এক্সপ্লোর

TMC On NIA: NIA-র অপব্যবহারের অভিযোগ, সুপ্রিম কোর্টে যাচ্ছে TMC

TMC At Supreme Court: এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল। NIA-র অপব্যবহার অভিযোগ তাদের।

আশাবুল হোসেন, কলকাতা: NIA-র অপব্যবহারের অভিযোগে সুপ্রিম কোর্টে (Supreme Court) যাচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপি এবং NIA-র মধ্যে গোপন আঁতাঁতের অভিযোগ তাদের। শাসক দলের অভিযোগ, ভোটের মুখে ভূপতিনগরে তৃণমূল নেতাদের গ্রেফতারি বিজেপি-এনআইএ-র গোপন ষড়যন্ত্র করেছে। যার নেপথ্যে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

NIA-র অপব্যবহারের অভিযোগ: তৃণমূলের অভিযোগ, জাতীয় তদন্তকারী সংস্থা NIA-র অপব্যবহার করা হচ্ছে। বিজেপি এবং NIA-এর মধ্যে গোপন বোঝাপড়া রয়েছে। সেই কারণে ভোটের মুথে NIA-কে কাজে লাগিয়ে তৃণমূলকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এপ্রসঙ্গে গতকাল ভূপতিনগরে যে ঘটনা ঘটেছে তার কথাও সামনে এনেছে রাজ্যের শাসকদল। তৃণমূলের অভিযোগ NIA-র আধিকারিকের সঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বৈঠক হয় নিউটাউনে তারপরই ভূপতিনগরের ঘটনাটা ঘটে। এর আগেই তৃণমূল অভিযোগ করেছে, বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে ভোটের মুখে। এবার NIA-র অপব্যবহারের অভিযোগে সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল।

৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। শনিবার কার্যত একই কায়দায় হামলা হয়, ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের তদন্তে যাওয়া NIA-এর ওপরে। আর এক্ষেত্রেও নাম জড়িয়ে গিয়েছে তৃণমূলের। সন্দেশখালির মতো, ভূপতিনগরেও একদম সামনের সারিতে ছিলেন মহিলারা। অভিযোগ, NIA-র আধিকারিকদের লক্ষ্য় করে ছোড়া হয় পাথর, ইটের টুকরো। আহত হন এক অফিসার। NIA জানায়, শুক্রবার গভীর রাতে ভূপতিনগরের ৫টি পৃথক জায়গায় পৌঁছে যায় তদন্তকারী দল। প্রথমে বাড়ি থেকে পাকড়াও করা হয়, ভূপতিনগর বিস্ফোরণ-মামলায় অন্য়তম অভিযুক্ত তৃণমূলের অর্জুননগরের অঞ্চল সভাপতি বলাইচরণ মাইতিকে। এরপর ৭ কিলোমিটার দূরে আরেক অভিযুক্ত ও তৃণমূল নেতা মনোব্রত জানাকে আটক করে নিয়ে আসার সময় অশান্তির সূত্রপাত হয়। NIA-র দাবি, তাঁদের ঘিরে ধরে গ্রামবাসীরা। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর সামনেই চলে ইট, পাথরবৃষ্টি। এরপর, ভূপতিনগর থানায় পৌঁছনোর চেষ্টা করলে, দ্বিতীয় দফায় আটকানো হয় NIA-র গাড়ি। এই ঘটনায় ভূপতিনগর থানায় গিয়ে একাধিক জামিন অযোগ্য় ধারায় মামলা দায়ের করে NIA।

এদিকে ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে NIA-র স্ক্যানারে আরও তিন তৃণমূল নেতা। তৃণমূলের অঞ্চল সভাপতি বলাইচরণ মাইতি ও স্থানীয় তৃণমূল নেতা মনোব্রত জানাকে গ্রেফতারের পাশাপাশি, গতকাল আরও তিন শাসক-নেতার বাড়িতে তল্লাশি চালায় জাতীয় তদন্তকারী সংস্থা। কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়। এর আগে ভূপতিনগর বিস্ফোরণ-মামলায় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানবকুমার পয়রা, স্থানীয় দুই তৃণমূল নেতা সুবীর মাইতি ও নবকুমার পণ্ডাকে NIA-তলব সত্ত্বেও তাঁরা হাজিরা দেননি। অন্যদিকে, NIA সূত্রে খবর, ধৃত দুই তৃণমূল নেতা তদন্তে সহযোগিতা করছেন না।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Narendra Modi: 'গরিবের জন্য টাকা পাঠিয়েছে কেন্দ্র, আর সেই টাকা লুঠ করেছে TMC' আক্রমণ মোদির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget