এক্সপ্লোর

TMC : আই প্যাকের পক্ষে মুখ খুলে বিপাকে সৌগত ? সতর্কবার্তা সুদীপের

TMC : প্রশান্ত কিশোরের সংস্থার হয়ে ব্যাট ধরেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়...

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : আই প্যাকের পক্ষে মুখ খুলে বিপাকে সৌগত রায় ? সতর্ক করল দল। তৃণমূল সূত্রে খবর, এ বিষয়ে দলের বর্ষীয়ান সাংসদকে মুখ খুলতে নিষেধ করেছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের জয়ে উল্লেখযোগ্য অবদান আই প্যাকের, দলে এক ব্যক্তি এক পদ-নীতিকে সমর্থন জানিয়ে এবিপি আনন্দে মুখ খুলে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাটিং করেন সৌগত রায়। তৃণমূল সূত্রে খবর, এরপরই দমদমের তৃণমূল সাংসদকে লাগাম টানতে উদ্যোগী দল। দলের সতর্কবার্তার পর এ বিষয়ে কোনও মন্তব্য করব না বলে প্রতিক্রিয়া সৌগত রায়ের।

আরও পড়ুন ; আইপ্যাকের সঙ্গে চুক্তি ভেঙে গেছে, অসুবিধা হবে, বিস্ফোরক সাক্ষাৎকারে দাবি সৌগত রায়ের

পুরভোটের (Municipal Election) জেলাভিত্তিক নজরদারি কমিটির মাথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) না রাখা, তৃণমূলের সঙ্গে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সংস্থার সম্পর্ক ছিন্ন হওয়ার জল্পনা, এসব ঘিরে তৃণমূলের (TMC) অন্দরের রাজনীতিতে এখন জোর শোরগোল। আর এই আবহেই এবিপি আনন্দে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)।

তাঁর মন্তব্য, ‘আইপ্যাকের (I-PAC) সঙ্গে কী চুক্তি ছিল, সে আমি জানি না। সেই চুক্তি ভেঙে গেছে। ক্ষতি না হলেও অসুবিধা তো হবেই। পশ্চিমবঙ্গে (West Bengal) এবার তৃণমূলের জয়ের জন্য উল্লেখযোগ্য অবদান আইপ্যাকের।’

পুরভোটে দলের প্রার্থীতালিকা নিয়ে চাপানউচোরের মধ্যেই প্রশান্ত কিশোরের সংস্থার হয়ে ব্যাট ধরেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। তাঁর বক্তব্য, ‘আইপ্যাকের কাজ দেখেছি। অসাধারণ। আমি ভারতের রাজনীতি ৬০ বছর ধরে লক্ষ্য করছি, এত অর্গানাইজড সেট আপ আগে দেখিনি। যারা আইপ্যাকের হয়ে কাজ করে, সবাই উচ্চযোগ্যতা সম্পন্ন। আইআইটি, আইআইএম, ন্যাশনাল ল স্কুলের গ্র্যাজুয়েট, দিল্লি স্কুল অফ ইকনমিকসের পোস্ট গ্র্যাজুয়েট, এরা সব এসেছে রাজনীতিতে। পয়সা কামানোর জন্য নয়, এরা এমনিই ৫ লক্ষ টাকা মাইনে পাবে। পাবলিক স্পেসে অভিজ্ঞতা সঞ্চয় করতে এসেছে। এরা খুব ভাল কাজ করেছে। এদের সার্ভে সিস্টেম, বিধানসভার প্রার্থীদের ব্যাপারে যা রিপোর্ট দিয়েছিল, সেই সিস্টেমের মধ্যে দিয়ে ভাল ক্যান্ডিডেট হয়েছে। বিধানসভায় লিস্ট নিয়ে তো কোনও প্রবলেম হয়নি।’ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget