এক্সপ্লোর

TMC Meeting: নজরে লোকসভা নির্বাচন, পঞ্চায়েত ভোটকে হাতিয়ার করেই ২০২৪-র প্রস্তুতি তৃণমূলের

West Bengal News: পাখির চোখ লোকসভা নির্বাচন। বছর ঘুরলেই হাইভোল্টেজ ভোট। আর পঞ্চায়েত ভোটের প্রচার থেকে তার প্রস্তুতিও কার্যত শুরু করে দিতে চাইছে তৃণমূল।

আশাবুল হোসেন, কলকাতা: পঞ্চায়েত ভোটকে (Panchayat Poll 2023) হাতিয়ার করে, ২০২৪-এর লোকসভা ভোটের প্রস্তুতিও শুরু করে দিতে চাইছে তৃণমূল। পঞ্চায়েত ভোটের প্রচারে নামবেন প্রথম সারির একাধিক নেতা-নেত্রী। আগামী সপ্তাহ থেকেই প্রচারে নামবে ঘাসফুল শিবির।

নজরে লোকসভা নির্বাচন: পাখির চোখ লোকসভা নির্বাচন। বছর ঘুরলেই হাইভোল্টেজ ভোট। আর পঞ্চায়েত ভোটের প্রচার থেকে তার প্রস্তুতিও কার্যত শুরু করে দিতে চাইছে তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের আগে এদিন কালীঘাটে দলীয় বৈঠক হয়। এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রথম সারির ৫০ জন নেতা-নেত্রী জেলায় জেলায় পঞ্চায়েত ভোটের প্রচার করবেন। ২০ জুন থেকে প্রচারে নামবেন তাঁরা। প্রচারের কৌশল হিসেবে ঠিক হয়েছে, গ্রামে গ্রামে ঘুরে রাজ্য সরকারের উন্নয়নের তালিকা তুলে ধরা হবে। সেইসঙ্গে ভোটারদের প্রতিশ্রুতি দেওয়া হবে, তৃণমূলকে ভোট দিয়ে পঞ্চায়েতে শক্তিশালী করলে, ২০২৪ সালে দিল্লি থেকে মোদি সরকার সরাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

পঞ্চায়েত ভোটের আগে দলীয় বৈঠকে আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাই নিয়ে যাতে দলের অন্দরে কোনও দ্বিমত না থাকে, তার জন্য তৃণমূলে নবজোয়ার যাত্রায় গোপন ব্যালটে ভোটাভুটি চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু, সেখানেও যেমন জেলায় জেলায় তৃণমূলের কোন্দল প্রকাশ্যে এসেছে। ঠিক তেমনই, পঞ্চায়েত ভোটেও রাজ্যের শাসকদলের কাছে কাঁটা হয়ে দাঁড়িয়েছেন বিক্ষুব্ধরা। টিকিট না পেয়ে অনেকেই নির্দল হিসেবে মনোনয়ন পেশ করেছেন। এমনকী, তাঁদের হয়ে আবার মুখ খুলেছেন তৃণমূল বিধায়কদেরই একাংশ।

এই প্রেক্ষাপটেই শনিবার কালীঘাটে দলীয় বৈঠকে কড়াবার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী জানিয়ে দিয়েছেন, দলের নির্দেশ অমান্য করে যাঁরা নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন, তাঁরা মনোনয়ন প্রত্যাহার না করলে, চিরকালের জন্য দলে ফেরার রাস্তা বন্ধ হয়ে যাবে। মনোনয়ন পর্বে টানা তিন দিন ধরে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ভাঙড়। সংঘর্ষে প্রাণ গেছে দুই তৃণমূল কর্মী ও এক ISF কর্মীর। সূত্রের খবর, কালীঘাটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছেন, ভাঙড়ের আইনশৃঙ্খলা বিষয়টি প্রশাসন দেখছে। তিনি নিজে সব কিছুর রিপোর্ট নেবেন। পাশাপাশি দলের তরফে, ভাঙড়ে পঞ্চায়েত ভোট সামলাতে সওকত মোল্লার সঙ্গে, প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকেও দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Split Ends: স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
Ananta Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget