এক্সপ্লোর

উত্তরাখণ্ডের পাহাড়ি ধসে আটকে হাওড়ার কমপক্ষে ৫০ জন পর্যটক

নৈনিতাল থেকে কৌশানি যাওয়ার পথে গত ১৭ই অক্টোবর প্রবল বৃষ্টিপাত এবং পাহাড়ি ধসের কারণে তাঁরা আটকে পড়েন।

সুনীত হালদার, হাওড়া: উত্তরাখণ্ডের পাহাড়ি ধসে আটকে পড়েছেন হাওড়ার কমপক্ষে ৫০ জন বাঙালি পর্যটক। তারা হাওড়ার ডোমজুড়, দাসনগর, আন্দুল,  রামরাজাতলা এলাকার বাসিন্দা।

১৫ অক্টোবর  হাওড়া স্টেশন থেকে প্রায় ৫০ জনের একটি দল নৈনিতাল এর উদ্দেশে রওনা দেন। নৈনিতাল থেকে কৌশানি যাওয়ার পথে গত ১৭ই অক্টোবর প্রবল বৃষ্টিপাত এবং পাহাড়ি ধসের কারণে তাঁরা আটকে পড়েন।কাচ্ছিধাম পর্যন্ত যাওয়ার পর তার আর উপরে উঠতে পারেননি। কার্যত বানচাল হয়ে যায় ভ্রমণ।

উত্তরাখণ্ড প্রশাসনের পক্ষ থেকে রাস্তায় যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করায় সেখানেই তারা আটকে পড়েন। পরে বৃষ্টি থামলে নিচে নেমে আসেন। এই মুহূর্তে তারা নৈনিতালে আটকে আছেন বলে জানিয়েছেন পরিবারের লোকেরা। মোবাইল নেটওয়ার্ক ঠিক মত কাজ না হওয়ার কারণে প্রথম কয়েক দিন বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করতে না পারলেও গতকাল থেকে বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ হয়।

 বৃষ্টি এবং ধসের কারণে রেললাইনের ব্যাপক ক্ষতি হয়। রেললাইন মেরামতের কাজ চলছে। আগামী শনিবার লালকুয়া স্টেশন থেকে হাওড়ামুখি ট্রেন ধরার কথা। এখন সেই দিকেই তাকিয়ে আছে বাড়ির লোকেরা। সকলে চাইছেন ঘরের লোক তাড়াতাড়ি ফিরুক ঘরে।

অন্যদিকে, হিমাচলের কিন্নরে ট্রেক করতে গিয়ে নিখোঁজ ১৭ জন। ১৪ অক্টোবর, উত্তরাখণ্ডের উত্তরকাশী সংলগ্ন হরশিল থেকে হিমাচলের কিন্নর জেলার ছিটকুলের দিকে রওনা দেয় দলটি। হরশিল-ছিটকুল সংযোগকারী দুর্গম লামখাগা পাসে পৌঁছনোর পর থেকেই ট্রেকারদের সন্ধান মিলছে না। খোঁজ চালাচ্ছে পুলিশ, বন দফতর ও ক্যুইক রেসপন্স টিম। আইটিবিপি-কেও বিষয়টি জানানো হয়েছে। রাজ্য সরকারের প্রকাশিত সংশোধিত পরিসংখ্যানে দেখা গেছে, বুধবার উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪। অন্তত পাঁচজন নিখোঁজ

 মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি  সকালে রাজ্যের সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুমায়ুন পরিদর্শন করেছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি জানান, রাজ্য জুড়ে “ব্যাপক ক্ষতি” হয়েছে ।  স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে। ত্রাণের কাজের জন্য জেলাশাসকদের প্রত্যেককে ১০ কোটি টাকা দেওয়া হবে।বিপর্যয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের দেওয়া হবে ৪ লাখ টাকা করে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Academy Of Fine Arts: পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget