এক্সপ্লোর

Dhupguri By Poll: উপনির্বাচনের দোরগোড়ায় দলবদল, বিজেপিতে প্রাক্তন TMC বিধায়ক

Jalpaiguri: বিজেপিতে যোগ দিলেন ধূপগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক

রাজা চট্টোপাধ্য়ায় ও শিবাশিস মৌলিক, জলপাইগুড়ি: ধূপগুড়ি উপনির্বাচনের আগে তৃণমূলে ধাক্কা। বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক মিতালি রায়। ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত তৃণমূলের বিধায়ক ছিলেন মিতালি। ২০২১ সালে ওই আসনেই বিজেপি প্রার্থীর কাছে হেরে যান মিতালি। তারপর থেকে দল তাঁর সঙ্গে যোগাযোগ রাখেননি বলে তাঁর অভিযোগ।

যদি উপনির্বাচনের প্রচারে ধূপগুড়িতে (Dhupguri) অরূপ বিশ্বাস যখন যান, তখন তাঁর সঙ্গে কথা বলেন। তারপরে প্রচারে দেখা যায় মিতালি রায়কে। শনিবার, ধূপগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সভাতেও হাজির ছিলেন প্রাক্তন বিধায়ক মিতালি রায়। তাঁকে উত্তরীয় পরান। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ধূপগুড়িতে সভায় বক্তব্য রাখার সময়েও মিতালি রায়ের প্রসঙ্গ তুলে এনেছিলেন। উত্তরবঙ্গে তৃণমূল সরকার যে উন্নয়ন করেছে তাঁর শরিক মিতালি রায়, এমনটাও বলেন অভিষেক।

তার ২৪ ঘণ্টার মধ্যেই রবিবার বিজেপিতে যোগ মিতালি রায়ের। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত থেকে নেন পদ্ম শিবিরের পতাকা। সূত্রের খবর, ক্ষোভ আগেই ছিল। ২০২১ সালে হেরে যাওয়ার পর থেকে নাকি দল তাঁর সঙ্গে যোগাযোগ রাখেনি। এমনকী এবারও তিনি টিকিট পাবেন বলে ভেবেছিলেন কিন্তু তাঁকে টিকিট দেয়নি দল। সেই কারণে নির্দল হয়ে দাঁড়াবেন বলেও ভাবছিলেন বলে শোনা যায়।

রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'মাস্টারস্ট্রোক না কি সুপার মাস্টারস্ট্রোক তা আপনারা বলবেন। উনি রাজবংশী সমাজের মুখ। সেই কারণেই কাজ করছেন। ওঁর বাবা শ্রদ্ধেয় বিধায়ক ছিলেন। উঁনিও বিধায়ক ছিলেন। আমরা খুব আনন্দিত উনি বিজেপিতে এসেছেন।

সদ্য বিজেপিতে যোগ দেওয়া মিতালি রায় বলেন, 'আমি ছিলাম না। আমাকে দেখা যায়নি। আমি প্রচারেও ছিলাম না। চাপ দিয়ে বের করানোর চেষ্টা করল। আমি মন্ত্রী অরূপ বিশ্বাসকে শ্রদ্ধা করি, তাই উনি বলেছিলাম বলে বেরিয়েছি। তৃণমূল থেকে বহু চাপ দেওয়া হয়েছিল। আমি রাতেই সিদ্ধান্ত নিই যে আমি আর থাকব না। তার আগে ছাত্র রাজনীতি করেছি, কামতাপুরী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলাম। ২০১২ সালে তৃণমূল আমাকে নিয়ে আসে। সংগঠন করেছি। বিধায়ক হওয়ার পর কাজ করেছি। ২০২১ সালে হেরে যাওয়ার পর কোথায় ছিলাম বলতে পারেন।'

তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, '২০২১ এর নির্বাচনের আগে বিজেপি তৃণমূলের বিভিন্ন নেতাকে যোগদান করিয়েছিল। নানারকম লোভ দেখিয়ে দলে আনানো হয়েছিল। কী হয়েছে তা আপনারা জানেন। এর ফলে কিছু হবে না।'

আরও পড়ুন: উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে কবে-কোন জেলায় বৃষ্টি ? কী হবে উত্তরে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget