এক্সপ্লোর

TMC MLA On Abhishek: 'অভিষেক দায়িত্ব নিয়েছেন, বহু হনুমানের লেজ কাটা যাবে..', দলেরই একাংশকে হুঁশিয়ারি TMC বিধায়কের

TMC MLA Narayan Goswami On Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে দলের একাংশকে হুঁশিয়ারি TMC বিধায়কের, নিজের দলের লোকজনকেই নিশানা ? কী বললেন নারায়ণ গোস্বামী ?

কলকাতা: আগামীকাল রাজ্যে উপনির্বাচন। ঠিক তার আগেই এবার বিস্ফোরক নারায়ণ গোস্বামী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে দলের একাংশকে হুঁশিয়ারি নারায়ণ গোস্বামীর।' কিছু তালেবর নিজেদের বড় মনে করছেন। আর একমাস, অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়েছেন। বহু হনুমানের লেজ কাটা যাবে। এই লেজ কাটা বাঁদরের দল রাস্তায় ঘুরবে', তৃণমূলে অভিষেকের রদবদল-সুপারিশের মধ্যেই দলেরই একাংশকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। 

সম্প্রতি অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন,' মমতা বন্দ্য়োপাধ্য়ায় সংগ্রামের অপর নাম। মমতা বন্দ্য়োপাধ্য়ায় তৃণমূল কংগ্রেসের নেত্রী। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ও তাঁকে একশো ভাগ নেত্রী হিসেবে মেনে চলেন। এটা নিয়ে কোথাও কোনও দ্বিমত, সন্দেহ নেই। কিন্তু, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরে এই তৃণমূল কংগ্রেসের ভবিষ্য়ত অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। মমতা বন্দ্য়োপাধ্য়ায় নেত্রী তাতেও যেমন কোনও দ্বন্দ্ব নেই। অভিষেক আগামী ভবিষ্য়তের তৃণমূলের নেতা। মুখ্য়মন্ত্রী হবেন কি হবেন না সেটা পরবর্তী প্রশ্ন পরিস্থিতি বলবে তখন। কিন্তু, ভবিষ্য়তের তৃণমূলের নেতার নাম অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।' এবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হয়ে ব্য়াট ধরলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক। তৃণমূলের একের পর এক বর্ষীয়ান সাংসদ, বিধায়ক, নেতার অভিষেকের হয়ে ব্য়াট ধরায় বঙ্গ রাজনীতিতে তৈরি হয়েছে জল্পনা। এনিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা।

২৬-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলে একের পর এক নেতা-বিধায়ক-সাংসদের ব্য়াট ধরায় রাজ্য় রাজনীতিতে নতুন জল্পনা তৈরি হয়েছে অভিষেককে ঘিরে। রাজনীতিতে নেতাদের বয়স বেঁধে দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন যিনি, এমনকী লোকসভা ভোটে দমদমে প্রচারেও যাননি, সেই অভিষেকের হয়েই ব্য়াট ধরেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। সম্প্রতি তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'অভিষেকই তো মমতার ডেজিগনেটেড সাকসেসার। অভিষেক আগে দায়িত্ব নিয়ে ভাল কাজ করেছে। সেজন্যই ওকে দায়িত্ব দেওয়া উচিত। বেসিকালি দলটা মমতা ব্যানার্জি তৈরি করেছেন। মমতা ব্যানার্জির যার ওপর বিশ্বাস থাকবে তাঁরই সাংগঠনিক দায়িত্ব থাকা উচিত। অভিষেক পঞ্চায়েতের আগে ওর যে জনজোয়ার কর্মসূচি তাতে বিরাট ভাবে যুবকরা এসেছে এবং তাতে পঞ্চায়েত নির্বাচনে আমরা বেটার প্রার্থী পেয়েছিলাম। রেজাল্টও বেটার হয়েছিল। আবার সেটা শুরু করলে, ভালো হবে।'

আরও পড়ুন, প্রয়াত মনোজ মিত্র, গান স্যালুটে চিরবিদায় বাঙালির প্রাণের 'বাঞ্চারামকে'

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident: স্কুলগাড়িতে চলন্ত ট্রেনের ধাক্কা, মৃত্যু একাধিক, কীভাবে ঘটল এই ভয়ঙ্কর ঘটনা? জানালেন স্থানীয়রাই
Train Accident: স্কুলগাড়িতে চলন্ত ট্রেনের ধাক্কা, মৃত্যু একাধিক, কীভাবে ঘটল এই ভয়ঙ্কর ঘটনা? জানালেন স্থানীয়রাই
West Bengal News Live : ৩ দিনের সফরে আজই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লক্ষ্য কী ?
৩ দিনের সফরে আজই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লক্ষ্য কী ?
Kolkata News: কলকাতা বিমানবন্দর চত্বরের মসজিদে আপাতত নমাজ পড়া বন্ধ, ১৬৩ ধারা জারি
কলকাতা বিমানবন্দর চত্বরের মসজিদে আপাতত নমাজ পড়া বন্ধ, ১৬৩ ধারা জারি
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে

ভিডিও

India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget