এক্সপ্লোর

Purba Medinipur:পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ময়না

TMC BJP Clash:পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের ময়না। মারপিট, বোমাবাজি, বাড়ি ভাঙচুর, বাদ গেল না কিছুই। দুই দলের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মুখে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের ময়না (Moina Of Purba Medinipur)। মারপিট, বোমাবাজি, বাড়ি ভাঙচুর, বাদ গেল না কিছুই। দুই দলের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

কী ঘটেছিল?
বোমাবাজি, ভাঙচুর। পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর ময়না। স্থানীয় সূত্রে খবর, রবিবার বাকচা পঞ্চায়েত এলাকার গোড়ামহলে বিজেপির কর্মসূচি ছিল। অভিযোগ, সেখানে যাওয়ার সময় বিজেপি কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল। তখনই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দল। রাত পেরিয়ে সংঘর্ষের আঁচ এসে পড়ে সকালেও। ভাঙচুর করা হয় তৃণমূল, বিজেপি দুই দলের কর্মীদের বাড়িতে। ব্যাপক বোমাবাজি হয় দু-পক্ষের মধ্যে। বিজেপির সমর্থক লক্ষ্মী ভৌমিক বলেন, 'আমার ছেলে বিজেপি করে বলে রোষ। তৃণমূলে যেতে টাকা দিতে চেয়েছে। যায়নি।' অন্য দিকে বাকচার তৃণমূল অঞ্চল সহ-সভাপতি সুজিত করের দাবি, 'কাল বিজেপির লোকজন এসে মারধর করে। পুলিশ নিষ্ক্রিয় ছিল।' সংঘর্ষের পর এদিন গ্রামে গেছিল তৃণমূল ও বিজেপির জেলা নেতৃত্বের প্রতিনিধি দল। এদিকে বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি আশিস মণ্ডল বলেন, 'তৃণমূল হামলা চালিয়েছে। পুলিশই নিষ্ক্রিয় ছিল।' মানতে চাননি যুব তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি আজগর আলি। পাল্টা আঙুল তুলেছেন বিজেপির দিকেই। সংঘর্ষের ঘটনায় বিজেপির ২জন কর্মী ও তৃণমূলের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।২০১৮ সালের পঞ্চায়েত ভোটের পর, ২৪ সেপ্টেম্বর, পঞ্চায়েতের বোর্ড গঠনের দিন, তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল এই বাকচা গ্রাম। থামাতে গিয়ে মাথা ফেটেছিল নন্দকুমারের সার্কেল ইন্সপেক্টর তীর্থ ভট্টাচার্যের। ১ বছর পর, ২০১৯-এর ১৪ অক্টোবরে ওই এলাকাতেই খুন হন তৃণমূল নেতা বসুদেব মণ্ডল। আরও একটা পঞ্চায়েত ভোটের মুখে, ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল সেই বাকচা।

বার বার অভিযোগ...
২০২০ সালের মে মাসের ঘটনা। পিংলায় তৃণমূল কর্মীদের ওপর বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় আহত ২ তৃণমূল কর্মী।  ঘটনাটি ঘটে পিংলা থানার ধনেশ্বরপুর অঞ্চলের সাঙ্গাড় এলাকায়।  তৃণমূলের অভিযোগ, গতকাল মন্ত্রী সৌমেন মহাপাত্র ত্রিপল বিলি করে চলে যাওয়ার পর রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রড, লাঠি, অস্ত্র নিয়ে আচমকা তৃণমূল কর্মীদের ওপর হামলা করে।  হামলায় আহত হন দুই তৃণমূল কর্মী।  একজনের আঘাত গুরুতর হওয়ায় তিনি এখনও হাসপাতালে ভর্তি। অন্যজনকে প্রাথমিক চিকিত্‍সার পর ছেড়ে দেওয়া হয়।  পিংলা থানায় তৃণমূল অভিযোগ দায়েরের পর পুলিশ এক বিজেপি কর্মীকে গ্রেফতার করে। যদিও জেলা বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করে বলা হয়, ত্রিপল বিলিকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের কারণেই ওই ঘটনা।

আরও পড়ুন:শুরুতে নেই শ্রেয়স, নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিল কেকেআর

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget