এক্সপ্লোর

Abhishek Banerjee: কয়লা পাচারকাণ্ডে অভিষেককে ফের তলব ইডির

Abhishek Banerjee: ৬ মাস পর সোমবার কয়লাকাণ্ডের তদন্তে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি। কয়েকটি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিনয় মিশ্রকে নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে।

প্রকাশ সিনহা, কলকাতা: কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling case) ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ইডি-র (Enforcement Directorate) তলব। ২৯ মার্চ দিল্লিতে ফের অভিষেককে হাজিরার নির্দেশ।

‘সোমবার জিজ্ঞাসাবাদে সব প্রশ্নের জবাব মেলেনি। তাই ফের অভিষেককে দিল্লিতে তলব’, খবর ইডি সূত্রে।

সোমবার অভিষেককে সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ

কয়লাকাণ্ডের তদন্তে সোমবার সাড়ে আট ঘণ্টা ধরে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে ইডি। কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, কয়লা পাচারকাণ্ডের তদন্তে কয়েকটি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে তথ্য মিলেছে। সে বিষয়ে অভিষেককে প্রশ্ন করা হয়। ইডি সূত্রে দাবি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, তিনি এই অ্যাকাউন্টের বিষয়ে কিছু জানেন না। 

অভিষেক বলেন, ‘আমি আজ থেকে দেড় বছর আগে যখন তদন্ত শুরু করেছিল, তখন যা বলেছিলাম, আজও বক্তব্যে অনড়। বলেছিলাম, আমার বিরুদ্ধে দশ পয়সার অভিযোগ প্রমাণ করলে, ফাঁসির মঞ্চ তৈরি করবেন, মৃত্যুবরণ করব। এর আগে সেপ্টেম্বর মাসে এসেছিলাম। সেপ্টেম্বরে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আজও সাড়ে আট ঘণ্টা ধরে প্রশ্ন করেছেন। কিছু জিনিসের ব্যাখ্যা চেয়েছেন। কিছু কাগজপত্র তাঁরা চান। আগেরবার চেয়েছিলেন জমা করেছি। ব্যাঙ্ক থেকে কালেক্ট করে পাঠিয়ে দেব।’

নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ অভিষেকের

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘যাদের বিরুদ্ধে প্রমাণ রয়েছে, তাদের কতবার ডাকছে? যাদের বিরুদ্ধে সারদার কর্ণধার লিখিত অভিযোগ করেছে, যাদের কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গেছে, তাদের কতবার ডেকেছে? চুরিও করছে আবার করদাতাদের টাকায় নিরাপত্তা নিয়ে ঘুরছে। বিরোধী দলনেতা বলছে একে ডাকবে, তারপরই তাকে সিবিআই ডাকছে। বিরোধী দলনেতা বলছে ফোনের রেকর্ড আছে, পরদিন পেগাসাস বেরোচ্ছে।’

অভিষেককে পাল্টা আক্রমণ বিজেপির

সোমবার ইডি যখন দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছে, তখন তার আঁচ এসে পড়েছে বাংলার রাজনীতিতেও। অভিষেককে কটাক্ষ করে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘মাথা উঁচু করে জেলে যান। যাদের আপাদমস্তক দুর্নীতি। সব কিছুতে যাদের নাম জড়িয়েছে, তাদের মুখে বড় বড় কথা সাজে না। আগে গিয়ে নির্দোষ প্রমাণিত হয়ে আসুন।’

পাল্টা তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, ‘এটা প্রতিহিংসা। বিজেপি হেরেছে বলে কুৎসা করছে। সিবিআইয়ের এফআইআরে শুভেন্দুর নাম। ছবিতে দেখা যাচ্ছে। তৃণমূলের ক্ষেত্রে এজেন্সি তৎপর। বিজেপি জানে বাংলায় কিছু করতে পারবে না। এজেন্সিকে নিয়ন্ত্রণ করছে বিজেপি। তৃণমূল বিজেপিকে প্রতিহত করেছে বলে বিজেপির এত রাগ।’

সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী আবার তৃণমূল ও বিজেপি, দুই দলকেই কটাক্ষ করে বলেছেন, ‘যাহা ইডি, তাহাই সিবিআই। প্রকৃত অপরাধীরা আড়াল হয়ে যাচ্ছে। যার বিরুদ্ধে কয়লা চুরির অভিযোগ, তার বিরুদ্ধে তদন্ত হোক। বিনয় মিশ্রকে কী করে পদ দেওয়া হল?’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
News Live : প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget