্ধু হিসেবে একজন আইনজীবী যোগাযোগ করেছিলেন। তারপর থেকে তিনি এবং আর কেউ যোগাযোগ করেননি। 

সূত্রের খবর, পুলিশ জানার চেষ্টা করছে বাড়ির ভিতরে CC ক্যামেরার প্লাগ কে খুলেছিল? কেন খোলা হয়েছিল? জানতে চাওয়া হবে। শনিবার ট্যাংরার অতুল শূর রোডে প্রণয় ও প্রসূন দে-র বাড়িতে যায় । ময়নাতদন্তকারী চিকিৎসক ও ফরেন্সিক বিশেষজ্ঞদের দল। ময়নাতদন্তে পাওয়া তথ্যের সঙ্গে ঘটনাস্থলের বেশ কিছু অসঙ্গতি মিলেছে। কী ধরনের বিষ ব্যবহার করা হয়েছিল, তাও পরীক্ষা করে দেখা হবে।  

পুলিশ সূত্রে দাবি, দুই ভাইকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কারখানার জন্য় যে জায়গা ভাড়া নিয়েছিলেন,  সেই ভাড়ার টাকাটুকুও কয়েক মাস ধরে দিতে পারছিলেন না। আহতদের বয়ান অনুযায়ী, যে সুদ গুনতে হচ্ছিল, তা রোজগারের থেকেও বেশি।
পুলিশ সূত্রে খবর, ট্যাংরার ২১/C অতুল শূর রোডের এই চারতলা বিশাল বাড়িটি বন্ধকও রেখেছিলেন ২ ভাই। এছাড়া, ৬টি ব‍্যাঙ্ক ও কয়েকটি প্রাইভেট এজেন্সি থেকে ঋণ নিয়েছিলেন। ব্যবসা ছাড়া, পার্সোনাল লোনও ছিল দুই ভাই প্রণয় ও প্রসূনের। অর্থাৎ, ঋণে ঋণে জর্জরিত হয়ে গেছিল পরিবার। কী হবে এঁদের ভবিষ্যৎ ? উত্তর দেবে সময়।   

আরও পড়ুন :

বাড়ি বন্ধক দিয়েও লাভ হয়নি ! ঠিক কত টাকার দেনায় ডুবে 'আত্মহত্যার সিদ্ধান্ত' দে-পরিবারের?

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget