এক্সপ্লোর

Tilottama Majumdar: পুরসভা হোক রাজনীতি নিরপেক্ষ, ফিরহাদের সামনেই দাবি তিলোত্তমার

Tilottama Majumdar: পুরসভাকে রাজনীতিমুক্ত না করতে পারলে শহরবাসীর মুক্তি নেই বলে মনে করেন তিলোত্তমা। তাঁর কথায়, “রাজনীতির আওতায় থাকলে সরকারের প্রতি মুখাপেক্ষিতা তৈরি হয়।”

কলকাতা: ফের একটা ভোট মিটল। তার সঙ্গে সাঙ্গ হল ভূরি ভূরি প্রতিশ্রুতিপর্বও। কিন্তু কলকাতার নয়া পুরসভার (Kolkata Municipal Corporation) কাছে কলুষমুক্ত শহর গড়ে তোলার দাবি জানালেন সাহিত্যিক তিলোত্তমা মজুমদার (Tilottama Majumdar)। তাঁর মতে, কলকাতা তখনই তিলোত্তমা হয়ে উঠবে, যখন শহরের মানুষ দূষণমুক্ত বাতাসে প্রাণভরে শ্বাস নিতে পারবেন।

এবিপি আনন্দ আয়োজিত ‘যুক্তি-তক্কো’ অনুষ্ঠানে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) সঙ্গেই অংশ নেন তিলোত্তমা। সেখানে তিনি বলেন, “অস্বীকার করার উপায় নেই, কলকাতা আগের চেয়ে অনেক পরিষ্কার হয়েছে। আবর্জনা তুলে নিয়ে যাওয়া-সহ নানা ব্যবস্থা হয়েছে। কিন্তু নগরবাসীর ভাল জীবনের জন্য তা যথেষ্ট কি? এই শহরে ফুসফুসের (Lung Disease) রোগ মহামারির আকার নিয়েছে। দূষিত বাতাসে শ্বাস নিয়ে শিশু এবং বৃদ্ধরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। এই শহরকে দূষণমুক্ত করার দায় পুরসভার উপরই বর্তায়।”

আরও পড়ুন: Firhad Hakim Updates: দুর্গাপুজো করতে দিই না! ইউনেস্কোর স্বীকৃতি পেল কী ভাবে? প্রশ্ন ফিরহাদের

তবে পুরসভাকে রাজনীতিমুক্ত না করতে পারলে শহরবাসীর মুক্তি নেই বলেও মনে করেন তিলোত্তমা। তাঁর কথায়, “যে সংস্থা যত বেশি আত্মনির্ভর, তার ক্ষমতা তত বেশি। তার জন্য আয় বাড়াও প্রয়োজন। তাহলেই স্বাধীন ভাবে, সাফল্যের সঙ্গে অনেক বেশি কাজ করা সম্ভব। কিন্তু পুরসভা অধিকাংশ ক্ষেত্রেই রাজনীতির আওতায় চলে আসে। আর সেখানেই সরকারের প্রতি মুখাপেক্ষিতা তৈরি হয়।”

নাগরিক জীবনে পরিবর্তন ঘটাতে চাইলে সবার আগে কলকাতা পুরসভার বিকেন্দ্রীকরণের পক্ষপাতী তিলোত্তমা। তাঁর যুক্তি, শহরের বেসরকারি হাসপাতালের মধ্যে যেমন সুস্থ প্রতিযোগিতা রয়েছে, তাতে উপকৃত হন সাধারণ মানুষই। কারণ প্রতিযোগিতায় উন্নত পরিষেবা পান সকলে। বিকেন্দ্রীকরণ করা হলে, পুরসভাগুলির মধ্যেও অন্যের চেয়ে ভাল করে দেখানোর তাগিদ তৈরি হবে। তাতেই রাজনীতিমুক্ত হবে পুরসভা। সরকারের উপর নির্ভরশীলতা কমবে। তাতে নগরবাসীরই কল্যাণ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Mamata Banerjee: 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন কুণাল ঘোষ, হতচকিত সকলেই
'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন কুণাল ঘোষ, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget