এক্সপ্লোর

TMC Clash: উত্তর দিনাজপুরে তৃণমূলের কোন্দল আরও তীব্র, কাঠগড়ায় কে ?

North Dinajpur TMC Inner clash: তৃণমূলের কোন্দল আরও তীব্র উত্তর দিনাজপুরে। 'সন্ত্রাস করছেন তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেন ' ঠিকই বলেছেন আব্দুল করিম চৌধুরী, মন্তব্য চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের।

উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরে তৃণমূলের কোন্দল (TMC Clash) আরও তীব্র আকার নিয়েছে। ইসলামপুরের (Islampur) তৃণমূল বিধায়কের পাশে দাঁড়িয়ে ব্লক সভাপতিকে নিশানা চোপড়ার তৃণমূল বিধায়কের। 'সন্ত্রাস করছেন তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেন (Jakir Hossain)' ঠিকই বলেছেন আব্দুল করিম চৌধুরী, মন্তব্য চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের।

সন্ত্রাসের পাশাপাশি জমি দখলেরও অভিযোগ জাকিরের বিরুদ্ধে। যদিও এই প্রসঙ্গে জাকির হোসেনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ৮ মার্চ রাতে ইসলামপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। এরপরই জেলা সভাপতি ও ব্লক সভাপতির বিরুদ্ধে সুর চড়ান আব্দুল করিম চৌধুরী। ২দিনের মধ্যে ব্যবস্থা না নিলে বিধায়ক পদ ছাড়ারও হুমকি দেন। 

 গতকাল প্রার্থী বাছাই (Candidate Selection) নিয়ে ফের প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠী কোন্দল মালদায়। মানিকচক ব্লকের নুরপুর অঞ্চলের তৃণমূলের দলীয় কার্যালয়ে বরমপুর বুথের প্রার্থী বাছাইয়ের কাজ চলছিল। অঞ্চল নেতৃত্বের উপস্থিতিতে শুরু হয় বৈঠক। বৈঠকে তিন থেকে চারজন প্রার্থীর নাম উঠে আসে। আর এই নিয়ে শুরু হয়ে যায় বিবাদ। সেই বিবাদের জেরে নাক  ফাঁটে এক তৃণমূল কর্মীর।  আহত হন আরও দুজন তৃণমূল কর্মী। প্রার্থী বাছাই নিয়ে গন্ডগোলের কথা স্বীকার করে নিয়েছেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। প্রার্থী বাছাইয়ের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এই ঘটনাকে কটাক্ষ করেছে বিজেপি। 

গতবছর সেপ্টেম্বরে তৃণমূলের (TMC) ২ নেতার অনুগামীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছল উত্তর ২৪ পরগনার কামারহাটি। পুলিশ সূত্রে খবর আসে, দু’পক্ষের ৪ জন আহত হয়েছিলেন। আহতদের সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কামারহাটি ESI হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তোলে সেবার। যদিও কামারহাটি থানা  সেই অভিযোগ স্বীকার করেনি।এলাকা দখল ও তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল উত্তর ২৪ পরগনায়। কামারহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিযোগ, গুড্ডু নামে আরেক তৃণমূল কর্মীর অনুগামীরা এলাকায় তোলাবাজি করে। যাকে কেন্দ্র করে ক্রিক স্ট্রিটে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল দুই গোষ্ঠী।

আরও পড়ুন, OMR নষ্টের আগে ছবি! নিয়োগ দুর্নীতি কাণ্ডে সামনে নয়া সংস্থার নাম

কামারহাটির ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছিলেন, 'তৃণমূলে গোষ্ঠী কোন্দল কোনও নতুন কথা নয়। যত সমাজবিরোধী আছে, তারাই তৃণমূল দলটাকে চালাচ্ছে। বিভিন্ন প্রকল্পের টাকা, সাধারণ মানুষের টাকা লুঠ করে ভাগ-বাটোয়ারা করে খাচ্ছে। ভাগ নিয়ে বনিবনা না হলেও গুলি-বোমা চলছে। এ সবের সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন দল বাঁচাতে ব্যস্ত, সরকারে মন নেই। তাই সবকিছুই ঢিলেঢালা। প্রশাসন ভেঙে পড়েছে।'

সেরা শিরোনাম

CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
CPIM Bookstall: রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget