এক্সপ্লোর

WB By Election 2024: আজ রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচন; নিরাপত্তায় জোর, মোতায়েন ১০৮ কোম্পানি বাহিনী

West Bengal News: মোতায়েন করা হয়েছে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

কলকাতা: আর জি কর-কাণ্ডের (RG Kar News) পর বাংলায় প্রথম ভোট। রাত পোহালেই রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচন (WB By Election 2024)। আজ মাদারিহাট, সিতাই, মেদিনীপুর, তালডাংরা, নৈহাটি, হাড়োয়ায় উপনির্বাচন। নিরাপত্তায় জোর দিয়ে চলছে নাকা চেকিং। মোতায়েন করা হয়েছে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 

কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া এই পাঁচটি জেলার ৬টি কেন্দ্রে উপ নির্বাচন হবে। এর মধ্য়ে কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে মোতায়েন থাকছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আলিপুরদুয়ারের মাদারিহাটেও ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীই মোতায়েন রয়েছে। উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভা কেন্দ্রে ১৩ কোম্পানি এবং হাড়োয়া বিধানসভা কেন্দ্র ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং তালডাংরা বিধানসভা কেন্দ্রে সর্বোচ্চ ২২ কোম্পানি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে।

এই ছয় আসনের বিধায়কেরা গত লোকসভা নির্বাচনে সাংসদ হয়েছেন। তবে তাঁদের মধ্যে বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামের সম্প্রতি মৃত্যু হয়েছে। হাড়োয়া আসনের বিধায়ক পদ ছেড়ে তিনি সাংসদ হন। হাড়োয়াতে উপনির্বাচন হলেও বসিরহাট লোকসভা আসনে এই দফায় ভোটগ্রহণ হচ্ছে না। যে ৬টি বিধানসভা আসনে ভোট হচ্ছে তার মধ্য়ে গতবার ৫টিতে জিতেছিল তৃণমূল। মাদারিহাট ছিল বিজেপির দখলে।

বাংলা ছাড়াও আজ একাধিক রাজ্য়ে উপ নির্বাচন রয়েছে। ১০টি রাজ্য়ের ৩১টি বিধানসভা আসনে উপ নির্বাচন হচ্ছে। সবচেয়ে বেশি রাজস্থানে ৭টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে। তারপরই রয়েছে বাংলা। অসমের ৫টি, বিহারের ৪টি, কর্ণাটকের ৩টি, মধ্য়প্রদেশের ২টি এবং ছত্তীসগঢ়, গুজরাত, কেরল এবং মেঘালয়ের একটি করে বিধানসভা আসনে ভোট হচ্ছে। আজ কেরলের ওয়েনাড লোকসভা কেন্দ্রেও ভোট হচ্ছে। রাহুল গাঁধী রায়বরেলি এবং ওয়েনাড দুটি আসনেই জয়ী হন। তারপর রায়বরেলি রেখে ওয়েনাড ছেড়ে দেন তিনি। এই আসনে লড়ছেন প্রিয়ঙ্কা গাঁধী। এবারই প্রথমবার ভোটের লড়াইয়ে তিনি। বিজেপি এবং সিপিআই প্রার্থীর বিরুদ্ধে লড়ছেন প্রিয়ঙ্কা। আজই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। আজ ৪৩টি আসনে ভোটগ্রহণ হচ্ছে।  এখানে সরাসরি লড়াই বিজেপি নেতৃত্বাধীন NDA-র সঙ্গে কংগ্রেস-ঝাড়খণ্ড মুক্তি মোর্চার INDIA-র সঙ্গে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Sagore Dutta Hospital: সাগর দত্ত মেডিক্যালে 'থ্রেট কালচার', এবার হাইকোর্টে মামলা

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget