এক্সপ্লোর

WB By Poll 2022: তৃণমূলের হয়ে প্রথমবার ভোটের ময়দানে, দিনভর খোশমেজাজে বালিগঞ্জের প্রার্থী

শেষ-চৈত্রেই তাপদাহ। বাইরে বেরোলে হাঁসফাস অবস্থা৷ তারওপর, দলবদলের পর প্রথমবার ভোটের ময়দানে। কিন্তু, মঙ্গলবার সকাল থেকে এসব কিছুই বিন্দুমাত্র ছাপ ফেলেনি বালিগঞ্জের তৃণমূল প্রার্থীর হাবেভাবে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলের হয়ে প্রথমবার ভোটের ময়দানে বাবুল সুপ্রিয় (babul Supriyo)। কখনও গাইলেন গান, কখনও আবার শিঙ্গাড়া, খাস্তা কচুরি দিয়ে সারলেন জলযোগ। দিনভর খোশমেজাজে দেখা গেল বালিগঞ্জের (Ballygunge) তৃণমূল প্রার্থীকে।

শেষ-চৈত্রেই তাপদাহ। বাইরে বেরোলে হাঁসফাস অবস্থা৷ তারওপর, দলবদলের পর প্রথমবার ভোটের ময়দানে। কিন্তু, মঙ্গলবার সকাল থেকে এসব কিছুই বিন্দুমাত্র ছাপ ফেলেনি বালিগঞ্জের (Ballygunge) তৃণমূল প্রার্থীর হাবেভাবে। কখনও নিজেই গাড়ি চালিয়ে ঘুরলেন বুথে বুথে। কখনও গাইলেন মান্না দে’র (Manna Dey) গান। কখনও আবার চা, শিঙ্গাড়া, খাস্তা কচুরি দিয়ে সারলেন জলযোগ। হঠাৎ প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরীর সঙ্গে দেখা হতেই বাড়িয়ে দিলেন হাত। দু’জনেই দু’জনকে বললেন "All the best.'' 

৯ মাস আগেই টালিগঞ্জ (Tollygunge) বিধানসভা কেন্দ্র থেকে লড়ে হারতে হয়েছিল। এবার বালিগঞ্জে তৃণমূলের হয়ে লড়াই বাবুলের (Babul Supriyo)। এবিষয়ে বালিগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেন, “মন্ত্রী থাকাকালীনও টালিগঞ্জ থেকে লড়েছি। আমি কি জানতাম না অরূপ বিশ্বাসকে হারানো মুশকিলই না নামুমকিন, তবু লড়াই করেছি। তৃণমূলের হয়ে ১০ গোল দেব।’’

এতদিন তাঁকে কেন্দ্র করে ঘুরতে থাকা ঝালমুড়ি বিতর্কের প্রসঙ্গ এদিন শোনা গেল খোদ বাবুলের মুখেই। বললেন, "ঝালমুড়ির জন্যই ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ দ্রুত শেষ হল। এবিষয়ে বাবুল বলেন, ঝালমুড়ি কাণ্ড নিয়ে কথা হয়েছে। ইস্টওয়েস্ট মেট্রোর পিছনে অবদান। ঝালমুড়ি না হলে হত না।'' শনিবার বালিগঞ্জ বিধানসভা উপ নির্বাচনের ফল (WB By Poll 2022) ঘোষণা।

এদিকে শারীরিক অসুস্থতার জন্য এই নিয়ে চারবার ভোট দিতে পারলেন না বুদ্ধদেব ভট্টাচার্য। মেয়ে সুচেতনাকে নিয়ে পাঠভবন স্কুলের বুথে ভোট দিলেন বুদ্ধজায়া মীরা ভট্টাচার্য। ভোট না দেওয়ার আক্ষেপ রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর, জানালেন কন্যা সুচেতনা। একসময় মুখ্যমন্ত্রী ছিলেন, ভোট না দেওয়ার আক্ষেপ তো থাকবেই, মন্তব্য বুদ্ধদেব ভট্টাচার্যর আবাসনেরই বাসিন্দা কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যর। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget