এক্সপ্লোর

Ballygunge By-poll 2022: হামলার মুখে কংগ্রেসও! তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কংগ্রেস প্রার্থীর

WB By-election 2022: বেনিয়াপুকুরে বালিগঞ্জের কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরীর ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুললেন বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী।

কী অভিযোগ?
বেনিয়াপুকুরে বালিগঞ্জের কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরীর ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বেনিয়াপুকুর বিদ্যাপীঠে বেআইনি জমায়েতের অভিযোগ পেয়ে সেখানে যান কংগ্রেস প্রার্থী। অভিযোগ, তাঁকে ঘিরে শুরু হয় ধাক্কাধাক্কি। কংগ্রেস প্রার্থীর গাড়িতেও হামলা হয় বলে অভিযোগ। নির্বাচন কমিশনে নালিশ কংগ্রেস প্রার্থীর।

কী বলছেন প্রার্থী?
বালিগঞ্জের কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরী বলেন, 'এখানে আমার গাড়ির কাচ ভাঙার চেষ্টা করেছে। গাড়ির উপর হামলা করেছে। কাচ ভাঙেনি বলে রক্ষা পেয়েছি। কাউন্সিলর বুথের ভিতরে ছিল। জমায়েত ছিল। সেটা নিয়েই আমি প্রতিবাদ করেছি। তারপরেই আমার উপর হামলা করেছে। ৬০ নম্বর ওয়ার্ডে ভোট লুটের ঘটনার কারণেই এমন ঘটনা।'

আরও অভিযোগ:
সকাল থেকেই বালিগঞ্জের নানা জায়গা উত্তপ্ত হয়েছে। বেকবাগানের বিশপ কলেজের বুথে ভুয়ো ভোটার ধরার দাবি করলেন বালিগঞ্জের সিপিএম প্রার্থী (CPIM Candidate) সায়রা শাহ হালিম। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। বাম প্রার্থীর দাবি, এক মহিলা ভোটার কার্ড ছাড়াই বুথে ঢোকার চেষ্টা করেন। এর আগে ওই মহিলা দুটি বুথে ভোটও দেন বলে অভিযোগ। সাংবাদিকরা ধরার চেষ্টা করায় ওই মহিলা পালিয়ে যান। সিপিএম প্রার্থীর দাবি, ভোট হয়ে যাওয়ার পরেও কয়েকজন বুথের ভিতর ঘোরাফেরা করছে। এদিকে আজ বালিগঞ্জের বেশ কয়েক জায়গায় ভোট ঘিরে একাধিক অভিযোগ সামনে আসে। সেন্ট লরেন্স স্কুলের বুথে উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থী কেয়া ঘোষ ও কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরী, দু’ জনেই ওই বুথে যান। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি প্রার্থী। বালিগঞ্জের সাউথ পয়েন্ট স্কুলে বাবুল সুপ্রিয়কে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। এনিয়ে রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন।

অন্য মেজাজে বাবুল:
বালিগঞ্জের সাউথ পয়েন্ট স্কুলে বাবুল সুপ্রিয়কে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। এনিয়ে রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন।

আরও পড়ুন: দল এই ধরনের ঘটনা সমর্থন করে না', হাঁসখালিতে নির্যাতিতার বাড়িতে গিয়ে প্রতিক্রিয়া মহুয়ার

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget