এক্সপ্লোর

WB HS Results 2023: ডেবিট-ক্রেডিট কার্ড, নেটব্য়াঙ্কিং করেও মেটানো যাবে ফি, রেজাল্ট স্ক্রুটিনির আবেদন জানাবেন যেভাবে

WB Higher Secondary Results 2023: আগামী ৩১মে মধ্যরাত থেকে ১৫ জুন মধ্যরাত পর্যন্ত স্ক্রুটিনি বা রিভিউয়ের জন্য আবেদন করা যাবে।

কলকাতা: প্রতীক্ষার অবসান হল বুধবার। প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। বরাবরের মতোই তাতে জেলার দাপট দেখা গিয়েছে (WB Higher Secondary Results 2023। ঢের পিছিয়ে রয়েছে কলকাতা। ৫৭ দিনের মাথায় ফলাফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মার্কশিটে এ বার থাকছে QR Code-ও। স্ক্রুটিনি এবং রিভিও করানোর সুযোগও রয়েছে পড়ুয়াদের (WB HS Results 2023)। 

বুধবার সাংবাদিক বৈঠকে উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদ জানায়, আগামী ৩১মে মধ্যরাত থেকে ১৫ জুন মধ্যরাত পর্যন্ত স্ক্রুটিনি বা রিভিউয়ের জন্য আবেদন করা যাবে। অনলাইন মাধ্যমেই আবেদন করতে পারবেন পড়ুয়ারা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট থেকেই আবেদন করতে হবে।

এ বারে যাবতীয় প্রক্রিয়া সহজতর করে তোলার চেষ্টা দেখা গিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। তাই পোর্টাল থেকে আবেদন করার সময়ই সেই বাবদ ফি জমা দেওয়া যাবে। তার জন্য ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে যেমন, তেমনি নেটব্যাঙ্কিং মারফতও ফি জমা করতে পারবেন পড়ুয়ারা। 

এ ছাড়াও, এ বারে উচ্চমাধ্যমিকের মার্কশিটে থাকছে QR Code. তা স্ক্যান করে পরীক্ষার্থীর নাম, রেজিস্ট্রেশন নম্বর, ইনস্টিটিউশন কোড, মোট প্রাপ্ত নম্বর এবং গ্রেড দেখা যাবে। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সুবিধার্থেই এমন ব্যবস্থা বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুন: WB HS Results 2023: এক থেকে দশে মোট ৮৭ জন, প্রকাশিত উচ্চমাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা

এ বারে উচ্চমাধ্যমিকের  মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন ৮৭ জন। প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। এ বছর পরীক্ষায় বসেছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। পাসের হার ৮৯.২৫ শতাংশ। পরীক্ষার্থীরা মার্কশিট হাতে পাবেন ৩১ মে। 

এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। তার মধ্যে সিংহভাগই পেলেন মাঝারি নম্বর। এবার উচ্চমাধ্যমিকেও মধ্য মেধার দাপট। 

এ বছর পরীক্ষায় বসেছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। সফল পরীক্ষার ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। পাসের হার  ৮৯.২৫ শতাংশ। 
৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ৫৮০ জন পরীক্ষার্থী। গতবছর এই সংখ্যাটা ছিল ৫ লক্ষ ৭০ হাজার।

৮০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন এমন পরীক্ষার্থীর সংখ্যা মাত্র মাত্র ৫২ হাজার ৮৭৮। এ বছর উচ্চমাধ্যমিকে আরও কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। পাসের হার ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ৫৮০ জন। ৮০ শতাংশ বা তার বেশি পেয়েছেন এমন পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৫২ হাজার ৮৭৮।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget