এক্সপ্লোর

Firhad Hakim: লোকসভায় ৩৫ আসনের লক্ষ্য়েই জোড়াসাঁকোয়! ‘স্বপ্ন হয়েই রয়ে যাবে’, শাহকে কটাক্ষ ফিরহাদের

Amit Shah: মঙ্গলবার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সকালেই জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে যান ফিরহাদ।

কলকাতা: কিছু দিন আগে এসে লোকসভা নির্বাচনে আসনের লক্ষ্য়মাত্রা বেঁধে দিয়ে গিয়েছিলেন। এ বার ২৫ বৈশাখ, রবীন্দ্রজয়ন্তীতে (Rabindra Jayanti)  বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কবিগুরুকে শ্রদ্ধা জানাতে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে দেখা গেল তাঁকে। দিনভর রবীন্দ্রনাথকে নিয়ে আয়োজিত একাধিক অনুষ্ঠানেও থাকবেন তিনি। তবে তাঁর এই সফরকে রাজনৈতিক কৌশলের অংশ বলেই উল্লেখ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সকালেই জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে যান ফিরহাদ

মঙ্গলবার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সকালেই জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে যান ফিরহাদ। সেখানে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন তিনি। জোড়াসাঁকোয় শাহের পৌঁছনো নিয়ে প্রতিক্রিয়া চাইলে ক্ষোভ উগরে দেন ফিরহাদ। বলেন, "মণিপুর বিজেপি-র রাজ্য। উনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জাতি দাঙ্গা হচ্ছে সেখানে। লুঠপাট চলছে। প্রচুর সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে। করা হয়েছে অগ্নিসংযোগ। সেখানে যাওয়ার দরকার ছিল ওঁর। অথচ সেখানে না গিয়ে, বাংলায় আসছেন। ২০২৪-এ লোকসভা নির্বাচন। তাই রাজনীতি করছেন।"

কিছু দিন আগেই, বঙ্গসফরে এসেছিলেন শাহ। বীরভূমে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে বিজেপি-র জন্য রাজ্য থেকে ৩৫ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন। সে প্রসঙ্গে ফিরহাদের বক্তব্য, "৩৫ হবে না ওঁদের। স্বপ্ন হয়েই থেকে যাবে। বাঙালির ঘরে যত ভাইবোন সব এক হোক, এক হোক।" বাংলার মানুষ বিভেদের রাজনীতি মেনে নেন না বলেও মন্তব্য করেন ফিরহাদ। বলেন, "বাঙালির আবেগকে নাড়া দিতে পারবেন না ওঁরা। ২০২১-এও পারেননি। ২০২৪-এও পারবেন না।"

আরও পড়ুন: “কোনও দিন কর্তৃত্ব করতে হয়নি, ভালোবাসা দিয়ে মন হরণ করেছিলেন”

যদিও ফিরহাদের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, "কে রাজনীতি করছে, বোঝা যাচ্ছে। গোর্খা, রাজবংশী, কুড়মি, মতুয়ারা কেন তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করছেন? কেন ভবিষ্যতের শিক্ষকরা আন্দোলন করছেন? কে বিভেদ করছে, বোঝা যাচ্ছে। একটা অযোগ্য সরকার, কোনও নীতি নেই। কর্মপদ্ধতি নেই। অন্যকে দোষ দিয়ে সময় কাটছে। মুখ্যমন্ত্রী নিজে ধর্নায় বসছেন। আর তাঁর যে মেয়র, কোনও সমস্যারই সমাধান করতে পারেন না।"

পেট্রোপোল সীমান্তে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা শাহের

সোমবার মধ্যরাতে কলকাতায় এসে পৌঁছন শাহ। এ দিন বেলা ১১টা নাগাদ জোড়াসাঁকো পৌঁছন। দুপুরে পেট্রোপোল সীমান্তে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। তার পর সন্ধেয় সায়েন্স সিটিতেও বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। তবে তাঁর এই সফর ঘিরে রাজনীতির পারদ চড়ছে। এ দিন জোড়াসাঁকোয় শাহের পাশে দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীতেও। রীতিমতো পরিকল্পনা করে, রবীন্দ্রজয়ন্তীতে বাঙালির কাছাকাছি পৌঁছতেই এই সফর বলে দাবি করছেন রাজনৈতিক মহলের অনেকেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget