এক্সপ্লোর

Tiljala Fire: তিলজলা রোডে চামড়ার কারখানায় বিধ্বংসী আগুন

Tiljala Tannery Fire: স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের ৩টি ইঞ্জিনের ঘণ্টাদেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কলকাতা: মাঝরাতে তিলজলা রোডে (Tiljala Road) চামড়ার কারখানায় (Leather Factory) বিধ্বংসী আগুন (Fire)। রাত ১২টা নাগাদ তিলজলা রোডের পাঞ্জাবি পাড়ায় ওই কারখানা থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা কারখানা। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের ৩টি ইঞ্জিনের ঘণ্টাদেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। 

এদিকে, নাকতলার আবাসনে আগুন। ঝলসে মৃত্যু হল খাঁচাবন্দি বেশ কয়েকটি কুকুর ও বিড়ালের। গতকাল রাত ১টা নাগাদ আবাসনের একতলার ফ্ল্যাটে আগুন লাগে। আবাসিকদের দাবি, ফাঁকা ফ্ল্যাটে খাঁচাবন্দি কয়েকটি কুকুর ও বিড়াল থাকত। এক ব্যক্তি রোজ এসে তাদের খেতে দিতেন। আবাসিকদের সন্দেহ, দুর্গন্ধের কারণে ফ্ল্যাটে ঢোকার সময় ধূপকাঠি জ্বালাতেন ওই ব্যক্তি। সেই ধূপকাঠি থেকেই আগুন লাগে বলে অনুমান আবাসিকদের। অবলা জীবগুলির মৃত্যুর কারণ জানতে তদন্তের দাবি জানিয়েছেন আবাসনের বাসিন্দারা।  

আরও পড়ুন, ইএম বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা মেরে দুমড়ে গেল গাড়ি

অন্যদিকে, বনগাঁর দেবগড় নেড়াপুকুর বটতলা এলাকায় দোকানে আগুন লাগে। লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা। মাঝরাতে আগুনের শিখা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা দোকান। আশেপাশে আরও দোকান ও রেল কলোনি থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যান বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। পরে দমকলের ২টি ইঞ্জিনের ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ জানা যায়নি। 

পাশাপাশি রবিবার সকালে শহরে একটি দুর্ঘটনাও ঘটে। ভোর সোয়া ৫টা নাগাদ নিউটাউন থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার সময়, বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানদিকের ডিভাইডারে ধাক্কা মারে। গাড়ির গতি এতটাই ছিল যে, কংক্রিটের ডিভাইডারের একাংশ ভেঙে পাশের জলাশয়ে পড়ে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চাকা ফেটে যায়। পুলিশ সূত্রে খবর, গাড়িতে চালক-সহ ২ জন ছিলেন। চালক আহত হন। আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন কি না, খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ। যদিও চালকের দাবি, ঘুমিয়ে পড়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে।                                                                 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget