এক্সপ্লোর

Tushar Kanti Bhattacharya: প্রয়াত বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ক তুষারকান্তি, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন

Tushar Kanti Bhattacharya: বার বার দলবদল নিয়ে অতীতে একাধিক বার সমালোচনার মুখে পড়েছিলেন তুষারকান্তি। কিন্তু ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে ফিরে আসার সিদ্ধান্তেই সবচেয়ে বেসি কটাক্ষ শুনতে হয়।

তুহিন অধিকারী, বাঁকুড়া: বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য (Tushar Kanti Bhattacharya) প্রয়াত। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বিষ্ণুপুর (Bishnupur) সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। 

১৯৪০ সালে জন্ম তুষারকান্তির। ১৯৬৮ সালে বিষ্ণুপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করেন। পরে জাতীয় কংগ্রেসের হয়ে ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। ১৯৯৮ সালে তিনি তৃণমূল থেকে বিষ্ণুপুর লোকসভার সভাপতি হন।

এর পর ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে সিপিএম-কংগ্রেস (CPM-Congress Alliance) জোটের প্রার্থী হিসেবে জয়লাভ করেন এবং বিধায়ক নির্বাচিত হন তুষারকান্তি। ২০১৬ সালের ২১ জুলাই সিপিএম-কংগ্রেস জোটের হাত ছেড়ে তৃণমূলে যোগদান করেন। ২০২০ সালে আবার তৃণমূল (TMC) ছেড়ে বিজেপি-তে (BJP) যোগদান করেন। কিছু দিন বিজেপিতে থাকার পর ফের ওই বছরই জোড়াফুলে প্রত্যাবর্তন ঘটে তাঁর। 

আরও পড়ুন: Paschim Medinipur: ট্রাক্টরের যন্ত্রাংশ চুরির অভিযোগ, গড়বেতায় ৪ বালককে লাঠি দিয়ে মার, গ্রেফতার অভিযুক্ত

বার বার দলবদল নিয়ে অতীতে একাধিক বার সমালোচনার মুখে পড়েছিলেন তুষারকান্তি। কিন্তু ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে ফিরে আসার সিদ্ধান্তেই সবচেয়ে বেসি কটাক্ষ শুনতে হয়। সেই সময় তুষারকান্তি জানান, অভিমানে তৃণমূল ছেড়ে বিজেপি-তে গিয়েছিলেন তিনি। কিন্তু দেলর নেতাদের সঙ্গে সব মান-অভিমান মিটে গিয়েছে। তাই পুরনো সতীর্থদের কাছেই ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। 

তৃণমূলে ফিরে বিজেপি-র তীব্র সমালোচনা করেন তুষারকান্তি। জানান, বিজেপি-তে তাঁকে ধর্তব্যের মধ্যেই আনা হচ্ছিল না। একই সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় বলেন, ‘‘মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) থেকে বেশি কাজ কেউ করতে পারবে না পৃথিবীতে।’’ বার্ধক্যজনিত কারণে সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন তুষারকান্তি। তার জেরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget