এক্সপ্লোর

TMC National Working Committee: ২০ জনের জাতীয় কর্মসমিতি তৃণমূলের, বাদ পড়লেন ডেরেক-সৌগত-দুলাল

TMC National Working Committee: ‘এক ব্যক্তি, এক পদ’ নিয়ে দলের অন্দরে টানাপোড়েনের মধ্যে শনিবার কালীঘাটে বৈঠক করে জাতীয় কর্মসমিতির নতুন তালিকা ঘোষণা করেন মমতা।

কলকাতা: দলে তাঁর কথাই এখনও শেষ। অন্তর্দ্বন্দ্বে যখন জেরবার তৃণমূল (TMC), সেই সময় শনিবার জাতীয় কর্মসমিতির (TMC National Working Committee) ঘোষণা করে নিজের সেই অবস্থান স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই কর্মসমিতি থেকে নাম বাদ গেল ডেরেক ও’ব্রায়েন, সৌগত রায় এবং দুলাল মুর্মুর। দলের পুরনো কর্মসমিতিতে এত দিন তাঁদের নাম জ্বলজ্বল করলেও, এ বারে তালিকা থেকে বাদ পড়েছেন এই তিন জন। তাঁদের জায়গায় তিন নতুন সদস্যের আগমন ঘটেছে, যশবন্ত সিনহা, রাজেশ ত্রিপাঠী এবং বুলুচিক বরাইকের। তফসিলি উপজাতি প্রতিনিধি হিসেবে কর্মসমিতিতে জায়গা পেলেন বুলুচিক।

কর্মসমিতি থেকে নাম বাদ যাওয়া নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি ডেরেক, সৌগত এবং দুলাল। তবে সাম্প্রতিক কালে প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) এবং তাঁর ‘এক ব্যক্তি, এক নেতা’ মন্তব্যের সমর্থনে এগিয়ে এসে দলীয় নেতৃত্বের রোষে পড়েছিলেন সৌগত। সবরকম মন্তব্য থেকে তাঁকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছিল তৃণমূল নেতৃত্বের তরফে। কর্মসমিতি থেকে তাঁর নাম কেন বাদ গেল, তার সপক্ষে যদিও কোনও যুক্তি দেননি তৃণমূল নেতৃত্বও। জাতীয় স্তরে তৃণমূলের প্রতিনিধিদের মধ্যে অন্যতম হলেন ডেরেক। তার পরেও কেন কর্মসমিতিতে ঠাঁই হল না, উত্তর মেলেনি।

‘এক ব্যক্তি, এক পদ’ নিয়ে দলের অন্দরে টানাপোড়েনের মধ্যে শনিবার কালীঘাটে বৈঠক করে জাতীয় কর্মসমিতির নতুন তালিকা ঘোষণা করেন মমতা। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে তাতে তৃণমূলের জাতীয়স্তরের শীর্ষস্তরীয় সব পদ আপাতত অবলুপ্ত করা হয়েছে। অর্থাৎ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থেকে সর্বভারতীয় সহ সভাপতি—এই ধরনের জাতীয় শীর্ষপদে আপাতত কেউ থাকছেন না। বরং বর্তমানে তৃণমূলের জাতীয়স্তরে একটাই পদ রইল। তা হল, চেয়ারপার্সন। আর সেই পদে রয়েছেন খোদ মমতা। কর্মসমিতিতে পরবর্তীকালে পদের বিন্যাস ঘটবে, তবে তার জন্য মমতাই প্রার্থী মনোনীত করবেন। আগামী দিনে তার ঘোষণা হবে।

আরও পড়ুন: Dilip on TMC Working Committee: সিনিয়রদের পাঠিয়ে দিয়ে ক্ষমতাদখলের পরিকল্পনা, তৃণমূলের কর্মসমিতি নিয়ে প্রতিক্রিয়া দিলীপের

এ দিন জাতীয় কর্মসমিতির সদস্যদের যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে সদস্য হিসেবে মোট ২০ জনের নাম রাখা হয়েছে। এই তালিকায় দলনেত্রী মমতা নিজে রয়েছেন। রয়েছেন অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), ফিরহাদ হাকিম, বুলুচিক বরাইক, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দুশেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র, শোভনদেব চট্টোপাধ্যায়, যশবন্ত সিনহা, মলয় ঘটক, রাজেশ ত্রিপাঠী, অনুব্রত মণ্ডল, অরূপ বিশ্বাস এবং গৌতম দেব।

বিরোধী দল বিজেপি যদিও এই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের দাবি, প্রবীণ নেতৃত্বকে সরিয়ে আসলে নতুনদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার পরিকল্পনা চলছে। তাই জাতীয় কর্মসমিতিতে রাখার নামে ঘনিষ্ঠ বলে পরিচিতদেরই সরিয়ে দিয়েছেন মমতা।

সেরা শিরোনাম

Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Purulia Gas Pipeline: রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার
রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার
Bankura Food Inspection: খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি
খাবার তৈরিতে কি মানা হয় স্বাস্থ্যবিধি? বাঁকুড়ায় খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় পুলিশ ও এনফোর্সমেন্ট বিভাগের নজরদারি

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget