এক্সপ্লোর

Kolkata News: রিজেন্ট পার্ক এলাকায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য, আটক ১

Murder Update: রিজেন্ট পার্ক এলাকায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য এলাকায়। মৃতের নাম অমিতরঞ্জন চট্টোপাধ্যায় বলে জানিয়েছে পুলিশ। জখম অবস্থায় ওই ব্যক্তিকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যান ৬ যুবক।

হিন্দোল দে, কলকাতা: রিজেন্ট পার্ক (regent park) এলাকায় যুবককে (youth) পিটিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য এলাকায়। মৃতের নাম অমিতরঞ্জন চট্টোপাধ্যায় বলে জানিয়েছে পুলিশ (police)। জখম (injured) অবস্থায় ওই ব্যক্তিকে এম আর বাঙুর হাসপাতালে (M R Bangur) নিয়ে যান ৬ যুবক। তখনই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

কী হয়েছিল?
পুলিশ জানিয়েছে মৃতের বাড়ি বীরভূমে। কলকাতায় একটি সংস্থার চাকরি করতেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিবাদ থেকেই পিটিয়ে খুন করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার পর যুবককে মৃত বলে ঘোষণা করা হলে ৬ যুবকের ১ জনকে গ্রেফতার করে পুলিশ। বাকিরা গা ঢাকা যায়। তবে এছাড়াও ২ জনকে আটক করেছে পুলিশ। যে গাড়িতে করে জখম অমিতরঞ্জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তার মালিকের নাম সুমন সাহা। এই সুমন সাহার ব্যবসা রয়েছে। নেহরু কলোনির কাছে চাকরি দেওয়ার একটি সংস্থাও চালান তিনি। শোনা যাচ্ছে, অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার কাজ করে সংস্থাটি। এই সংস্থাতেই কাজ করতেন অমিতরঞ্জন চট্টোপাধ্যায়। যাঁকে আটক করা হয়েছিল, তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে যুবকদের মধ্যে বচসা হয়েছিল। সেই বচসা থেকেই মারামারি হয় তাঁদের মধ্যে। প্রথমে হাতের লোহার বালা, তার পর সম্ভবত বাঁশ দিয়ে মারা হয় অমিতরঞ্জনকে। পরে জখমকে উদ্ধার করে ওই গাড়িতে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে আসা হয়।  

রহস্যমৃত্যু প্রোমোটারের...
এই ধরনের ঘটনা এটাই প্রথম নয়। গত মে মাসে রিজেন্ট কলোনিতে প্রোমোটারের অস্বাভাবিক মৃত্যু নিয়ে হইচই পড়ে গিয়েছিল। বাড়ি থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। মৃতের নাম ছিল সুশান্ত মুখোপাধ্যায়। পরিবারের দাবি, বেশ কয়েকটি প্রোমোটিংয়ের কাজ আটকে থাকায় বছর আটচল্লিশের ওই প্রোমোটার সম্প্রতি মানসিক চাপের মধ্যে ছিলেন। স্ত্রীর সঙ্গেও বনিবনা ছিল না। সেই কারণেই আত্মঘাতী কিনা খতিয়ে দেখতে শুরু করে রিজেন্ট পার্ক থানার পুলিশ। তার আগের মাসেই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে হইচই পড়ে যায়। সে বার ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানার বাবুরাম ঘোষ রোড এলাকায়। মৃত ছাত্র টালিগঞ্জের একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাস টেনের ছাত্র ছিল। এবার ফের খুনের অভিযোগে হইচই।

আরও পড়ুন:খুশির হাওয়া কপূর-ভট্ট পরিবারে! এল রণবীর-আলিয়ার কন্যাসন্তান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
Voter Card: এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget