এক্সপ্লোর

Mamata Banerjee: 'ভারতবর্ষের একমাত্র সাচ্চা, আদর্শবান পার্টি তৃণমূল', মন্তব্য মমতার

TMCP Foundation Day: এ দিন দলনেত্রী মমতা বলেন, 'আজও ভারতবর্ষে যদিও একটাও সাচ্চা পার্টি থেকে থাকে সেটা তৃণমূল পার্টি। নিন্দুকেরা কী বলবে আমার তাতে কিছু যায় আসে না'।

কলকাতা: 'আজও ভারতবর্ষে যদিও একটাও সাচ্চা পার্টি থেকে থাকে সেটা তৃণমূল পার্টি (TMC)'। মেয়ো রোডের সভামঞ্চ থেকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এ দিন দলনেত্রী মমতা বলেন, 'আজও ভারতবর্ষে যদিও একটাও সাচ্চা পার্টি থেকে থাকে সেটা তৃণমূল পার্টি। নিন্দুকেরা কী বলবে আমার তাতে কিছু যায় আসে না। ওদের বলতে দিন। সাচ্চা পার্টি, আদর্শবান পার্টি, দিলদার পার্টি, মানবতারপার্টি, মা-মাটি-মানুষের পার্টি। তাই আপনাদের জাগতে হবে। 

ছাত্র-যুব প্রসঙ্গে মমতা: এদিন তৃণমূল (TMC) ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তিনি ছাত্র-যুব প্রসঙ্গে তুলে বলেন, 'বয়স বড় কথা নয়, আমার মনটা এখনও ছাত্রীর মতোই আছে, আমি যতদিন বেঁচে থাকব, ছাত্র-ছাত্রী, শিশুমন আর মানবিক মন নিয়েই বেঁচে থাকব। আমি রাজনীতি করি মানুষের জন্য। আমি চুরি-ডাকাতির জন্য রাজনীতি করি না। আমি অনেককে গ্রেফতার করিয়েছি। অনেকেই সিপিএম থেকে এসে তাঁদের মনোভাব নিয়ে ছিল। বিজেপিরও বেশ কিছুজন আছে'।

হুঁশিয়ারির সুর মমতার মুখে: নিয়োগ-দুর্নীতি থেকে গরু এবং কয়লা পাচার মামলার তদন্ত করছে সিবিআই, ইডি। গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল। এই প্রেক্ষাপটে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে, এজেন্সি নিয়ে হুঁশিয়ারির সুরও শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। এ নিয়ে পাল্টা সরব হয়েছে বিজেপি-ও।

পাল্টা সরব বিজেপি: উল্লেখ্য, তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের পর গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল। এই প্রেক্ষাপটে সোমবার TMCP’র কর্মসূচিতে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অভিষেক ভাল বক্তৃতা দিয়েছে। এরপর হয়তো ওকে নোটিস পাঠাবে। অভিষেকও বলেন, ৩-৪ দিনের মধ্যে, হয়তো কিছু ঘটবে। এনিয়ে পাল্টা মুখ খুলেছে বিজেপি। 

নিয়োগ-দুর্নীতির অভিযোগ নিয়ে, বিরোধীরা যখন তৃণমূলের বিরুদ্ধে লাগাতার সরব, তখন সোমবার এনিয়ে পাল্টা সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল। এই প্রেক্ষাপটে সোমবার TMCP’র প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে, দলের হেভিওয়েট নেতাদের নাম করে, বিজেপির উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূলনেত্রী। যা নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।

আরও পড়ুন: Mamata Banerjee: 'অভিষেক ভাল বক্তব্য রাখবে, কাল হয়ত ওকে নোটিস দেবে, বাচ্চাটাকেও দেবে', তোপ মমতার

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Bankura Accident: ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ
ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget