এক্সপ্লোর

Madan on Saugata: ‘শুধু মমতা-মমতা করছেন, অতি ভক্তি চোরের লক্ষণ’, ছবি বিতর্কে এবার সৌগতকে বিঁধলেন মদন

Madan Mitra: সম্প্রতি, নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা কর্মসূচি ছিল শুধুই মমতাময়। মঞ্চে ছিল না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও ছবি। সেই নিয়ে বিতর্ক শুরু হতে সময় লাগেনি।

কলকাতা: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা হয়নি, সেই নিয়ে গত কয়েক দিনে কম বিতর্ক হয়নি। তৃণমূলের অন্দর থেকেই এবার সেই বিতর্ক আরও উস্কে দিলেন দলের দুই প্রবীণ নেতা, সাংসদ সৌগত রায় (Saugata Roy) এবং বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। শুধু মমতার ছবি থাকাই যথেষ্ট বলে যেখানে মন্তব্য করেছেন সৌগত, সেখানে মদনের দাবি, 'যাঁরা অভিষেককে খাটো করে দেখছেন, দলে বিষাক্ত আবহাওয়া তৈরি করছেন তাঁরা'। (Madan on Saugata)

সম্প্রতি, নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা কর্মসূচি ছিল শুধুই মমতাময়। মঞ্চে ছিল না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও ছবি। সেই নিয়ে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। সেই আবহেই একদিন আগে মুখ খুলেছিলেন সৌগত। তাঁর বক্তব্য ছিল, "মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী। তাঁর ছবি রয়েছে, সেটাই শেষ কথা। অভিষেক নিশ্চয়ই যুব সমাজের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য নেতা। বড় ভূমিকা পালন করে। কিন্তু তাঁর ছবি রাখতেই হবে, এমন কোনও কথা নেই। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি ছিল, এটাই যথেষ্ট।"

সৌগতর এই মন্তব্য নিয়ে পাল্টা সরব হয়েছেন মদন। সোমবার এবিপি আনন্দের মুখোমুখি হন তিনি। বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ফারাক খুঁজে লাভ নেই। অনেকে মনে করছেন, মমতা মনোনয়ন দেবেন, তাতে অভিষেকের তেমন ভূমিকা থাকবে না। তাই শুধু মমতা-মমতা করছেন। কিন্তু বলে রাখি, অতি ভক্তি চোরের লক্ষণ। এর আগেও অনেককে বলতে শুনেছি, মমতা কী জানেন, কী বলেন। রাতারাতি এখন সবাই যদি মমতা-মমতা করেন, তাহলে বুঝতে হবে কোনও অভিসন্ধি রয়েছে।"

আরও পড়ুন: Adhir on Justice Gangopadhyay: বিচারপতি গঙ্গোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখতে চান অধীর, বললেন, ‘সবার আগে ভোটের লাইনে দাঁড়াব আমি’

সেখানেই থামেননি মদন। তিনি আরও বলেন, "মমতাই অভিষেকেক সঙ্গে নিয়ে কাজ করতে বলেছেন। মমতা-অভিষেকের মধ্যে ফারাক খোঁজার অর্থ দলের ক্ষতি করা। যাঁরা অভিষেককে খাটো করে দেখছেন, তাঁদের দলের মধ্যে বিষাক্ত বাতাবরণ তৈরি করছেন। রামায়ণে রামের কথা, মহাভারতে কৃষ্ণের কথা বললেই যেমন বাকিদের কথা বলতে লাগে না, তৃণমূলেও তেমনই মমতার কথা বলা মানেই সব। কিন্তু যুব সমাজে অভিষেক একটা স্পন্দন তৈরি করেছে অভিষেক। মিটিং-মিছিল-দৌড়াদৌড়ি করেছে। অভিষেকের এই গ্রহণযোগ্যতা কিন্তু মমতাই তৈরি করিয়েছেন। তাই ফাঁক খুঁজে লাভ নেই। "

মদন জানিয়েছেন, মুলায়ম সিংহ এবং অখিলেশ যাদবের মধ্যে ফাঁক খোঁজা যায়, লালুপ্রসাদ এবং তেজস্বী যাদবের মধ্যে ফাঁক খোঁজা যায়, কিন্তু মমতা এবং অভিষেকের মধ্যে ফাঁক খোঁজা বোকামি। সৌগতকে তীব্র আক্রমণ করে মদন বলেন, "এই সৌগত রায় শুভেন্দুকে তিন মাস সময় না দিলে, শুভেন্দু এত বড় কেউ নয় যে অম্বেডকর মূর্তির পাদদেশ গঙ্গাজলে ধুতে আসতেন। উনি কী করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করালেন, অভিষেককে বললেন বাড়িতে যাচ্ছেন, পিকে চলে গেল। বলেছিলেন, 'কেউ একটা কথা বলবে না। তাহলে শুভেন্দু একটা কথা বললেই চলে যাবে'। এমন ভাবে বললেন, যেন শুভেন্দুই তৃণমূল দলটা তৈরি করেছেন। শুভেন্দু যে লক্ষ লক্ষ কর্মীর মধ্যে একজন, তা বুলে গিয়েছিলেন সৌগত। একটা দায়িত্ব দিয়েছিল দল। ছোট্ট শুভেন্দুকে উনি বড় করে পাঠিয়ে দিলেন।" দলের দুই প্রবীণ নেতার এমন প্রকাশ্য বাগযুদ্ধ ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget