এক্সপ্লোর

Weather Forecast : সরস্বতী পুজো মাটি করতে পারে বৃষ্টি, আবার জাঁকিয়ে ঠান্ডা রাজ্যজুড়ে

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪ ফেব্রুয়ারি থেকে ২দিন ধরে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার জন্য ফের রাজ্য জুড়ে হতে পারে বৃষ্টি।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : শেষলগ্নে ঝোড়ো ইনিংস খেলার জন্য তৈরি হচ্ছে শীত (Winter)। ফের রাজ্যজুড়ে (West Bengal) জাঁকিয়ে শীত পড়তে চলেছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস (Alipore Metrological Office)। পাশাপাশি তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে, সরস্বতী পুজোর (Saraswati Puja) সময় রাজ্যজুড়ে হতে পারে বৃষ্টি (Rain Forecast)। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪ ফেব্রুয়ারি থেকে ২দিন ধরে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার জন্য ফের রাজ্য জুড়ে হতে পারে বৃষ্টি।

এদিকে, আগামী কয়েকদিনের মধ্যে উত্তর থেকে দক্ষিণ কিংবা পশ্চিমাঞ্চল, রাজ্যের সর্বত্র বেশ কয়েক ডিগ্রি কমতে চলেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী পাঁচ-দিন রাজ্যজুড়ে মূলত শুষ্ক আবহাওয়া-ই থাকবে। দার্জিলিং-জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি এমনিতেই রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমেছে, তা আগামী কয়েকদিনে আরও কিছুটা কমবে। উত্তর ও দক্ষিণবঙ্গেও তাপমাত্রা কমবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,  আগামী ২ দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ফলে সপ্তাহের শেষে ফের শীতের আমেজ টের পাওয়া যাবে।  এতদিন পশ্চিমী ঝঞ্জা উত্তুরে হাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল।  সেই বাধা কাটতেই আবার জাঁকিয়ে ফিরছে শীত।

এবারের শীতে মাঝেমধ্যেই বাধ সেধেছে পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ। এর আগে গত কয়েকদিন আগে ফের আকাশে মেঘের ঘনঘটা দেখা যায়। নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্জার কারণে বৃষ্টি হয় রাজ্যজুড়েই। ফলে শীতের পথে বাধা এসেছিল। সর্বনিম্ন তাপমাত্রা রাজ্যের প্রায় সর্বত্রই স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। পশ্চিমী ঝঞ্ঝা কাটায় ফের রাজ্য উত্তুরে হাওয়ার পথ উন্মুক্ত হয়ে শীত ফিরতে পারে বলে পূর্বাভাস। কিন্তু তার মেয়াদ খুব বেশিদিন স্থায়ী হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।  জানুয়ারির মাসের শেষের কয়েকটা দিন রাজ্যে শীতের আমেজ অনুভূত হতে পারে। কিন্তু ফেব্রুয়ারির শুরু থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা।

আরও পড়ুন- ফের জাঁকিয়ে শীত! ৫ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা! কত দিন স্থায়ী হবে? কী বলছে পূর্বাভাস?

সেরা শিরোনাম

Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
BJP Rajya Sabha Candidate: বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ
বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ

ভিডিও

Conch Shell GI Tag: GI ট্যাগ পেল বাঁকুড়ার শঙ্খ শিল্প, এবার কি বাঁচবে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য?
Maharashtra Floods: জল ঢুকল LPG প্ল্যান্টে, স্রোতে ভেসে গেল তিন হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার |ABP
Weather News: শনিতে দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি
BJP News: শমীকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ
Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget