এক্সপ্লোর

Trawler Accident: দিঘা থেকে ১০ কিলোমিটার দূরে ট্রলার দুর্ঘটনা, আহত ৬ মৎসজীবী

Digha: মৎস্যজীবীদের উদ্ধার করা সম্ভব হলেও চারজনের অবস্থা আশঙ্কাজনক।

ঋত্বিক প্রধান, দিঘা: দিঘা (Digha) থেকে ১০ কিলোমিটার দূরে ট্রলার দুর্ঘটনা। সৃজা নামের একটি ট্রলার (Trawler) দুর্ঘটনায় পড়ে। ট্রলার থেকে ৬ জন মৎস্যজীবী সমুদ্রে ঝাঁপ দেন। মৎস্যজীবীদের উদ্ধার করা সম্ভব হলেও চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের দিঘার হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মৎস্যজীবীদের নাম প্রশান্ত সর্দার, উষা খাঁ, ভক্ত বিশ্বাস,স্বপন বিশ্বাস।

দিঘায় উত্তাল সমুদ্র। গার্ডওয়াল টপকে শহরে ঢুকছে জল। কটালে প্লাবিত বিভিন্ন এলাকা। রাস্তা পেরিয়ে বাজার এলাকাতেও চলে এসেছে জল। সমুদ্রের তীরে কড়া নজর প্রশাসনের। এদিকে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় দক্ষিণ ২৪ পরগনা জুড়ে দফায় দফায় বৃষ্টি। সুন্দরবন উপকূলবর্তী সাগর, নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, রায়দিঘি, কুলতলি, গোসাবাতে ভারী বৃষ্টি । বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইছে। কটালের জেরে কাকদ্বীপের বিভিন্ন অংশে হু হু করে ঢুকছে জল। আতঙ্কিত বাসিন্দারা বাড়ি ছাড়তে শুরু করেছেন। জোয়ারের জল ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে নামখানার মৌসুনি দ্বীপেও। দ্বীপের বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। অনেকে বাড়ি ছাড়তে শুরু করেছেন। মৌসুনি দ্বীপের বালিয়াড়ায় প্রায় ৫০০ মিটার সমুদ্র বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকেছে।  মৌসুনির কয়লাঘেরি এলাকায় কৌশিকী অমাবস্যার কটালে বাঁধ উপচে জল ঢুকেছে লোকালয়ে।

আরও পড়ুন: ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ঘুষি মারার অভিযোগ

অন্যদিকে, আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা।  উপকূলের জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।  উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে।  সেইসঙ্গে আবহাওয়া দফতর সূত্রে খবর, সমুদ্রে জলোচ্ছ্বাস থাকবে। তাই মত্‍স্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।  আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে।  

আরও পড়ুন: বিশ্বভারতীতে অব্যাহত অচলাবস্থা, বিভিন্ন ভবনের গেটের তালা খুলে দেওয়ার আবেদন

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget