এক্সপ্লোর

Kunal On Modi: 'দেশের যুবকদের মধ্যে ৩০ শতাংশ বেকার..' ! 'বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি' নিয়ে প্রধানমন্ত্রীকে বড় প্রশ্ন কুণালের

Kunal Attacks Modi: রাজ্যে শাসকদলকে নিশানা, পাল্টা প্রধানমন্ত্রীকে প্রশ্নের মুখে দাঁড় করালেন কুণাল ঘোষ

কলকাতা: প্রধানমন্ত্রী বক্তব্য শেষ হতে না হতেই সাংবাদিক সম্মেলনে এসে তোপ দাগলেন কুণাল ঘোষ। মূলত রাজ্যে এসে শিল্পায়ন, কর্মসংস্থান এবং নারী নির্যাতন-সহ একাধিক ইস্যুতে শাসকদলকে তীব্র আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদি। সেই ইস্যুতেই এবার মুখ খুললেন কুণাল। 

আরও পড়ুন, TMC নিজের স্বার্থের জন্য অনুপ্রবেশকারীদের নকল কাগজ বানিয়ে দিচ্ছে : প্রধানমন্ত্রী মোদি

এদিন প্রধানমন্ত্রীকে নিশানা করে কুণাল ঘোষ বলেন, কতটা মিথ্যাচার করলেন..মিথ্যাচার বলতেও রুচিতে বাধছে। কিন্তু মিথ্যাচার হয়েছে। উনি কথা বলছেন বড় বড়। খালি হাতে এসছেন কেন ? বাংলার ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার বেশি, বকেয়া দেন না। যেটা দৃশ্যমান বকেয়া, সেটা উনি দেন না। আর যেটা অদৃশ্য ৫ হাজার কোটি, তার একটা গল্প শুনিয়ে গেলেন। দৃশ্যমান বকেয়া যেটা, যে জেলার এলাকায় দাঁড়িয়ে কথা বলছেন, সেখানকার ১০০ দিনের কাজ করিয়েও টাকা দেননি। টাকা কে দিয়েছে ? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চন্দ্রিমাদিরা দিয়েছেন। আবাসের টাকা দেননি। যেটা দীর্ঘ দিন ধরে ওনাদের করার কথা, কেউ দয়া চাইছে না। মিথ্যাচার কোন জায়গায় যায়, ওদের প্রতিশ্রুতি ছিল, বছরে ২ কোটি চাকরির। পার্লামেন্টেরই স্ট্যান্ডিং কমিটিতে বলেছেন, মাত্র ২২ লাখ চাকরি হয়েছে। দেশের যুবকদের মধ্যে ৩০ শতাংশ বেকার। সারাদেশে বেকারত্বের গড় বাড়ছে। পশ্চিমবঙ্গের গড়টা নিম্নমুখী।'

অপরদিকে, আরজি কর কাণ্ডের পাশাপাশি গতকয়েক দিন কসবাকাণ্ড, জোকা আইআইএম এর ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি। তারপর একের পর এক কলেজের ইউনিয়ন রুমের শিউরে ওঠা ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল নেতাদের। চাপের মুখে শাসকদল। এহেন পরিস্থিতিতে নারী নির্যাতনের ইস্যুতে এদিন প্রধানমন্ত্রী বলেন, 'মা-মাটি-মানুষের সরকার মহিলাদের প্রতি অন্যায় করেছে। বাংলায় হাসপাতাল মহিলাদের জন্য সুরক্ষিত নয়। এখানে চিকিৎসকের ওপর অত্যাচার হয়েছে, কিন্তু টিএমসি সরকার অভিযুক্তদের বাঁচায়। এই ঘটনা ঘটার পরেই আরও একটি কলেজে মহিলার ওপর অত্যাচার। টিএমসির বড় নেতা-মন্ত্রী অভিযুক্তদের বদলে অভিযোগকারীকেই দোষী সাব্যস্ত করে। আমরা সবাই মিলে এই নির্মমতা থেকে মুক্তি দেব।'

এই ইস্যুতে  কুণাল ঘোষের প্রতিক্রিয়া, ইউপিতে পুলিশ ছাত্রীকে রেপ করছে। মহারাষ্ট্রের পুণেতে রেপ। মোদির গুজরাতে, সুপ্রিম কোর্ট বিলকিসের পরিবারের ধর্ষণ এবং খুনের জন্য যাদের যাবজ্জীবন দিয়েছে, বিজেপি তাঁদের দরজা খুলে দিয়েছিল। সুপ্রিম কোর্ট আবার তাঁদের জেলে ফেরৎ এনেছে। সারা দেশ নারী নির্যাতনে। পশ্চিমবঙ্গে একটাও ঘটনা আমরা চাই না। বাম জামানার থেকে কমেছে। অন্য রাজ্যর থেকে কম। কিন্তু নরেন্দ্র মোদির অধিকার নেই এখানে এসে কথা বলার, কারণ তাঁর দলের রাজ্যগুলিতে এই জিনিস হয়ে আছে। সম্পূর্ণভাবে মিথ্যাচার করেছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget