এক্সপ্লোর

Sandeshkhali Incident: সন্দেশখালির ঘটনায় সংবাদমাধ্যমকেই নিশানা TMC সাংসদ সৌগত রায়ের

Sougata Roy: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখল, গণধর্ষণ, মারধর, ভয় দেখানোর মতো একাধিক অভিযোগের পাহাড় রয়েছে সন্দেশখালিতে।

কলকাতা: সন্দেশখালির ঘটনায় (Sandeshkhali Incident) এবার সংবাদমাধ্য়মকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। শেখ শাহজাহান ও তাঁর বাহিনীর বিরুদ্ধে একাধিক ভয়াবহ অভিযোগ ঘিরে তেতে গোটা সন্দেশখালি (Sandeshkhali Chaos)। শেখ শাহজাহানের (Sheikh Shajahan) বাড়িতে তল্লাশিতে গিয়ে ইডির আধিকারিক ও সাংবাদিকদের উপর হামলার ঘটনার পরেও ৫২ দিন ধরে অধরা শাহজাহান। এদিকে তাঁর বাহিনীর বিরুদ্ধে জমি দখল, গণধর্ষণ, মারধর, ভয় দেখানোর মতো একাধিক অভিযোগের পাহাড় রয়েছে সন্দেশখালিতে। রাস্তায় নেমে ঝাঁটা, লাঠি হাতে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

সন্দেশখালিতে অশান্তির ঘটনায় সংবাদমাধ্যমকেই নিশানা করেছেন সৌগত রায় (Saugata Roy on Media)। লাগাতার খবর করার জন্য় সংবাদমাধ্যমকেই কাঠগড়ায় তুলেছেন বর্ষীয়ান সাংসদ। সন্দেশখালির পরিস্থিতি নিয়ে লাগাতার খবর করায় শাসকের রোষে সংবাদমাধ্যম। এর আগে সংবাদ পরিবেশনের সময়েই সন্দেশখালি থেকে সাংবাদিক সন্তু পানকে গ্রেফতার করেছিল পুলিশ। নিম্ন আদালত জামিন না দিলেও পরে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সন্তু পান।

ভেড়ির জন্য গায়ের জোরে জমি দখল। চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া। গরিব গ্রামবাসীদের প্রাপ্য থেকে বঞ্চিত করা। নারী নির্যাতনের মতো একের পর এক গুরুতর অভিযোগে ফুঁসছে সন্দেশখালি। শেখ শাহজাহান, সিরাজউদ্দিন, শিবু হাজরা, উত্তর সর্দার, অজিত মাইতিদের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। উঠছে গ্রেফতারের দাবি। ইতিমধ্যেই শিবু হাজরা, উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে অজিত মাইতিকে , শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।

সন্দেশখালির এখন এমন পরিস্থিতি যে প্রায় প্রতিদিন সেখানে যেতে হচ্ছে রাজ্যের মন্ত্রীদের। সন্দেশখালিতে এসে ভুল শিকার করতে হয়েছে খোদ রাজ্য পুলিশের ডিজিকে। তিনি বলেছেন, 'ভুল হয়েছে। ভুল, মানছি তো এটা। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব। আমরা সবাই যারা আছি, আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।'

অভিযোগ উঠেছে, বহিরাগত উস্কানিরও। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় নিজে বলেছেন, 'বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে।' এই মন্তব্য়ে তীব্র উষ্মা প্রকাশ করেছেন সন্দেশখালির একাধিক বাসিন্দা। এই পরিস্থিতিতেই সন্দেশখালিতে অশান্তির ঘটনায় সংবাদমাধ্যমকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূলেরই বর্ষীয়ান সাংসদ। 

রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, 'মানুষের আন্দোলন তো...মানুষের অভাব-অভিযোগ এই সব কেন্দ্র করে মানুষের অভাব-অভিযোগকে মান্যতা দেন আমাদের বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।' রাজ্যের মন্ত্রী যখন এই কথা বলছেন, তখন কী বললেন তাঁর দলেরই দীর্ঘদিনের সাংসদ সৌগত রায়? বললেন, 'আমি সন্দেশখালি নিয়ে যা হচ্ছে সেটা, সংবাদমাধ্যম তৈরি করছে! আমি আর তাতে যোগ দিতে চাই না!' যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, পুরোটাই সংবাদমাধ্য়মের তৈরি কিনা, তখন সৌগত রায় বলেন, 'অনেকটাই।' পাল্টা সন্দেশখালির মানুষের অভিযোগ নিয়ে প্রশ্ন করতেই সাংসদ সৌগত রায় বলেন, 'আর এত প্রশ্ন করলে তো হবে না। তোমায় আমি একটাও প্রশ্ন করার অনুমতি দিইনি।'

বিষয়টি নিয়ে খোঁচা দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, 'এরা সব সাংসদ! তাহলে এখানে নাটক করা হচ্ছে! ঘরের টাকা, ১০০ দিনের কাজের টাকা, এরা ক'বার ওখানে গিয়ে কথা বলেছে? সন্দেশখালিতে সবাই সন্দেশ দিতে আরম্ভ করে দিয়েছে। যখন দুর্নীতিতন্ত্রের বিরুদ্ধে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, এই দুর্নীতিগ্রস্তদের কথা বলার কোনও অধিকার নেই।'

তৃণমূল সাংসদের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা। তখনই সাংসদেরই পাশে দাঁড়িয়েছেন দলের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তাঁর দাবি, 'এক শ্রেণির মিডিয়া কুৎসিতভাবে একটা রাজনৈতিক পার্টির স্বার্থ চরিতার্থ করার জন্য খবর করেছে। আমাদের সাংসদ সেই হিসাবেই, তার পরিপ্রেক্ষিতেই এই কথাগুলো বলেছেন।'
 
লোকসভা ভোটের আগে শাসকদল যখন সন্দেশখালির ড্যামেজ কন্ট্রোলে সচেষ্ট, ঠিক তখন নতুন তত্ত্ব খাড়া করে, সংবাদমাধ্যমের ওপর দায় ঠেলে, নতুন বিতর্ক বাধালেন তৃণমূলেরই সাংসদ সৌগত রায়। 

আরও পড়ুন: ১০০ অভিযোগ, শাহজাহানের ভাই সিরাজুদ্দিনের বিরুদ্ধে FIR পুলিশের

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
TMC News: জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?

ভিডিও

Tolabaji News |
Suvendu Adhikari :
Kalyan Banerjee : 'বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তোলাবাজি চূড়ান্ত পর্যায়ে গিয়েছে', বললেন কল্যাণ | ABP
Birbhum News : শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার
Kaustav Bagchi: তৃণমূলের দুষ্কৃতীরা BJP-র নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অশান্তি করছে: কৌস্তভ বাগচী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget