এক্সপ্লোর

Twin Marathon:রবিবাসরীয় শহরে জোড়া ম্য়ারাথন

Firhad Hakim And Sujit basu: রবিবাসরীয় শহরে জোড়া ম্য়ারাথন। বন্দর এলাকায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিনের কন্য়া প্রিয়দর্শিনী হাকিমের উদ্য়োগে প্রথমবার ম্য়ারাথনের আয়োজন করা হল।

সত্যজিৎ বৈদ্য ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: রবিবাসরীয় শহরে জোড়া ম্য়ারাথন। বন্দর এলাকায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim In Marathon) কন্য়া প্রিয়দর্শিনী হাকিমের উদ্য়োগে প্রথমবার ম্য়ারাথনের আয়োজন করা হল। অন্য়দিকে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের (sujit basu in marathon) উদ্যোগে লেকটাউনেও ম্য়ারাথন দৌড়ের আয়োজন করা হয়।  

বিশদ...
রবিবারের সকালে শীতের আমেজ গায়ে মেঘে ম্য়ারাথন দৌড়। শহরের দুই প্রান্তে দৌড়লেন ৯ হাজারের বেশি প্রতিযোগী। বন্দর এলাকায় প্রথমবার ম্য়ারাথনের আয়োজন করা হল। যার পোশাকি নাম ছিল পোর্টাথন, দ্য কলকাতা পোর্ট রান।  খিদিরপুরের সেন্ট থমাস সকুলের সামনে থেকে কন্য়া প্রিয়দর্শিনী হাকিমের উদ্য়োগে আয়োজিত ম্য়ারাথন দৌড়ের সূচনা করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেখানেই মেয়র বলেন, 'আগের মতো বন্দর আর নেই। ১২ বছরে যে উন্নয়ন হয়েছে তাতে এখানে এখন ম্য়ারাথন করা যায়।' ফিরহাদ-কন্যা তথা পোর্টাথনের উদ্যোক্তা প্রিয়দর্শিনী হাকিম বলেন, 'ব্য়াপক সাড়া। পরিকাঠামো না থাকায় ৩ হাজারের বেশি প্রতিযোগীর নাম নেওয়া হয়নি।' ৭ ও ১৪ কিলোমিটার দৌড়ে অংশ নেন ৩ হাজারের বেশি প্রতিযোগী। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্য়ায় ও ঝুলন গোস্বামী। উপস্থিত ছিলেন রাসবিহারীর বিধায়ক ও কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার, কাউন্সিলর দেবলীনা বিশ্বাস প্রমুখ। পরে মঞ্চে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, 'একের পর এক ম্য়ারাথন হচ্ছে। স্বাস্থ্য সচেতন হওয়া উচিত। শহরে ম্য়ারাথনের পরিবেশ।' অন্যদিকে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে লেকটাউনে ম্য়ারাথন দৌড়ের আয়োজন করা হয়। ৩, ১০ ও ২১ কিলোমিটার দৌড়ে অংশ নেন ৬ হাজার প্রতিযোগী। দমকলমন্ত্রী সুজিত বসুর নেতৃত্বে ও বিধাননগর কমিশনারেটের সহযোগিতায় আয়োজন করা হয় শ্রীভূমি স্পোর্টিং গোল্ড ম্য়ারাথন। দমকলমন্ত্রী সুজিত বসু, বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার গৌরব শর্মা ছাড়াও উপস্থিত ছিলেন ঝুলন গোস্বামী, দোলা বন্দ্যোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, জয়দীপ কর্মকার,দিব্যেন্দু বড়ুয়া, অ্যালভিটো। উপস্থিত ছিলেন অভিনেতা অঙ্কুশ, ঐন্দ্রিলা ও সায়ন্তিকা। 

ডিসেম্বরেও ম্যারাথন...
টাটা স্টিল কলকাতা ২৫ কিমি ম্যারাথনকে গত মাসেও ঘিরে উৎসবের চেহারা নিয়েছিল রবিবার ভোরের রেড রোড। কলকাতা ম্যারাথনের ৭টি ক্যাটাগরি ছিল। আন্তর্জাতিক মঞ্চের নামকরা রানারদের পাশাপাশি অংশ নিয়েছিলেন দেশের তারকা রানারাও। ম্যারাথনকে ঘিরে বসেছিল চাঁদের হাট। অলিম্পিক্সে রুপোজয়ী কলিন জ্যাকসন থেকে শুরু করে কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামী, অভিনেত্রী কৌশানি, হাজির ছিলেন বিভিন্ন ক্ষেত্রের নক্ষত্ররা।

আরও পড়ুন:আগেও হিসেব মিলিয়েছেন, নীতীশ-NDA জোট নিয়ে আবারও ভবিষ্যদ্বাণী করলেন প্রশান্ত কিশোর

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CPIM Bookstall: রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget