এক্সপ্লোর

TMC: 'পশ্চিমবঙ্গ দিবস' নিয়ে পক্ষ-বিপক্ষের লড়াই, রাস্তায় নামল তৃণমূল-বিজেপি

TMC: শুক্রবার সেই যুদ্ধই নেমে এল রাস্তায় বর্ষবরণে বাংলা দিবসের সমর্থনে তৃণমূল, বিরোধিতায় অবস্থানে বিজেপি। পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস পালনের সমর্থনে হুগলির চুঁচুড়ায়, মিষ্টি বিলি করল তৃণমূল।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস (Bangla Dibas) পালনের সিদ্ধান্ত নিয়ে চাপানউতোরের মধ্যেই এবার রাস্তায় নামল তৃণমূল(TMC) -বিজেপি (BJP)। হুগলিতে (Hoogly) একদিকে অবস্থানে বসলেন বিজেপি যুব মোর্চার নেতা-কর্মীরা। অন্যদিকে মিষ্টি বিলি করল তৃণমূল। 

বাংলা দিবসের সমর্থনে তৃণমূল, বিরোধিতায় অবস্থানে বিজেপি:  পয়লা বৈশাখের দিন সরকারিভাবে পালন করা হবে পশ্চিমবঙ্গ দিবস। বৃহস্পতিবার এই প্রস্তাব পাসের আগে বিধানসভায় তুমুল বাগযুদ্ধে জড়ায় তৃণমূল ও বিজেপি। শুক্রবার সেই যুদ্ধই নেমে এল রাস্তায় বর্ষবরণে বাংলা দিবসের সমর্থনে তৃণমূল, বিরোধিতায় অবস্থানে বিজেপি। পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস পালনের সমর্থনে হুগলির চুঁচুড়ায়, মিষ্টি বিলি করল তৃণমূল।

ধুন্ধুমার বাধল পিপুলপাতির মোড়ে:3 অন্য়দিকে, এই সিদ্ধান্তের বিরোধিতায় রাস্তায় অবস্থানে বসলেন বিজেপি যুব মোর্চার নেতা-কর্মীরা। আর এনিয়ে ধুন্ধুমার বাধল পিপুলপাতির মোড়ে। অবস্থানে বসার কিছুক্ষণের মধ্যেই বিজেপি নেতা কর্মীদের সরিয়ে দেয় পুলিশ। মুখ্যমন্ত্রীর তীব্র আপত্তি সত্ত্বেও চলতি বছরের ২০ জুন, নজিরবিহীনভাবে রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেন সি ভি আনন্দ বোস। কিন্তু, রাজ্য় সরকার গোড়া থেকেই পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস পালনের পক্ষপাতী। বিজেপির বিরোধিতা সত্ত্বেও বৃহস্পতিবার বিধানসভায় পাস হয়ে যায় সেই প্রস্তাব। 

তারই প্রতিবাদে শুক্রবার চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে অবস্থানে বসেন বিজেপি যুব মোর্চার নেতা-কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাদের সরাতে গেলে ধস্তাধস্তি বেধে যায়। অন্যদিকে, সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এদিনই শ্রীরামপুর স্টেশনের কাছে মিষ্টি বিলি করেন তৃণমূল নেতা-কর্মীরা। পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে কার্যত দুই মেরুতে তৃণমূল-বিজেপি। 

তৃণমূলের সেলিব্রেশন: গতকাল পয়লা বৈশাখে বাংলা দিবস পালন নিয়ে বিধানসভায় প্রস্তাব পাস হওয়ার পরই তৃণমূলের সেলিব্রেশন চোখে পড়েছিল। শ্রীরামপুর স্টেশন চত্বরে পথচলতি মানুষকে মিষ্টিমুখ করানো হয় তৃণমূলের তরফে। বাজানো হয় রাজ্য সঙ্গীত 'বাংলার মাটি বাংলার জল'। উপস্থিত ছিলেন শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের নেতারা। 

বিধানসভায় তীব্র বাদানুবাদ: কেন্দ্রীয় নির্দেশিকা মেনে রাজভবনের তরফে ২০ জুন দিন পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) পালন হলে, গোড়াতেই আপত্তি উঠেছিল। বঙ্গভঙ্গের যন্ত্রণাময় ইতিহাস জড়িয়ে যে দিনটির সঙ্গে, সেই দিন নাচ-গান, অনুষ্ঠান করে পশ্চিমবঙ্গ দিবস পালনের তীব্র নিন্দা করে রাজ্য সরকার। তার মোকাবিলা করতে এবার রাজ্য বিধানসভায় বাংলার বৈশাখ মাসের পয়লা দিনটিতে পশ্চিমবঙ্গ দিবস পালনের প্রস্তাব আনে রাজ্যের তৃণমূল (TMC) সরকার। সেই নিয়ে রাজ্য বিধানসভায় তীব্র বাদানুবাদে জড়াল শাসকদল তৃণমূল এবং বিরোধী দল বিজেপি (BJP)। বিজেপি-র 'বিভেদকামী' আচরণের তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় পয়লা বৈশাখ দিনটিতে পশ্চিমবঙ্গ দিবস পালনের প্রস্তাব জমা দেন রাজ্য সরকারের ১১ জন মন্ত্রী। সেই প্রস্তাবে সমর্থন জানান মমতা। তার বিরোধিতা করতে এগিয়ে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  ১৯৪৭ সালের  ২০ জুন তৎকালীন অখণ্ড বাংলা বিভাজনের বিষয়টি উত্থাপিত হয় বিধানসভায় এবং বঙ্গভঙ্গের সপক্ষে ভোট বেশি পড়ে। তাই সেটিই পশ্চিমবঙ্গ দিবস বলে দাবি করেন তিনি। বঙ্গভঙ্গের সেই নেপথ্য নায়ক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান অস্বীকার করতেই বর্তমান সরকার ২০ জুনের পরিবর্তে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করতে উদ্যোগী হয়েছে বলে দাবি করেন শুভেন্দু।

আরও পড়ুন: Dhupguri By Election 2023: ধূপগুড়িতে হারা আসন ফিরে পেল TMC, হাড্ডাহাড্ডি লড়াই পোস্টাল ব্যালটেও

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
Indranil Sen Arrested:
"ইন্দ্রনীল সেনের সংস্থা থেকে টাকা গেছিল মমতার অ্য়াকাউন্টে..", অভিযোগ উঠতেই ED-র নজরে এবার সেই 'মানি-ট্রেল'
Weather Update: ফের দুর্যোগের ভ্রুকুটি, কালো মেঘ জমছে, একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা
ফের দুর্যোগের ভ্রুকুটি, কালো মেঘ জমছে, একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা
Suvendu Adhikari: 'আমার যাবার সময় হল...', ইন্দ্রনীল গ্রেফতার হতেই মমতার নাম করে গান ধরলেন মুখ্যমন্ত্রী, কী জানালেন ?
'আমার যাবার সময় হল...', ইন্দ্রনীল গ্রেফতার হতেই মমতার নাম করে গান ধরলেন মুখ্যমন্ত্রী, কী জানালেন ?

ভিডিও

CM Suvendu Adhikari:
TMC News: বিধানসভার লবিতে কাজল শেখকে মিষ্টি খাওয়ালেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, ফের জল্পনা
DA Hike News | উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার
DA Hike News | ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র
Rahul Gandhi | টাটা গোষ্ঠীকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা চলছে, অভিযোগ রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget