এক্সপ্লোর

Anubrata Mondal: 'আমায় অনায়াসে গালি দিতেন, ঐতিহ্যবাহী গেট ভেঙেছিলেন', অনুব্রতকে নিয়ে এবার বিস্ফোরক বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য

Anubrata Moldal News: বোলপুর থানার আইসিকে অনুব্রত মণ্ডলের কু-কথাকাণ্ডে তোলপাড় পড়ে গেছে। এই প্রেক্ষাপটে এবার মুখ খুললেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী

কলকাতা: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন বারবার বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে সংঘাতে জড়িয়েছেন অনুব্রত মণ্ডল। আইসিকে কুকথা নিয়ে বিতর্কের মধ্যে এবার নিজের অভিজ্ঞতা সামনে আনলেন প্রাক্তন উপাচার্য। শুধুমাত্র অনুব্রত মণ্ডলই নন, তাঁর অনুগামীদের দ্বারাও চরম হেনস্থা হতে হয়েছিল বলে দাবি করেছেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। 

বোলপুর থানার আইসিকে অনুব্রত মণ্ডলের কু-কথাকাণ্ডে তোলপাড় পড়ে গেছে। এই প্রেক্ষাপটে এবার মুখ খুললেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলছেন, 'অনুব্রত মণ্ডলের মাথায় যদি দিদির হাত না থাকত তাহলে আজকে জামিন অযোগ্য ওয়ারেন্টের পরে অনুব্রত মণ্ডল কীভাবে ঘুরে বেড়ায়? ফোনে কিন্তু উনি কোনওদিন ভদ্রভাষায় কথা বলেননি। এটা বোধহয় ওঁর জন্মগত একটা রোগ। সুতরাং এই যে লিটন হালদারকে যে কথাগুলো বলেছেন এটা খুবই কদর্য এটা মানে শোনা যায় না। কিন্তু, এটা যে উনি বলতে পারেন এ ব্য়াপারে কিন্তু আমার সেরকম কোনও সন্দেহ নেই। কারণ আমি নিজেই ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে এটা কিন্তু হামেশাই শুনতে হয়েছে। কয়লাকে তুমি যতই ধোও তার রঙ কি কালো থেকে সাদা হবে?'

উপাচার্য থাকাকালীন বারবার বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে সংঘাতে জড়িয়েছেন অনুব্রত মণ্ডল। তীব্র আক্রমণ করেছেন। অনুব্রতর মুখে এই কথাও শোনা গিয়েছে, 'পাগল ভিসি, ও যদি মনে করে আমি যা খুশি করব, মানব না, বিশ্বভারতীর ভিতরে গিয়ে ফ্ল্যাগ লাগিয়ে দেব'। কখনও আবার অনুব্রত মণ্ডল বলেছেন, 'উপাচার্য পাগল। অশিক্ষিত।'

আইসিকে কুকথা নিয়ে বিতর্কের মধ্যে এবার নিজের অভিজ্ঞতা সামনে আনলেন প্রাক্তন উপাচার্য। বিশ্বভারতী বিশ্ববিদ্য়ালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্য়ুৎ চক্রবর্তী বলছেন, 'আমি যখন উপাচার্য ছিলাম সে সময় আমার সম্পর্কে উনি শুধুমাত্র কদর্য ভাষা প্রয়োগ করেছেন তা নয়, আমার সঙ্গে কদর্য ব্য়বহারও করেছেন। তার কতগুলো উদাহরণ আমি দিতে চাই, একদম প্রথমে যেটা বলব, যে অনুব্রত মণ্ডল তাঁর ক্ষমতা দেখাবার জন্য আমাদের বিশ্বভারতীর একটা ঐতিহ্য়বাহী গেট, সেই গেটটাকে ভাঙা হয়। এই ভাঙার পিছনে নেতৃত্ব দিয়েছিলেন অনুব্রত মণ্ডল এবং তৎকালীন বীরভূমের একজন MLA. সবচেয়ে দুঃখের বিষয় পুলিশের যে থানা সেটা আমাদের ক্য়াম্পাসে। অনুব্রত মণ্ডলের কথা অনুযায়ী কাজ যদি না হত, তিনি আমাকে ধমকে দিতেন।'

বিদ্যুৎ চক্রবর্তী আরও বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেছেন, 'অনেকরকম ভাবে গুলি করে মেরে ফেলব, পাগল। তবে একটা বলব, আমার স্ত্রী এবং মাকে উনি কখনও সেভাবে গালাগালি দেননি, কিন্তু আমার পরলোকগত পিতাকে উনি বরবার নিয়ে এসেছেন। বাবা তুলে যে ধরনের গালাগালি দেওয়া যায়, সব গালাগালি আমি শুনেছি। উনি অবলীলাক্রমে উনি আমাকে গালি দিয়ে যেতেন।' বিদ্যুৎ চক্রবর্তী আরও বলেছিলেন, '২১ দিন উনি আমাকে উনি বন্দি করে রেখেছিলেন, উনি এবং ওঁর বশংবদ যারা আছে তাঁরা আরও মারাত্মক। তাঁরা এসে আমাকে শুধুমাত্র গালিগালাজ করত তা নয়, আমাকে অফিসে তালাবন্দ করে রেখে দিত। একদিন, দুদিন এরকম বহুবার ছিলাম আমি। সবচেয়ে বেশি যেটা হয়েছিল সেটা ২১ দিন। ২১ দিন আমাকে বন্দি করে রেখেছিলো, এবং সেই বন্দি অবস্থায় শেষদিকে এমন অবস্থা হয়েছিল জল ছিল না। জলের লাইন কেটে দিয়েছিল। বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দিয়েছিল। শেষে আমি সেদ্ধ ভাত, আমি আমার ছেলে ছিল, আমার মেয়ে ছিলাম। সেই ২১ দিন কাটার পরে পুলিশ কিন্তু কোনও সাহায্য় করেনি। আমাকে সাহায্য করেছিলেন কলকাতা হাইকোর্ট।'

সব মিলিয়ে, অনুব্রত মণ্ডলের কু-কথাকাণ্ডে বিতর্ক চলছেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget