এক্সপ্লোর

TMC Worker Arrested: নিয়ম না মেনে প্রাক্তন মন্ত্রীকে কোটি টাকার ঋণ দেওয়ার অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা!

District News: এই ঘটনায় পুলিশ জানিয়েছে, জুন মাসের ৫ তারিখে জাঙ্গিপাড়ার স্থানীয় একটি সমবায় সমিতিতে আর্থিক তছরুপের অভিযোগ দায়ের করেন এক গ্ৰাহক

সোমনাথ মিত্র, হুগলি: সমবায় সমিতিতে কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ! নিয়ম বহির্ভূতভাবে প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও তাঁর পরিবারকে প্রায় ১ কোটি টাকা ঋণ পাইয়ে দেবার অভিযোগে এবার গ্রেফতার করা হল, জাঙ্গিপাড়ার তৃণমূল নেতাকে। রশিদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং স্থানীয় একটি সমবায় সমিতির ম্যানেজার স্বপন পাত্রকে রবিবার রাতে গ্ৰেফতার করে থানায় নিয়ে যাওয়ার সময়ে, চোর চোর স্লোগান তোলেন বিজেপি কর্মীরা।

পর্যাপ্ত নথি ছাড়াই দেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকার ঋণ!

এই ঘটনায় পুলিশ জানিয়েছে, জুন মাসের ৫ তারিখে জাঙ্গিপাড়ার স্থানীয় একটি সমবায় সমিতিতে আর্থিক তছরুপের অভিযোগ দায়ের করেন এক গ্ৰাহক । সেই মতো তদন্তে নেমে, বিরাট দুর্নীতির অভিযোগ সামনে আসে এবং সমবায়ের এক কর্মী রমেশ পাত্রকে গ্ৰেফতার করে তদন্ত শুরু করে পুলিশ। এরপরেই উঠে আসে বিস্ফোরক তথ্য। দেখা যায় সমবায় সমিতিটি নিয়ম বহির্ভূতভাবে কোনও পর্যাপ্ত নথি ছাড়াই জাঙ্গিপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে ৮৫ লক্ষ টাকা ও তার স্ত্রীকে ১০ লক্ষ টাকা ঋণ দিয়েছে। পাশাপাশি অন্যদের সুদের হারের থেকে কম সুদের হার দেখিয়ে স্নেহাশিস চক্রবর্তীকে ঋণ প্রদান করা হয়েছিল বলে অভিযোগ। সমবায় সমিতির ঋণ দেওয়ার উর্ধ্বসীমা অনেক গুণ অতিক্রম করেই, নিয়ম বহির্ভূত ভাবে এই ঋণ তৃণমূল নেতাদের দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে । 

এইসব একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসার পরেই, পুলিশের উপস্থিতিতে জেলা সমবায় দপ্তরের আধিকারিকরা সমবায়টি বন্ধ করে দেন। এবং এই দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে সমবায় সমিতির ম্যানেজার তথা প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ট রশিদপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান স্বপন পাত্রকে গ্ৰেফতার করে পুলিশ। অভিযুক্তকে আজ মহকুমা আদালতে পাঠানো হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। অভিযুক্ত স্বপন পাত্রকে গাড়ি করে থানায় নিয়ে আসার সময়ে, চোর চোর বলে স্লোগান তোলেন বিজেপি কর্মীরা। ঘটনা প্রসঙ্গে জাঙ্গিপাড়ার বিজেপি বিধায়ক প্রসেনজিৎ বাগের অভিযোগ, স্বপন পাত্র কোনও নিয়ম না মেনেই, দলের লোককে দিনের পর দিন লক্ষ লক্ষ টাকা লোন দিয়ে গিয়েছেন। স্নেহাশিস চক্রবর্তী ধাপে ধাপে ৮৫ লক্ষ টাকা এবং তার স্ত্রীর নামে ১০ লক্ষ টাকা ঋণ নিয়েছেন। পাশাপাশি পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্র ১৫ লক্ষ টাকা ঋণ নিয়েছেন। এসব লোন দেওয়ার ক্ষেত্রে যা যা পর্যাপ্ত নথি প্রয়োজন তা নেই। এখনও অবধি এইভাবে ঋণ দেওয়া  ১ কোটি ৯০ লক্ষ টাকার কোনও হিসাব নেই। বিধায়ক এটাও জানিয়েছেন, এক্ষেত্রে আমানতকারীদের ঘাবড়ানোর কিছু নেই। কৃষকরা তাদের প্রাপ্য টাকা ফেরত পাবে।

আরও পড়ুন: Radharaman Das: ইসকনের সমস্ত পদ থেকে সরানো হল রাধারমণ দাসকে, কোন কারণে এই কঠিন পদক্ষেপ?

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
Advertisement

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget