এক্সপ্লোর

Sukanta Majumdar: 'তৃণমূল থেকে সরছে সংখ্যালঘু সমর্থন ', বালিগঞ্জের ফলাফল প্রসঙ্গে সুকান্ত

Sukanta Majumdar on By Election: শনিবার বালিগঞ্জে (Ballygunge Assembly By Election) বিরোধীদের পিছনে ফেলে দিয়েছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়।

কলকাতা: বিজেপি (BJP) থেকে তৃণমূলে (TMC) গিয়েছিলেন আগেই। বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ নিজের হারকে বালিগঞ্জ দিয়ে পুষিয়েও ফেলেছেন। কিন্তু উপনির্বাচনে বাবুল সুপ্রিয় (Babul Supriyo) জয়কে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বালিগঞ্জে নিজেরা বামেদের থেকে পিছিয়ে গেলেও, তৃণমূলের সংখ্যালঘু ভোট ভাগ হওয়া নিয়েই মন্তব্য করতে দেখা গেল রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar)। তাঁর মতে, তৃণমূল থেকে সংখ্যালঘু ভোট সরছে।

বালিগঞ্জে বিরোধীদের পিছনে ফেললেন বাবুল সুপ্রিয়

শনিবার বালিগঞ্জে (Ballygunge Assembly By Election) বিরোধীদের পিছনে ফেলে দিয়েছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। আর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় স্থানে থাকলেও, উপনির্বাচনে সেখানে তৃতীয় স্থানে নেমে গিয়েছে বিজেপি। বরং তাদের টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম। আর তাতেই সংখ্যালঘু ভোটের তত্ত্ব উঠে এসেছে বিজেপি-র রাজ্য সভাপতির মুখে।

এ দিন বালিগঞ্জের ফলাফল নিয়ে প্রশ্ন করলে সংবাদমাধ্যমে সুকান্ত বলেন, “সংখ্যালঘু ভোট তৃণমূল থেকে কিছুটা সরছে। আর তা সরলে বাম-কংগ্রেসেই যাবে, বিজেপি-তে আসবে না, সেটাই স্বাভাবিক।” বিধানসভা নির্বাচনের পর থেকে পৌরসভা নির্বাচন এবং স্রবোপরি উপনির্বাচন, পর পর মুখ থুবড়ে পড়ল বিজেপি। তা নিয়ে সাম্প্রতি

আরও পড়ুন: Asansol Bypoll Result: আসানসোলে ৭ টি বিধানসভাতেই এগিয়ে তৃণমূল।Bangla News

যদিও এ সবকে গুরুত্ব দিতে নারাজ সুকান্ত। সাংগঠনিক শক্তি নয়, বালিগঞ্জে সিপিএম-এর ক্ষেত্রেও সংখ্যালঘু ভোটই শাপে বর হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, “২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসেন, সেই সময় সিপিএম-এর তাঁবুতে যত লোক ছিল, তার এক তৃতীয়াংশ লোকও তৃণমূলের তাঁবুতে থাকত না। তবু তৃণমূল জিতেছিল। সিপিএম তো তখন অনেক শক্তিশালী ছিল। তাহলে কী ভাবে এল তৃণমূল? সাংগঠনিক শক্তি অবশ্যই অনেক বড় কথা, কিন্তু তার উপরই যে ভোট হয়,  সে কথা সত্য নয়। সংখ্যালঘু ভোট এই মুহূর্তে কমছে। আগামী দিনে আরও কমবে বলেই মনে হয় আমার।”

বালিগঞ্জে দ্বিতীয় স্থানে বামেরা

২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৭১ শতাংশ ভোট পেয়ে বালিগঞ্জ থেকে জয়ী হয়েছিলেন প্রয়াত তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। ১ লক্ষ ৬ হাজার ৫৮৫ ভোট পেয়েছিলেন তিনি। ৩১ হাজার ২২৬ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি-র লোকনাথ চট্টোপাধ্যায়। সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম তৃতীয় স্থানে ছিলেন। তিনি পেয়েছিলেন ৮ হাজার ৪৭৪ ভোট। সেখান থেকে এ বার তৃতীয় স্থানে নেমে এসেছে বিজেপি। ফুয়াদের স্ত্রী সায়রা শাহ হালিমের হাত ধরে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম।

সেরা শিরোনাম

Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Purulia Gas Pipeline: রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার
রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার
Bankura Food Inspection: খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি
খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget