এক্সপ্লোর

Amit Shah: ফের বাংলায় আসছেন অমিত শাহ, সফরসূচি কোথায় কোথায় ?

Amit Shah On Kolkata : কলকাতায় আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, কী কী কর্মসূচি, আসছেন কবে ?

কলকাতা: ফের বাংলায় আসছেন অমিত শাহ, রবিবার একাধিক কর্মসূচি। ২৭ অক্টোবর সকাল ১১টায় EZCC-তে সাংগঠনিক বৈঠক। তারপরেই কল্যাণী, আরামবাগে যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সূত্র মারফৎ খবর, রবিবার কল্যাণীতে বাংলাদেশ সীমান্ত এলাকায় যাবেন অমিত শাহ। তারপরেই আরামবাগের সমবায় মন্ত্রকের একটি অনুষ্ঠানে যাবেন অমিত শাহ। সূত্র মারফৎ খবর,  শনিবার রাতে, কিংবা রবিবার সকালে কলকাতায় আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। 

অপরদিকে, এবার অমিত শাহকে চিঠি আর জি কর মেডিক্যালের নিহত নির্যাতিতার বাবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে চিঠি। মানসিক যন্ত্রণা ও অসহায়তার কথা জানিয়ে অমিত শাহকে চিঠি নিহত নির্যাতিতার বাবার। আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মা-বাবার অনুরোধে উঠল জুনিয়র ডাক্তারদের অনশন-আন্দোলন। গতকাল, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর, রাতে ধর্মতলার মঞ্চ থেকে অনশন প্রত্যাহারের ঘোষণা করলেন তাঁরা। ১৭ দিন পর অনশন তুললেও, ন্যায়বিচার-সহ ১০ দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও শোনা গেল জুনিয়র ডাক্তারদের মুখে। আগামী শনিবার, আর জি কর মেডিক্যালে মহাসমাবেশের ডাক দিলেন তাঁরা।

এর আগেও একাধিকবার এশহরে এসেছেন অমিত শাহ। কখনও ভোটের প্রচার, কখনও সন্দেশখালি ইস্যুতে, কখনও দলীয় বৈঠকের জন্য। তবে এই বাংলায় আরজি কর কাণ্ডের পর, শাহর এশহরে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই ধরে নেওয়া হচ্ছে।  প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের পর দুর্নীতি -সহ একাধিক অভিযোগে বিদ্ধ মমতার সরকার। দেশের শীর্ষে আদালতের শুনানিতে উঠে এসেছে সেই সকল অভিযোগের প্রসঙ্গ। হয়েছে সওয়াল-জবাব পর্ব।  সম্প্রতি নবান্নের বৈঠকে সেই অভিযোগের প্রসঙ্গ নিজেই তুললেন মুখ্যমন্ত্রী।  ' হাসপাতালে তুলো ছাড়া কিছুই পাওয়া যায় না', অভিযোগের যাচাইয়ে মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের প্রশ্নের মুখে রাখলেন মুখ্যমন্ত্রী। এবং চেকমেট করার চেষ্টায় কেন্দ্রীয় রিপোর্টকেই সামনে তুলে ধরলেন। 

আরও পড়ুন, পর্যটক শূন্য দিঘা ? এই মুহূর্তে কী পরিস্থিতি ? দেখুন টপ ভিউ 

মুখ্যমন্ত্রী বলেন, 'তোমাদের আইনজীবী বললেন, একটু তুলো ছাড়া নাকি আর কিছু পাওয়া যায় না।'  এরপরেই এই অভিযোগ সত্য কিনা, বৈঠকে মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষদের প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। উত্তর আসে, 'না, অনেক কিছু পাওয়া যায়।' এখন সবকিছুই হাসপাতালে পাওয়া যায়। বলতো মুখটা কতটা পুড়েছে ! আমরা নিশ্চিত পরস্পর পরস্পরকে কথা বলতে পারি। এই জায়গাটা খোলা রাখো।  দরজা কখনও বন্ধ করতে নেই। রাতে ঘুমনোর সময় ঘরের দরজা বন্ধ করা যায়, মনের দরজা বন্ধ করা যায় না। কিন্তু সবার সামনে সারা দেশ তো শুনলো, যে বাংলায় কোথাও একটু তুলো ছাড়া কিছু পাওয়া যায় না। এটা আমাদের অপমান করা নয় ? যখন ভারত সরকার যারা আমাদের পক্ষে নয়, বিপক্ষে তাঁদের স্ট্যাটিসটিকস বলছে, যে কোয়ালিটি অব মেডিক্যাল সার্ভিসে শীর্ষে বাংলা।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Earthquake : ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget