এক্সপ্লোর

TMC Leader Arrested: হাতির দাঁত পাচারের অভিযোগে বিহারে গ্রেফতার বাংলার তৃণমূল নেতা, সঙ্গে আরও ৪ !

Bihar News: বিহারের বক্সা জেলার ব্রহ্মপুর থানার পুলিশ আধিকারিকরা বন দফতরের কাছে খবর পান, হাতির দাঁত পাচার করার পরিকল্পনা করা হচ্ছে।

প্রকাশ সিনহা, বক্সা : বিহারে গ্রেফতার বাংলার তৃণমূল নেতা। হাতির দাঁত পাচারের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। বড়বাজারের ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা ধৃত অশোক ওঝা । বিহারের বক্সারে পুলিশ ও বন দফতরের তল্লাশিতে ২টি হাতির দাঁত উদ্ধার হয়। ৪০ কেজি ওজনের ২টি হাতির দাঁত উদ্ধার করে বন দফতর। ঘটনায় তৃণমূল নেতা-সহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূল নেতা অশোক ওঝাকে জেরা করে বাকি ৪ জনকে গ্রেফতার করা হয়।

বিহারের বক্সা জেলার ব্রহ্মপুর থানার পুলিশ আধিকারিকরা বন দফতরের কাছে খবর পান, হাতির দাঁত পাচার করার পরিকল্পনা করা হচ্ছে। এই খবর পেয়ে বন দফতর ও সংশ্লিষ্ট থানার পুলিশ যৌথ অভিযান চালায়। পরিকল্পনার খবর পেয়ে তারা ব্রহ্মপুর থানার দেউকুলি গ্রামে পৌঁছে যায়। সেখানে তৃণমূল কংগ্রেস নেতার গ্রামের বাড়ি। পুলিশ সূত্রের খবর, সেই বাড়ি থেকে হাতির ২টি দাঁত বাজেয়াপ্ত করা হয়। যার ওজন ৪০ কেজি। আন্তর্জাতিক বাজারে যার মূল্য কয়েক লক্ষ টাকা বলে দাবি। 

হাতির দাঁত সেখান থেকে কোথায় যাওয়ার কথা ছিল, কারা নিত...এই ব়্যাকেটে আর কারা যুক্ত এই সমস্ত প্রশ্ন সামনে রেখেই ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রের খবর, ঘটনায় তৃণমূল কংগ্রেস নেতা অশোক কুমার ওঝাকে গ্রেফতার করা হয়েছে। তাঁর সঙ্গে এই চক্রের আরও চার সদস্য যুক্ত। পুলিশ আধিকারিকরা জানার চেষ্টা করছেন, হাতির এই দাঁতগুলি কাদের দেওয়ার কথা ছিল।

এদিকে হাতির দাঁত-সহ নেতার গ্রেফতারিতে অস্বস্তিতে তৃণমূল, তড়িঘড়ি তাঁকে বহিষ্কার করা হয়। 'মুখ্যমন্ত্রীর নির্দেশে ধৃত তৃণমূল নেতাকে দল থেকে বহিষ্কার করা হল।' অশোক ওঝাকে বহিষ্কার করা হল বলে জানিয়ে দেন দলের মুখপাত্র দীনেশ বাজাজ ।

চলতি বছরের গোড়াতেই হাতির দাঁত পাচার করার সময় হাতে-নাতে তিন পাচারকারীকে গ্রেফতার করেন বন দফতরের আধিকারিকরা। উদ্ধার করা হয় ১৫ কিলোগ্রাম ওজনের দুটি হাতির দাঁত। ঘটনাটি ঘটে বীরভূমের নলহাটিতে। ধৃতদের নাম রবি রঞ্জন সাহা, সুখেন্দর মুর্মু ও শঙ্কর রায়। তাদের একজনের বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের এবং দু'জনের বাড়ি ঝাড়খণ্ডের পাকুর এলাকায়।

খবর পেয়ে ঝাড়খণ্ডের বন দফতরের আধিকারিকরা বীরভূমের বনদফতরের আধিকারিকদের নিয়ে বীরভূমের নলহাটিতে হানা দেন। নলহাটির ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি হোটেলে হাতির দাঁত কেনা বেচা করছিল এই পাচারকারীরা বলে অভিযোগ। সেই সময় অভিযান চালিয়ে তিন পাচারকারীকে গ্রেফতার করেন বনদফতরের আধিকারিকরা। ধৃতদের কাছ থেকে ১৫ কেজি ওজনের দু'টি হাতির দাঁত উদ্ধার করা হয়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget