এক্সপ্লোর

TMC News: সব কর্মসূচি বাতিল করে বাড়িতে স্পিকার ওম বিড়লা, আজই তৃণমূলের বিদ্রোহী সাংসদরা যেতে পারেন, সরগরম দিল্লি

TMC Rebel MPs: আজই স্পিকারের সঙ্গে দেখা করতে পারেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। কর্মসূচি বাতিল করে বাড়িতেই রয়েছেন ওম বিড়লা।

নয়াদিল্লি: তাসের ঘর তৃণমূল। সংসদীয় দলে বাড়ছে 'বিদ্রোহী'র সংখ্যা। সব ঠিক থাকলে, আজই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে যেতে পারেন তৃণমূলের বিদ্রোহী ব্লকের সাংসদরা। ২০ জন সাংসদের সই করা চিঠি জমা দিতে পারেন তৃণমূলের বিদ্রোহী ব্লক। দিল্লিতে ২০, আকবর রোডে ওম বিড়লার বাড়িতে যেতে পারেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। এই মুহূর্তে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, মালা রায়, সায়নী ঘোষ, প্রসূন বন্দ্যোপাধ্যায়, দেব, অরূপ চক্রবর্তী। সেখানে রয়েছেন শর্মিলা সরকার, পার্থ ভৌমিক, জগদীশ বর্মা বসুনিয়াও। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও রয়েছেন বৈঠকে। সেখান থেকেই সরাসরি স্পিকারের কাছে যেতে পারেন তাঁরা। (TMC Rebel MPs)

আরও পড়ুন: ক্যান্সার আক্রান্ত শিশুকে ফর্মালিন ইঞ্জেকশন, বেঘোরে মৃত্যু, ভয়ঙ্কর ঘটনা AIIMS-এ

লোকসভায় তৃণমূলের ২৮ জন সাংসদ রয়েছেন। এর মধ্যে ২০ জনই বিদ্রোহী বলে জানা যাচ্ছে। সংখ্যা আরও বাড়তে পারে, সংখ্যাটা ২২ হতে পারে বলে জল্পনা উস্কে দিয়েছেন কাকলি। সেই নিয়ে লুটিয়েন্স দিল্লিতেও এই মুহূর্তে চরম উত্তেজনা। জানা যাচ্ছে, আজই স্পিকারের কাছে যাবেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। জানাবেন, লোকসভায় পৃথক বসতে চান তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানছেন না। NDA-র কাছাকাছি যেমন বসতে দেওয়া হয় তাঁদের। আগামী দিনে NDA সরকারকে সমর্থনের কথা জানিয়ে চিঠি দেবেন।(TMC News)

আরও পড়ুন: খান স্যরের কোচিং সেন্টারে হামলায় কি জটিলতা বাড়বে? নেপালে রহস্যমৃত্যু প্রতিদ্বন্দ্বী রওশন স্যরের ভাইয়ের

তাৎপর্যপূর্ণ ভাবে আজ দিল্লিতে নিজের বাসভবনেই রয়েছেন স্পিকার। উত্তরপ্রদেশের বালিয়ায় আজ পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তাঁর। ফেরার কথা ছিল সোমবার। কিন্তু শেষ মুহূর্তে আজ পূর্ব নির্ধারিত ওই কর্মসূচি বাতিল করেন স্পিকার। আজ ১০, আকবর রোডের বাসভবনেই রয়েছেন তিনি। ভূপেন্দ্রর বাড়ি থেকে বেরিয়ে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা সরাসরি তাঁর বাসভবনে হাজির হতে পারেন বলে জানা যাচ্ছে। নিজেদের 'আসল' তৃণমূল বলে দাবি করবেন তাঁরা। তবে সোমবার নয়, রবিবারই স্পিকারের সঙ্গে দেখা করতে পারেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা।

রবিবার নৈশভোজে আলোচনার কথা ছিল বিদ্রোহী সাংসদদের। সেটাকে এগিয়ে আনা হয় ৪টের সময়, ভূপেন্দ্রর বাড়িতে। আবু তাহের এবং খলিলুর রহমান এখনও দিল্লি পৌঁছননি। তাঁদের জন্য় অপেক্ষা চলছে বলে খবর। এর পর সকলে মিলে স্পিকারের কাছে যাবেন। স্পিকারের কাছে চিঠি জমা দেওয়ার পর, সকলে নৈশভোজে যোগ দিতে পারেন, 'জয়' উদযাপন করতে পারেন বলে খবর।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
Advertisement

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget