এক্সপ্লোর

Darjeeling Weather : রেহাই নেই দার্জিলিঙেও, গরমে চলছে ফ্যান; দুপুরে ফাঁকা রাস্তাঘাটও !

North Bengal Travel Destination : দক্ষিণবঙ্গ যখন গরমে তেতে ওঠে, তখন অনেক বাঙালিরই প্রিয় ডেস্টিনেশন হয় উত্তর।

মোহন প্রসাদ, দার্জিলিং : গরমে জ্বলে পুড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ (South Bengal)। রেহাই নেই দার্জিলিঙেও (Darjeeling Weather)। ক্রমশ বাড়ছে উত্তাপ। ফ্য়ান চালাতে হচ্ছে। দুপুরে রাস্তায় দেখা মিলছে না পর্যটকদের। 

কুয়াশার চাদরে মোড়া শৈল-শহর। চা-বাগান আর পাইন-বনের মাঝে হিমেল রূপকথা। ঘুম-বা বাতাসিয়া লুপের কনকনে ঠান্ডা ভেদ করে এঁকেবেঁকে চলে যায় ধোঁয়া ওঠা টয় ট্রেন, দূরে দাঁড়িয়ে তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘা। দক্ষিণবঙ্গ যখন গরমে তেতে ওঠে, তখন অনেক বাঙালিরই প্রিয় ডেস্টিনেশন হয় উত্তর। কিন্তু ভয়ঙ্কর গরমে সেই শৈলরানির চেনা ছবি উধাও ! সেখানেও গ্রীষ্মের উত্তাপ।

যে দার্জিলিংয়ে কোনওদিন ফ্য়ানের দরকার পড়ে না, সেখানে ফ্য়ান চালাতে বাধ্য় হচ্ছেন বাসিন্দারা। আকাশ আগরওয়াল নামে স্থানীয় এক ব্য়বসায়ী জানান, এক সপ্তাহ হয়ে গেছে। এত গরম। ফ্য়ান চালাতে হচ্ছে।

একই সুরে এক পর্যটক বলেন, দুপুরের দিকে যতটা ঠান্ডা আশা করেছিলাম, ততটা ঠান্ডা নেই। একটু গরম আছে। সকালে আর রাতের দিকে ঠান্ডা আছে। সেটা যথেষ্ট মনোরম।

সাধারণত দার্জিলিং-এর কোনও বাড়ি বা হোটেলে ফ্য়ানের দেখা মেলে না। প্রাকৃতিক শীতলতায় দরকারই পড়ে না ফ্য়ানের। সেই দার্জিলিঙেই চলছে ফ্য়ান ! গায়ে সোয়েটার বা গরম পোশাক নেই পথচলতি মানুষের ! মমতা প্রসাদ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, গত এক সপ্তাহ ধরে গরম বেশি রয়েছে এখানে। এবছর গরম একটু বেশি লাগছে। এক মাস ধরে ফ্যান ব্যবহার করছি।

আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার দার্জিলিঙের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪. ৪ ডিগ্রি সেলসিয়াস। আর রবিবার সকালে সর্বনিম্ন ১৫ দশমিক ৭ ডিগ্রি।

স্বস্তির খোঁজে ব্যাগ-পত্তর গুছিয়ে অনেকেরই ডেস্টিনেশন দার্জিলিং। পাহাড়ে এখন কার্যত তিল ধারণের জায়গা নেই। কিন্তু গরমের কারণে দুপুরবেলা বেশ ফাঁকা রাস্তাঘাট। দার্জিলিঙে দেদার বিক্রি হচ্ছে আইসক্রিম-কোল্ড ড্রিংস। অদ্ভূতভাবে, দোকানে দোকানে শীতের পোশাক একটু কমই ঝোলানো। দুপুর রোদে, অনেকেই পথের ধারে শেড খুঁজছেন। 

এক পর্যটক বললেন, এখন একটু গরমটা বেশি মনে হচ্ছে। তবে, তাও মনোরম। অপর এক পর্যটক বললেন, আমি আশা করিনি যে, দিনের বেলায় জ্যাকেট পরতে হবে না।

তবে, শৈলশহরে পর্যটনের এখন পোয়া বারো। হোটেলগুলোতে একটা রুমও খালি নেই বলে জানাচ্ছেন ট্যুর অপারেটররা।

আরও পড়ুন ; তীব্র গরমে তেতে উঠেছে ভূ-পৃষ্ঠের বায়ুস্তর, তাপপ্রবাহের মধ্য়েই মেসো টর্নেডোর দেখা

সেরা শিরোনাম

South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
West Bengal News LIVE: ''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Baranagar Incident: বরানগরকাণ্ডে গ্রেফতার ধরমবীর কুমার, ঘটনার মোড় কোনদিকে? | ABP Ananda
Weather Update: ভোরে হিমেল বাতাস, ৩ দিনে পারদ নামল প্রায় ৩ ডিগ্রি | ABP Ananda
Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই
High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget