এক্সপ্লোর

Visva-Bharati University: বিশ্বভারতীতে অব্যাহত অচলাবস্থা, বিভিন্ন ভবনের গেটের তালা খুলে দেওয়ার আবেদন

অধ্যাপক, আশ্রমিক সহ কিছু ব্যবসায়ী সংগঠন বিভিন্ন ভবনের গেটের তালা খুলে দেওয়ার আবেদন জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে।

গোপাল চট্টোপাধ্যায়, শান্তিনিকেতন: তিন ছাত্রকে বরখাস্তের প্রতিবাদে বিশ্বভারতীর উপাচার্য বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের একাংশের অনশন অবস্থান আজ ১১  দিনে পড়ল। অধ্যাপক, আশ্রমিক সহ কিছু ব্যবসায়ী সংগঠন বিভিন্ন ভবনের গেটের তালা খুলে দেওয়ার আবেদন জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে। তাদের আবেদন, হাইকোর্টের নির্দেশ মেনে পরিস্থিতি স্বাভাবিক করা হোক।

গত সপ্তাহে হাইকোর্ট নির্দেশ দেয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর বাড়ির সামনে কোনওরকম বিক্ষোভ করা যাবে না। প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসস্থান সহ যেখানে যত তালা ঝোলানো ছিল, সব তালা ভেঙে দিতে হবে শান্তিনিকেতন থানাকে। আদালত জানায়, ক্যাম্পাস থেকে ৫০ মিটার দূরে গিয়ে আন্দোলন করতে পারবেন পড়ুয়ারা। হাইকোর্ট নির্দেশে বলে,  বিশ্বভারতীর কোনও কর্মীকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বাধা দেওয়া যাবে না।  উপাচার্যের নিরাপত্তার জন্য ৩ জন পুলিশ কর্মীকে নিয়োগ করতে হবে।  চালু করতে হবে বিশ্ববিদ্যালয় চত্বরের সমস্ত সিসি ক্যামেরা। কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে শান্তিনিকেতন থানাকে আদালতে রিপোর্ট জমা দিতে বলেছে হাইকোর্ট।

কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে ভর্তি এবং ফল প্রকাশের প্রক্রিয়া শুরু হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। কিন্তু, ৩ পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনের রেশ অব্যাহত শান্তিনিকেতনে। সোমবারই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানিয়ে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে ইমেল করে বিশ্বভারতীর অধ্যাপকদের একটি সংগঠন। বিশ্বভারতীর ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের তরফে অভিযোগ করা হয়, ছাত্র আন্দোলনের যুক্তি দিয়ে তাঁদের বেতন বন্ধের চেষ্টা করেছেন উপাচার্য। সংগঠনটির আরও অভিযোগ, উপাচার্যের প্রতিহিংসামূলক আচরণের জন্য একের পর কর্মী, অধ্যাপক ও পড়ুয়াদের শো-কজ, সাসপেন্ড, এবং বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ঘুষি মারার অভিযোগ

বিশ্বভারতীর সাসপেন্ডেড সুদীপ্ত ভট্টাচার্য বলেন, উনি যে সর্বনাশ করতে চেয়েছিলেন, আন্দোলনের ধুয়ো দিয়ে অনির্দিষ্টকালের জন্য বেতন, ভর্তি প্রক্রিয়া বন্ধ করতে চেয়েছিলেন উপাচার্য, এগুলো ধর্মেন্দ্র প্রধানকে জানিয়েছি। বিশ্বভারতীর ৩ পড়ুয়াকে বহিষ্কারের প্রতিবাদে ১০ দিন ধরে আন্দোলন চলছে। অনশনে বসেছেন এক শিক্ষক ও এক ছাত্রী।এদিন আন্দোলনকারীদের সংহতি জানায় বীরভূমের একাধিক নাট্য দল। নাট্যকর্মী জুলফিকার জিন্না বলেন, যে ছাত্রগুলিকে বহিষ্কার করা হয়েছে তাঁদের গণতান্ত্রিক অধিকার ফেরাতে হবে, অধ্যাপকদের সাসপেনশন তুলতে হবে, উপাচার্যে পদে তাঁর থাকার। বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতিও নিচ্ছে পড়ুয়ারা। সেই লক্ষ্যে শুরু হয়েছে অর্থ সংগ্রহের প্রক্রিয়া।

আরও পড়ুন:পূর্ব মেদিনীপুরের খেজুরিতে ঘাসফুল কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget