এক্সপ্লোর

WB Dengue: বর্ষায় ডেঙ্গির বাড়বাড়ন্ত, আবাসনগুলিকে চিঠি কলকাতা পুরসভার

KMC: পুরকর্মীদের সহযোগিতার আর্জি জানিয়ে আবাসনগুলিকে চিঠি দিল পুরসভা। 

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: ভরা বর্ষায় বাড়ছে ডেঙ্গির (Dengue) প্রকোপ। পরিস্থিতি মোকাবিলায় আবাসনগুলিকে চিঠি দিল কলকাতা পুরসভা (KMC)। কলকাতার প্রায় ১৬০০ আবাসনকে চিঠি পাঠাচ্ছে পুরসভা। আবাসনগুলিতে জল জমে রয়েছে কি না খতিয়ে দেখবে পুরসভার টিম। পুরকর্মীদের সহযোগিতার আর্জি জানিয়ে আবাসনগুলিকে চিঠি দিল পুরসভা। 

বর্ষা এলেই তার পিছু পিছু হাজির হয় মশাবাহিত ডেঙ্গি। হু হু করে বাড়তে থাকে আক্রান্তের সংখ্য়া। প্রাণ যায় বহু ডেঙ্গি আক্রান্তের। এই পরিস্থিতিতে এবার আগেভাগে সতর্ক কলকাতা পুরসভা। ডেঙ্গি ঠেকাতে শহরের বড় বড় আবাসনগুলোতে চিঠি পাঠাচ্ছেন ডেপুটি মেয়র এবং স্বাস্থ্য় বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ। তিনি বলেন, "ডেঙ্গু ম্যালেরিয়া সংক্রান্ত সচেতনতা প্রচার এবং অভিযানে গিয়ে সমস্যার মুখে পড়তে হয় পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীদের। বেশিরভাগ ক্ষেত্রেই তারা ঢুকতে পারেন না আবাসন গুলির ভিতরে। এমনকি অনেক সময় দেখা যায়, বহুতল আবাসনের আবাসিকরা আক্রান্ত হচ্ছেন অন্যান্য এলাকার তুলনায় বেশি। আর তাই এবার এই চিঠির ভাবনা।''

শহরের বেশ কয়েকটি বড়বড় আবাসনে ইতিমধ্যেই ডেপুটি মেয়রের চিঠি পৌঁছেছে। ডেপুটি মেয়রের এই চিঠিতে উল্লেখ করা হয়েছে, আবাসনের ছাদ, জলের ট্য়াঙ্ক কিম্বা বারান্দায় রাখা ফুলের টব, কোথাও জল জমছে কিনা, খতিয়ে দেখবেন পুর কর্মীরা। যদি এরকম কিছু চোখে পড়ে সতর্ক করা হবে। অতীন ঘোষ বলেন, "কোথাও অব্যাবস্থা দেখলে স্বাস্থ্য বিভাগের কাছে রিপোর্ট ফাইল করবেন পুর কর্মীরা। প্রথমে ৪৯৬ এর নোটিশ ধরানো হবে অভিযুক্তকে। তারপরেও কাজ না হলে যে ব্যক্তির নামে রিপোর্ট ফাইল করা হবে তাকে মিউনিসিপাল কোর্টে তোলা হবে। মোটা টাকার ফাইন গুনতে হতে পারে অভিযুক্তকে।''

৮ অগাস্ট বৈঠকে বসছে কলকাতা পুরসভা। সেই বৈঠকে কেন্দ্র-রাজ্য় উভয়ের সমন্বয়ে মশাবাহিত রোগ নিধনে একাধিক কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন অতীন ঘোষ। চলতি বছরের শুরু থেকে ২৮ জুলাই অবধি কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২০৪। যা গতবারের তুলনায় ৪০% শতাংশ কম। অন্য়দিকে, ম্য়ালেরিয়া আক্রান্তের সংখ্য়াও গত বছরের তুলনায় প্রায় ৫৩% কমেছে বলে দাবি করেছেন ডেপুটি মেয়র।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Train Cancel Update: হাওড়া বর্ধমান কর্ড লাইনে ট্রেন যাত্রীদের জন্য সুখবর, বন্ধ হচ্ছে না এই পরিষেবা

সেরা শিরোনাম

Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget