এক্সপ্লোর

WB Board Madhyamik Result 2024: ভাললাগে নাচ করতে, ডাক্তার হওয়ার ইচ্ছে মাধ্যমিকে দশম স্থানাধিকারী সোমদত্তার

WBBSE WB Board 10th Result 2024: মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৫৭ জন। সেই তালিকায় কলকাতা থেকে একমাত্র জায়গা করে নিয়েছে সোমদত্তা সামন্ত।

ঝিলম করঞ্জাই, কলকাতা: মাধ্যমিকের (WB Board Madhyamik Result 2024) কৃতীদের মধ্যে দশম স্থানাধিকারী সোমদত্তা সামন্ত। দশম স্থানে রয়েছে মোট ১৮ জন। কলকাতার কমলা গার্লস হাইস্কুলের ছাত্রী সোমদত্তার প্রাপ্ত নম্বর ৬৯৪।

ভবিষ্য়তে কী হতে চায় সোমদত্তা?

মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৫৭ জন। সেই তালিকায় কলকাতা থেকে একমাত্র জায়গা করে নিয়েছে সোমদত্তা। ছোট থেকে ডাক্তার হওয়ার ইচ্ছে। তবে আপাতত একাদশ দ্বাদশের পড়াশোনায় বেশি মন দিতে চায় সোমদত্তা। তার কথায়, "খুব ভাল লাগছে। আমি ভাবতে পারিনি এতটা ভাল হবে। কতটা সাফল্য পেয়েছি জানি না। মা, বাবা, গুরুজনদের আশীর্বাদ এবং শিক্ষকদের পরিশ্রম, স্কুলের সহযোগিতা সাথর্কতা পেয়েছে। পিওর সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে আছে। খুব ছোট থেকেই ডাক্তার হওয়ার ইচ্ছে। ডাক্তারবাবুর কাছে গেলে, সেখান থেকে ফিরে ডাক্তার ডাক্তার খেলতাম। এখন বুঝি ব্যাপারটা ওত সহজ নয়। সব বিষয়ই যে সমানভাবে ভাল লাগে তাও নয়। একাদশ-দ্বাদশে কোন বিষয়ে কেমন নম্বর পাই এবং কোন কোন বিষয় ভাল লাগছে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব।'' 

পড়াশোনার পাশাপাশি কোন দিকে ঝোঁক? 

মাধ্যমিকে দশম স্থানাধিকারী ছাত্রী সোমদত্তার বরাবরের ঝোঁক নাচের দিকে। মাধ্যমিকের প্রস্তুতি পর্বে তাতে কিছুটা ছেদ পড়লেও নাচকে ভালবাসে সে মনপ্রাণ দিয়ে। সোমদত্তার কথায়, "নাচ করতে সবথেকে বেশি ভাললাগে। মাধ্যমিক শুরুর দু তিন মাস আগে থেকে বন্ধ রয়েছে নাচ। সময় করে উঠতে পারিনি। ইচ্ছে আছে নাচটা চালিয়ে যাওয়ার। ছোটবেলায় ভারতনাট্যম শিখতাম। এখন ওড়িশি শিখি। তবে রবীন্দ্র নৃত্য, পুরনো দিনের বাংলা গানের সঙ্গে নাচও করি। সবরকমই ভালবাসি। এতটাই ভালবাসি যে কোনও বাধা নিয়মের মধ্যে করি না। যখন, যেরকম ইচ্ছে করে তেমনভাবেই করি।''

  

একনজরে মাধ্যমিকে স্থানাধিকারী প্রথম তিন

  • প্রথম: কোচবিহারের রামভোলা হাইস্কুলের চন্দ্রচূড় সেন, প্রাপ্ত নম্বর ৬৯৩
  • দ্বিতীয়: পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু, প্রাপ্ত নম্বর ৬৯২
  • তৃতীয়: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ, বীরভূমের ইলামবাজারের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের পুষ্পিতা বাঁশুরি এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলের নৈঋতরঞ্জন পাল। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৯১। 

মাধ্যমিকের ফল দেখুন এক ক্লিকে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: WB Board Madhyamik Result 2024: প্রকাশিত হল মাধ্যমিকের ফল

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget