এক্সপ্লোর

Sagardighi: সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে হোসেনপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে উত্তেজনা

Sagardighi By-election: ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে অশান্তি বাধানোর চেষ্টা করছে বিজেপি, দাবি তৃণমূল প্রার্থীর।গেরুয়া শিবিরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

সাগরদিঘি: হোসেনপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে উত্তেজনা (Hossainpur Primary School)। তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যেপাধ্যায়ের (TMC Candidate Debasis Banerjee) অভিযোগ, তাঁকে প্রথমে বুথে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী (Centre Force)। পরে প্রিসাইডিং অফিসারের হস্তক্ষেপে বুথে ঢোকেন তৃণমূল প্রার্থী। ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে অশান্তি বাধানোর চেষ্টা করছে বিজেপি, দাবি তৃণমূল প্রার্থীর।গেরুয়া শিবিরের প্রতিক্রিয়া (Reaction) এখনও মেলেনি।

সাগরদিঘিতে ভোটগ্রহণ শুরু হওয়ার আগে থেকেই মূলত একের পর এক অভিযোগ উঠে আসছে। এদিন সকাল সাতটা নাগাদ ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার পর থেকেই অভিযোগ আসতে শুরু করে। কোথাও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, তো কোথাও আবার মক পোলকে কেন্দ্র করে পোলিং এজেন্টদের সঙ্গে বচসা। যার জেরে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আর এবার খোদ শাসকদলের প্রার্থী দেবাশিস বন্দ্যেপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন। 

প্রসঙ্গত, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার সপক্ষে যেভাবে প্রথম থেকেই দাবি তুলে এসেছে গেরুয়া শিবির। আর ঠিক উলটপূরাণ ঘাসফুল শিবিরে। কারণ বরাবরই শুধুই রাজ্য পুলিশের উপস্থিতে ভোট করানোর পক্ষে শাসকদল। আর এখানেই ক্ল্যাশ। ক্ল্যাশ এমনই হয়েছিল যে একুশের বিধানসভা ভোটের পর কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবিতে অনড় ছিল বিজেপি। আর ঠিক উল্টো দাবিটাই দেখতে পাওয়া গিয়েছে তৃণমূলের শিবিরে।

সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ২৪৬টি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। থাকছে মহিলা পরিচালিত একটি বুথ। ভোটের নিরাপত্তায় প্রস্তুত থাকছে ২২টি ক্যুইক রেসপন্স টিম। ১০০ শতাংশ বুথেই হবে ওয়েব কাস্টিং। বুথের ২০০ মিটারের মধ্যে জারি থাকছে ১৪৪ ধারা। সকাল ৭টা শুরু হয়েছে ভোট। সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

নির্বাচন কমিশন সূত্রে খবর, সাগরদিঘিতে মোট বুথের সংখ্যা ২৪৬। এর মধ্যে একটি অক্সিলিয়ারি বুথ। মহিলা পরিচালিত একটি বুথও রয়েছে। উপনির্বাচনে ভোটারের সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ৮২৫ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ২৪ হাজার ৫৩৩ এবং মহিলা ভোটার ১ লক্ষ ২১ হাজার ২৮৭ জন। উপনির্বাচন নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন, 'রাজ্যপাল একতরফা বিজেপির কথা শুনে বিবৃতি দিচ্ছেন', তৃণমূলের মুখপত্রে রাজ্যপালের কড়া সমালোচনা

কমিশন সূত্রে খবর, প্রতিটি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। এর জন্য ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বুথগুলিকে ২২টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রত্যেক সেক্টরে থাকছে ক্যুইক রেসপন্স টিম।নজরদারি চালাতে প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে। প্রতিটি বুথের বাইরে মোতায়েন থাকবে ২ জন লাঠিধারী পুলিশ কর্মী। বুথের ২০০ মিটারের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা। কমিশন সূত্রে খবর, সাগরদিঘি উপনির্বাচনের জন্য থাকছেন ১ হাজার ৩০০ ভোটকর্মী।  ২ মার্চ ভোট গণনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget